admin
প্রকাশিত: ৮:১৭ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০২০
নিজস্ব প্রতিবেদক
বিশ্বব্যাংকের অর্থায়নে বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর সহায়তায় নূতন জীবন লাইভলীহুড প্রজেক্ট (এনজেএলআইপি) এর উদ্যোগে শনিবার সিলেট শহরতলীর বালুচর শান্তিবাগে এনজেডিসিএস এর কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এসডিএফ সিলেট এর ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর মো. শরিফুল আজাদের সভাপতিত্বে ও জেলা কর্মকর্তা সৈয়দ আল মামুনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম। প্রধান বক্তার বক্তব্য রাখেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট গ্যাস ফিল্ড এর পরিচালক সৈয়দ এপতার হোসেন পিয়ার। এছাড়া উপস্থিত ছিলেন, ও বক্তব্য রাখেন ওসি (তদন্ত) ইন্দ্রনীল ভট্রাচার্য রাজন। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন এসডিএফ এর গ্রাম সমিতির সভাপতি হাসিনা বেগম।
জেলা প্রশাসকের বক্তব্যে এম কাজী এমদাদুল ইসলাম বলেন- সফলতার সাথে এসডিএফ দিন দিন এগিয়ে যাচ্ছে। তাদের কার্যক্রম অত্যান্ত প্রশংসনীয়। এসডিএফ সবসময় দরিদ্র মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করে। শুধু তাই নয়, দারিদ্র বিমোচনের সফলভাবে কাজ করে যাচ্ছে এসডিএফ। যার ফলশ্রুতিতে আজ গ্রামের অতিদরিদ্র ও দরিদ্র মানুষ তাদের জীবন মানের উন্নয়ন করতে অনেকটা এগিয়ে যাচ্ছে। তিনি আরো বলেন, দীর্ঘদিন পর এসডিএফ নিজস্ব অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে যাচ্ছে এটা খুবই আনন্দের বিষয়।
3 শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শনিবার বাদ
3 ওসমানীনগর প্রতিনিধি: ওসমানীনগর উপজেলা পরিষদের সম্ভাব্য মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও নারী নেত্রী আফিজা বেগম সাধারণ মানুষের কল্যাণে কাজ
6 স্টাফ রিপোর্টার: কোরবানির ঈদের বর্জ্য এবং ময়লা সময়মতো অপসারণ না করে রাস্তায় ফেলে রাখার দায়ে, ঢাকা উত্তর ও দক্ষিণ
3 মো.জুনেদ আহমদ, ফ্রান্স: 8 নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং নারী-পুরুষের সমতা ও বৈষম্যবিরোধী ফরাসি মন্ত্রী মিস অরোরা বের্গে
6 ইকবাল বাহার, কানাইঘাট: থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিতব্য ৩৬তম ‘ওয়ার্ল্ড স্কুল সামিট’-এ ‘বেস্ট এডুকেটর অব দ্য ইয়ার’বা ‘বর্ষসেরা শিক্ষক’পুরস্কার পেতে যাচ্ছেন
5 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন,কোরবানির চামড়ার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে দেশের চামড়া শিল্পকে আরও
2 ডেস্ক রিপোর্ট শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আজ আকস্মিকভাবে ঢাকার আমিন বাজারে চামড়া বিক্রয় কেন্দ্র
3 বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে