editor

প্রকাশিত: 11:19 AM, September 1, 2020

বিএনপির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও খাবার বিতরণ

বিএনপির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও খাবার বিতরণ

6

সিলেট ::

বিএনপির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা বিএনপির ২ দিনের কর্মসুচীর ১ম দিন মঙ্গলবার (১ সেপ্টেম্বর) স্বেচ্ছায় রক্তদান, আলোচনা সভা, খতমে কোরআন, দোয়া ও খাবার বিতরণের মাধ্যমে সম্পন্ন হয়।

এই উপলক্ষ্যে সিলেট জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে সকালে নগরীর একটি কমিউনিটি সেন্টারে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা জায়গীরদার।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিএনপি নির্বাহী কমিটির সদস্য ডা. শাহরিয়ার  হোসেন চৌধুরী, বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম।

সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল আহাদ খান জামাল ও শামীম আহমদের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মাহবুবুর রব চৌধুরী ফয়সল, মামুন রশিদ মামুন, আবুল কাশেম, জেলা যুবদলের সদস্য মকসুদ আহমদ, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা কামাল হাসান জুয়েল, জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন।

6

অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অধ্যাপক সামিয়া বেগম চৌধুরী, মাজহারুল ইসলাম ডালিম, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শাহাব উদ্দিন, জালাল উদ্দিন, একেএম তারেক কালাম, মহানগর যুবদলের আহবায়ক নজিবুর রহমান নজিব, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ময়নুল হক, সাবেক সমাজসেবা বিষয়ক সম্পাদক লিলু মিয়া, জেলা বিএনপির সাবেক ধর্ম সম্পাদক আল মামুন খান, সাবেক সহ কোষাধ্যক্ষ ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জাকির হোসেন, সাবেক সহ কোষাধ্যক্ষ এডভোকেট আহমদ রেজা, সাবেক সহ-দপ্তর সম্পাদক আব্দুল মালেক, সহ-ত্রাণ ও পূণর্বাসন সম্পাদক আব্দুল লতিফ খান, সাবেক সহ-ধর্ম সম্পাদক নারায়ন পুরকায়স্থ ফনি, সহ মুক্তিযোদ্ধা সম্পাদক সিরাজুল ইসলাম, মহানগর যুবদলের সদস্য সচিব শাহ নেওয়াজ বখত তারেক, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন নাদিম, মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মালেক, যুগ্ম আহবায়ক ইসলাম উদ্দিন, প্রমুখ।

আলোচনা সভা শেষে বাদ যোহর খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া শেষে নগরীর কোর্ট পয়েন্ট, রিকাবীবাজার পয়েন্ট, সদর উপজেলা টুকের বাজার সহ বিভিন্ন স্পটে প্রায় ৩ হাজার অসহায় ও দুস্থ মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়।

3

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বিএনপি হচ্ছে গণমানুষের দল। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্টপ্রতি জিয়াউর রহমান একজন সৎ, আদর্শবান, নির্ভিক ও সাচ্ছা দেশপ্রেমিক ছিলেন। তার আদর্শকে অনুসরণ করেই আমাদের পথ চলতে হবে এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে হবে।

8

বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী বলেন, বিএনপির জন্ম হয়েছিল বলেই বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের পুণ:প্রবর্তন হয়েছিলো।

3

বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর অঙ্গিকার হোক- যেকোন ত্যাগের বিনিময়ে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ ও অবরুদ্ধ গণতন্ত্রের পূণরুদ্ধার।

সভাপতির বক্তব্যে কামরুল হুদা জায়গীরদার বলেন, তৃণমূলই হচ্ছে বিএনপির প্রাণ। আসুন ঐক্যবদ্ধভাবে আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াই।

Sharing is caring!


আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ সংবাদ

আইন প্রণয়ন ও সংশোধনে ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দিতে হবে: মাওলানা সাদিকুর রহমান

আইন প্রণয়ন ও সংশোধনে ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দিতে হবে: মাওলানা সাদিকুর রহমান

8 সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ বাংলাদেশে যেকোনো জনগুরুত্বপূর্ণ আইন প্রণয়ন ও সংশোধনে ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন খেলাফত মজলিস যুক্তরাজ্য

ব্যবসায়ীদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ ভূমিকার বিকল্প নেই: আব্দুর রহমান রিপন

ব্যবসায়ীদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ ভূমিকার বিকল্প নেই: আব্দুর রহমান রিপন

1 বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব ও জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন বলেছেন, ব্যবসায়ীদের

স্কলার্সহোম মেজরটিলা কলেজে কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা ও উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শনী সম্পন্ন

স্কলার্সহোম মেজরটিলা কলেজে কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা ও উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শনী সম্পন্ন

8 প্রযুক্তিনির্ভর ভবিষ্যতের উপযোগী দক্ষতা অর্জন, সৃজনশীল চিন্তা ও সমস্যা সমাধানের সক্ষমতা বিকাশের লক্ষ্যে স্কলার্সহোম মেজরটিলা কলেজে দিনব্যাপী ‘কম্পিউটার প্রোগ্রামিং

ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের সৌজন্য সাক্ষাৎ, ৩ দফা দাবি পেশ

ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের সৌজন্য সাক্ষাৎ, ৩ দফা দাবি পেশ

8 ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন এমপি-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন ‘মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ

অভিযোগের পাহাড় নিয়ে লুবানা শম্পার বাণিজ্য মেলা

অভিযোগের পাহাড় নিয়ে লুবানা শম্পার বাণিজ্য মেলা

8 সিলেট নগরীর শাহী ঈদগাহ মাঠে উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত মাসব্যাপী ‘সিলেট বাণিজ্য মেলা ২০২৬’ শুরু হওয়ার

আইসি সজল কানুর বিরুদ্ধে মাসোয়ারা ও চোরাচালানে মদদের অভিযোগ

আইসি সজল কানুর বিরুদ্ধে মাসোয়ারা ও চোরাচালানে মদদের অভিযোগ

6 সুনামগঞ্জের জামালগঞ্জ থানাধীন লালপুর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক সজল কুমার কানুকে ঘিরে একের পর এক গুরুতর অভিযোগ সামনে এসেছে।

বিএনপির বহিষ্কৃত নেতা মুক্তার ও গিয়াসের নেতৃত্বে ঘর নির্মাণ ও বিক্রির অভিযোগ

বিএনপির বহিষ্কৃত নেতা মুক্তার ও গিয়াসের নেতৃত্বে ঘর নির্মাণ ও বিক্রির অভিযোগ

7 আইন ও প্রশাসনের নির্দেশকে তোয়াক্কা না করে সিলেটের তারাপুর চা বাগানের শ্রী শ্রী রাধা কৃষ্ণ জিউ দেবোত্তর সম্পত্তি পুনঃদখলের

নিজের ‘কীর্তি’ ঢাকতে শাহপরানের সংবাদ সম্মেলন

নিজের ‘কীর্তি’ ঢাকতে শাহপরানের সংবাদ সম্মেলন

8 সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল স্থলবন্দরকে ঘিরে চোরাচালান, অবৈধ বালু-পাথর উত্তোলন ও কথিত চাঁদাবাজির অভিযোগে যখন স্থানীয় ব্যবসায়ী ও রাজনৈতিক

1
8