editor

প্রকাশিত: 10:14 AM, September 29, 2020

বাক্‌প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের পর হত্যার দায়ে একজনের যাবজ্জীবন

বাক্‌প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের পর হত্যার দায়ে একজনের যাবজ্জীবন

4

যশোর প্রতিনিধি:-

7

যশোরে বাক্‌প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণ ও হত্যার দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার বিকেলে যশোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক (জেলা ও দায়রা জজ) টি এম মুসা এই রায় ঘোষণা করেন। আদালত তাঁকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত ওই ব্যক্তির নাম হাবিবুর রহমান খাঁ। তিনি যশোর সদর উপজেলার সালতা গ্রামের আবুল কাশেম খাঁর ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর আদালত তাঁকে কারাগারে পাঠানো হয়।মামলার বিবরণে জানা যায়, সদর উপজেলার সালতা গ্রামের একটি বাড়িতে কাজ করতেন বাক্‌প্রতিবন্ধী রত্না খাতুন (১৮)। সেই সূত্রে হাবিবুরের সঙ্গে তাঁর পরিচয় হয়। ২০১৭ সালের ২৮ মে হাবিবুর ও একই গ্রামের মন্টু ডেকে নিয়ে যান রত্নাকে। এর তিন দিন পর ৩১ মে গ্রামের মেজের মোল্লার কবরস্থানে রত্নার লাশ পাওয়া যায়। খবর পেয়ে ফুলবাড়ি ক্যাম্পের পুলিশ সেখান থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
এ ঘটনায় রত্নার বাবা শহর আলী শেখ থানায় মামলা করতে গেলে পুলিশ তা গ্রহণ করেনি। এরপর ওই বছরের ১৪ জুন তিনি হাবিবুর রহমান খাঁ ও মন্টুকে আসামি করে আদালতে মামলা করেন। পরে আদালতের নির্দেশে ২ জুলাই কোতোয়ালি থানায় সেটি নিয়মিত মামলা হিসেবে রেকর্ড হয়। পুলিশ হাবিবুরকে গ্রেপ্তার করে। আদালতে তিনি রত্নাকে ধর্ষণের পর হত্যার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তদন্ত শেষে পুলিশ হাবিবুর রহমান খাঁ, মন্টু ও একই এলাকার ইকবাল হোসেনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে।
সরকারি কৌঁসুলি মোহা. আসাদুজ্জামান বলেন, হাবিবুরের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাঁকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেন। অপর দুই আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাঁদের খালাস দিয়েছেন।

1

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

চীনে ৫০ দিনের উচ্চতর উশু প্রশিক্ষণে যাচ্ছেন সিলেটের আন্তর্জাতিক কোচ আনোয়ার হোসেন

চীনে ৫০ দিনের উচ্চতর উশু প্রশিক্ষণে যাচ্ছেন সিলেটের আন্তর্জাতিক কোচ আনোয়ার হোসেন

1 চীন সরকারের অর্থায়নে এবং বাংলাদেশ সরকারের সহযোগিতায় চীনে অনুষ্ঠিতব্য ৫০ দিনের উচ্চতর উশু প্রশিক্ষণ কোর্সে অংশ নিতে যাচ্ছেন বাংলাদেশ

সিলেট জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি সদস্য সচিব রেজাউল করিম নাচন

সিলেট জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি সদস্য সচিব রেজাউল করিম নাচন

6 সিলেট জেলা ক্রীড়া সংস্থার নতুন এডহক কমিটি অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। এতে সিলেটের বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও ক্রীড়াবিদ

চায়না অ্যাম্বাসেডর কাপ উশু চ্যাম্পিয়নশিপে জাতীয় জাজ সম্মাননা পেলেন আরিফ উদ্দিন ওলি

চায়না অ্যাম্বাসেডর কাপ উশু চ্যাম্পিয়নশিপে জাতীয় জাজ সম্মাননা পেলেন আরিফ উদ্দিন ওলি

4 ঢাকার মিরপুরস্থ শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সফলভাবে অনুষ্ঠিত হলো ‘৮ম চায়না অ্যাম্বাসেডর কাপ উশু চ্যাম্পিয়নশিপ-২০২৬। 5 প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে

সিলেট ছাত্রদলের ‘আইকন’ দিনার

সিলেট ছাত্রদলের ‘আইকন’ দিনার

1 সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন দিনারÑরাজনীতির রাজপথে এক পরীক্ষিত, আপসহীন ও জনপ্রিয় নাম। দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলন-সংগ্রাম, হুলিয়া,

তৃণমূলের আস্থা ও দুর্যোগের সহযোদ্ধা ইমদাদ চৌধুরী

তৃণমূলের আস্থা ও দুর্যোগের সহযোদ্ধা ইমদাদ চৌধুরী

6 সিলেট নগর রাজনীতিতে রাজপথের দূরদর্শী নেতৃত্ব, করোনাকালীন দুর্যোগে মানবিক ভূমিকা এবং সাধারণ মানুষের সুখে-দুঃখের সহমর্মী হিসেবে নিজেকে আলাদা উচ্চতায়

দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার

দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার

8 সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান বলেছেন, দুর্নীতি প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং তরুণ সমাজের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মুক্তাদিরের একাধিক, আরিফের ইশতিয়াক ও হুমায়ুনের মিফতাহ

মুক্তাদিরের একাধিক, আরিফের ইশতিয়াক ও হুমায়ুনের মিফতাহ

8 স্টাফ রিপোর্টার: সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনকে কেন্দ্র করে সিলেট বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর নেতাকর্মীদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল ও

সীমান্তজুড়ে ‘ট্যাটু সুমন’র চোরাচালানের সাম্রাজ্য

সীমান্তজুড়ে ‘ট্যাটু সুমন’র চোরাচালানের সাম্রাজ্য

8 স্টাফ রিপোর্টার: সিলেটে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। সরকারি দলের একাধিক এমপি, মন্ত্রী ও প্রভাবশালী নেতাদের মদদে কিংবা

1
7