admin
প্রকাশিত: ৮:২৯ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০২০
নিজস্ব প্রতিবেদক
সুন্দর সমাজ নতুন প্রজম্নের কাছে
তুলতে সর্বদা কাজ করছেন বাউল শিল্পিরা
সিলেট জেলা বারের পিপি এডভোকেট নিজাম উদ্দিন বলেছেন, বর্তমান সরকার বাউলদের কল্যাণে আন্তরিক। সুস্থধারার সংস্কৃতিককে ফিরিয়ে আনতে মরমী বাউল সাধকদের গান ৭১’র স্বাধীনতা যুদ্ধে তাদের অবদানও অনস্বীকার্য। দেশের ইতিহাস ও ঐতিহ্য ও সমাজের সকল অসংগতি দুর করে একটি সুন্দর সমাজ নতুন প্রজম্নের কাছে তুলতে সর্বদা কাজ করছেন বাউল শিল্পিরা। বাউলদের কল্যাণে বাউল কল্যাণ সমিতি, সিলেট বিভাগ দীর্ঘদিন যাবত কাজ করে যাচ্ছে। তাদেরকে সর্বাত্মক সহযোগিতার জন্য আশ্বাস প্রদান করেন ।তিনি আরো বলেন আমরা ছোটবেলা যে মরমি গান শুনার জন্য মাইলের পর মাইল পায়ে হেটে প্রচন্ড শীতের রাতে বিভিন্ন গানের অনুষ্ঠানে গিয়ে গান শুনে মনে আত্ম তৃপ্তি পেয়েছি আজ আর বাউল গানে সেই আত্ম তৃপ্তি পাইনি।আমরা সেই বাউল গান চাইনি যে গান আমাদের যুবসমাজ কে ধ্বংসের দিকে নিয়ে যায়,আমরা মরমি সাধকদের কালজয়ী গানগুলো প্রচার ও প্রসার ঘটতে আমার অবস্থান থেকে আমি সর্বাত্মক চেষ্টা করবো।
তিনি ২৩ নভেম্বর সন্ধায় সিলেট নগরীর বাউল কল্যাণ সমিতি, সিলেট বিভাগের উদ্যোগে সংগঠনের তালতলাস্থ অস্থায়ী কার্যালয়ে বাংলাদেশের প্রবীণ সঙ্গীত পরিচালক ও বাংলাদেশ যন্ত্র সঙ্গীত শিল্পী সোসাইটির সভাপতি মনির হোসেনের সম্মানে আয়োজিত সংবর্ধনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
বাউল কল্যাণ সমিতি, সিলেট বিভাগের সভাপতি কামাল উদ্দিন রাসেল সভাপতিত্বে এবং বাউল কল্যাণ সমিতি, সিলেট বিভাগের সাধারণ সম্পাদক বাউল সুর্যলাল দাস এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর আর্ন্তজাতিক গীতি কবি পরিষদের সহ সভাপতি নুরুল ইসলাম, সিলেট বেতারের সঙ্গীত পরিচালক ও প্রবীণ যন্ত্রশিল্পি কুতুব উদ্দিন,বাউল কল্যাণ সমিতি, সিলেট বিভাগের সহ সভাপতি বাউল সিরাজ উদ্দিন।
অন্যানের্য মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জগন্নাথপুর আর্ন্তজাতিক গীতি কবি পরিষদের সাংগঠনিক সম্পাদক আনছার উদ্দিন, বাউল কল্যাণ সমিতি সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক বশর বাউল, আছাব আলী,বাউল নুনু গাজী, সাবুল আহমদ, আব্দুর রহিম, শিবলু পাগলা, আব্দুল হাসিম প্রমুখ।
অনুষ্টান শেষে যুক্তরাজ্য প্রবাসী নওশাদ আলম সম্পাদিত বিরচিত নওশাদ গীতি’র মোড়ক উম্মোচন করেন অতিথিবৃন্দ।
2 বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সিলেট জেলা শাখার সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে ফেঞ্চুগঞ্জ উপজেলা, কানাইঘাট উপজেলা ও
5 ঐতিহ্যবাহী দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্ঠা (প্রতিমন্ত্রী মর্যাদায়) ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন
2 প্রাচীন অরাজনৈতিক ইসলাহী সংগঠন আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগর শাখা আয়োজিত মতবিনিময় সভা ও ইসলাহী মাহফিল গতকাল ১০
3 প্রধানমন্ত্রীর উপদেষ্টা (প্রতিমন্ত্রী মর্যাদা) ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির সংক্ষিপ্ত সফরে আজ সোমবার সিলেটে পৌঁছেছেন। তিনি সিলেট ওসমানী
7 স্টাফ রিপোর্টার: সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি লুবানা ইয়াসমিন শম্পার একক আধিপত্য, অনিয়ম ও ‘দাপুটে’ কার্যকলাপে
4 * ফুটবল ও ক্রিকেট ইভেন্টে প্রতিটি টিম ১২ হাজার টাকা করে পাওয়ার কথা * ইভেন্ট শেষ হলেও অংশগ্রহণকারীরা এখনও
2 সুনামগঞ্জ সমিতি, সিলেট-এর সাবেক সভাপতি ও মহানগর বিএনপি সভাপতি নাসিম হোসাইনের অর্ধকোটি টাকা ছিনতাইয়ের ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রকৃত অপরাধীদের
6 সুনামগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জের হাওর অঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য ৬ মাসের খাদ্য সহায়তা এবং কৃষি ঋণ