editor
প্রকাশিত: ৯:২৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২৬
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬-এর আওতায়, সিলেট জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় বালাগঞ্জে সফলভাবে সম্পন্ন হয়েছে ‘বালিকা (অনূর্ধ্ব-১৬) হকি প্রতিযোগিতা ২০২৬’।
বুধবার (২৮ জানুয়ারি) বিকালে বালাগঞ্জ সরকারি ডি.এন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও প্রাণবন্ত ফাইনাল খেলায় তৈয়রুননেছা বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। তারা শক্তিশালী কুশিয়ারা একাডেমি নারী হকি দল-কে ২-১ গোলের ব্যবধানে পরাজিত করে।
সিলেট জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য-সচিব মো: নূর হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন বালাগঞ্জ ভূমি অফিসের সহকারী কমিশনার মো: জাকারিয়া হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বালাগঞ্জ সরকারি ডি.এন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, তৈয়রুননেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেক।
এছাড়াও অনুষ্ঠানে হকি কোচ মো: মুন্না, ক্রীড়া সংগঠক মাহমদ আলীসহ স্থানীয় ক্রীড়ানুরাগী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা তৃণমূল পর্যায়ে নারী হকি বিকাশে জেলা ক্রীড়া অফিসের এই উদ্যোগের প্রশংসা করেন। তারা বলেন, এ ধরনের প্রতিযোগিতা থেকে আগামী দিনের জাতীয় পর্যায়ের খোলোয়াড় উঠে আসবে। পরিশেষে উপস্থিত দর্শকরা এই জমজমাট ম্যাচটি উপভোগ করেন।
5 আজ সকাল ১০:০০ টায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে আয়োজন করা হয়
2 মো. নুরুল ইসলাম: সিলেট: ‘এসো হে বৈশাখ, এসো এসো’—পুরনো বছরের জীর্ণতা, গ্লানি আর শোককে বিদায় জানিয়ে আজ উদিত হয়েছে
7 স্টাফ রিপোর্টার: সিলেটের শাহপরাণ (রহ.) থানাধীন উত্তর বালুচর এলাকায় অবৈধভাবে টিলার মাটি কাটার সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করায়
6 চাঁদাবাজি ও ইভটিজিংয়ে অতিষ্ঠ এলাকাবাসী; প্রতিকার চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর বালুচর এলাকায় জনমনে চরম আতঙ্ক
6 স্টাফ রিপোর্টার: গত ১০ এপ্রিল সিলেট কোতোয়ালী মডেল থানা পুলিশ পর্ণোগ্রাফি মামলায় যুক্তরাজ্যে প্রবাসী শাকির আহমকে গ্রেফতার করে। তার
6 সিলেটের দক্ষিণ সুরমার লক্ষ্মীপুর সুনামপুর হাফিজ আব্দুল মান্নান হিফজুল কুরআন মাদ্রাসার এতিম ও দুস্থ শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে ‘হাফিজ মরহুম
1 “বই শিক্ষার্থীর জ্ঞানের খোরাক এবং বই ছাড়া শিক্ষা জীবন অচল”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজে অনুষ্ঠিত হয়েছে
3 ইনসিগ্রিন, একটি অঞ্চলভিত্তিক সমাধানধর্মী কম্পোজিট সিমেন্ট, “ইনসি গ্রিন সিমেন্টিং লিগাসী অফস্ট্রেন্থ” শীর্ষক টেকনিক্যাল সামিটের মাধ্যমে গতকাল সিলেটে আনুষ্ঠানিকভাবে পরিচিত