editor
প্রকাশিত: ১১:৫৬ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২০
হবিগঞ্জের বানিয়াচংয়ে ফায়ার সার্ভিসের মাধ্যমে বানিয়াচং থানার কম্পাউন্ডে অগ্নি নির্বাপক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় বানিয়াচং থানা এবং থানাধীন সুজাতপুর পুলিশ তদন্ত কেন্দ্র, এবং বিথঙ্গল পুলিশ ফাঁড়ির সকল ফোর্সদের উপস্থিতিতে বানিয়াচং থানার কম্পাউন্ডে এই মহড়া অনুষ্ঠিত হয়। প্রতি বছরের ন্যায় এবছর ও এই মহড়া অনুষ্ঠিত হয়েছে।
এ ব্যাপারে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন খান জানান, এই মহড়ার উদ্দেশ্য হলো মানুষকে আগুন নামক দুর্যোগ থেকে সাবধানতা অবলম্বন, সচেতনতা বৃদ্ধি করা। প্রতিবছরের ন্যায় আমরা এ বছর ও সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধি করতে এই মহড়ার আয়োজন করি। আগুন কতো ভাবে লাগতে পারে এবং কিভাবে আমরা নিজেদের এই ভয়াবহ দুর্যোগ থেকে রক্ষা করতে পারি এই সকল বিষয় উপস্থাপন করে ফায়ার সার্ভিসের এই অগ্নি নির্বাপক মহড়া অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন বানিয়াচং থানার সকল পুলিশ ফোর্স, স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরাসহ আরও অনেকে।
2 জিন্দাবাজারস্থ শ্রী শ্রী রাধাগোবিন্দ জিউর আখড়া পরিচালনা কমিটির সভাপতি শ্রী শিবব্রত ভৌমিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিডি রুমু এর
6 আগামী ৩ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে অর্থনীতি প্রাক্তন ছাত্র পুনর্মিলনী-২০২৬। এই পুনর্মিলনী শুধু একটি অনুষ্ঠান নয়- এটি
3 “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে জেলা ক্রীড়া অফিস সিলেট এর আয়োজনে এবং সিলেট
4 ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলায় কারাগারে আটক ১১নং ওয়ার্ড বিএনপির দপ্তর সম্পাদক সুফিয়ান আহমদ পাপ্পু’র মুক্তির দাবী জানিয়েছেন ওয়ার্ড বিএনপির
1 সিলেট-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ১৪ ডিসেম্বর পাক হানাদার বাহিনী ও দেশীয় দোসররা গভীর রাতে
1 শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরকারি মদন মোহন কলেজ শিক্ষক পর্ষদ এর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪
1 সিলেট- ১ (সদর ও মহানগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ঢাকায় ইনকিলাব মঞ্চের
3 বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন,