editor
প্রকাশিত: 10:10 AM, September 29, 2020
বালাগঞ্জ প্রতিনিধি
সিলেটের বালাগঞ্জ উপজেলায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে রাজা মিয়া (৩৬) নামে এক সৌদি প্রবাসীকে আটক করেছে পুলিশ। গত রোববার রাত ১০টার দিকে উপজেলার বড়চর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক রাজা মিয়া একই এলাকার ছফি মিয়ার ছেলে।
বালাগঞ্জ ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য তুরণ মিয়া জানান, বিগত প্রায় ৩-৪ বছর ধরে বড়চর গ্রামের রাজা মিয়ার বাড়িতে গৃহপরিচারিকার কাজ করে আসছে পার্শ্ববর্তী বাড়ির এক কিশোরী।
২৫ সেপ্টেম্বর বিকালে সৌদি প্রবাসী বিবাহিত রাজা মিয়া তার নিজ ঘরে ওই কিশোরীকে ধর্ষণ করে বলে ভিকটিম ও তার পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন। রোববার বিকালে ভিকটিম ওই কিশোরীসহ তার বাবা-মা আমাকে ঘটনাটি অবগত করেন। এরপর বালাগঞ্জ থানায় গিয়ে তারা পুলিশকে ঘটনাটি জানান।
তিনি আরও বলেন, বালাগঞ্জ থানা পুলিশ, আমি ও ইলাশপুর বাজার বণিক সমিতির সভাপতি মসই মিয়া রাজা মিয়ার বাড়িতে যাই। পুলিশের উপস্থিতি টের পেয়ে রাজা মিয়া ঘরের প্রবেশগেইট তালাবদ্ধ করে রাখেন। এ সময় গ্রামের লোকজন সেখানে জড়ো হন। পরে গেটের তালা খুলে দেয়া হলে রাত ১০টার দিকে অভিযুক্ত রাজা মিয়াকে আটক করে পুলিশ। এ বিষয়ে বালাগঞ্জ থানার ওসি গাজী আতাউর রহমান বলেন, ভিকটিমকে জিজ্ঞাসাবাদ ও তার জবানবন্দি নেয়া হচ্ছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
8 রাষ্ট্রপ্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট আগমন উপলক্ষে প্রস্তুতি সভার আয়োজন করেছে সিলেট মহানগর তাঁতী দল। সোমবার (১৪ সেপ্টেম্বর)
1 প্রবাসে সিলেট বিভাগের মানুষের অধিকার আদায়, জনকল্যাণ এবং দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণের প্রত্যয় নিয়ে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ’
3 জার্নিমেকারজবস (জেএমজে)-এ নতুন অধ্যায় শুরু হয়েছে, যার মাধ্যমে মোয়াম্মির চৌধুরী প্রতিষ্ঠানে একজন বিনিয়োগকারী ও পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে যুক্ত
8 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরীর ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণে বর্তমান সরকার ও সিটি
4 একসময়ের যে কাজ একা সিলেট সিটি করপোরেশন (সিসিক) সামলাতো, এবার সেই এক কাজের তিন কান্ডারি। নগরের উন্নয়ন ও নাগরিক
3 হবিগঞ্জের নবীগঞ্জে পুলিশ কনস্টেবল মো. রাজু আলমের বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দেওয়ার জেরে ভুক্তভোগী এক পরিবারের বসতঘরে
7 সিলেট সদর উপজেলার ৩ নম্বর খাদিমনগর ইউনিয়ন পরিষদে ভুয়া তথ্য ও জালিয়াতির মাধ্যমে জন্মনিবন্ধন সনদ সংশোধনের এক গুরুতর অভিযোগ
3 সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের ঘোষগাঁও (রাধাকোনা) এলাকার একটি প্রবাসী বসতবাড়িকে কেন্দ্র করে জনমনে তীব্র ক্ষোভ ও নানা প্রশ্নের