editor

প্রকাশিত: ১:০৮ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০২০

বিএনপি ক্ষমতায় আসলে কৃষকদের সুদিন ফিরবে: ফয়সল চৌধুরী

বিএনপি ক্ষমতায় আসলে কৃষকদের সুদিন ফিরবে: ফয়সল চৌধুরী

8

একাদশ জাতীয় নির্বাচনে সিলেট-৬ আসনে ঐক্যফ্রন্টের বিএনপি মনোনীত প্রার্থী ও সিলেট জেলা বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরী বলেছেন, বিএনপির শাসনামলে মানুষ শান্তিতে বসবাস করতে পারতো। কিন্তু বর্তমান গণতন্ত্রহীন দেশে মানুষ কোণঠাসা। চারদিকে শুধু অশান্তি-হাহাকার।

3

তিনি বলেন, একটি দেশের অর্থনৈতিক অবস্থা অনেকাংশে কৃষকদের উপর নির্ভর করে। কিন্তু আজ কৃষকদেরও অবস্থা নাজুক। তারা ধান-চাল এবং রবিশস্যের যথাযথ দাম পাচ্ছেন না। সরকারদলীয় দালাল ও সিন্ডিকেটের কারণে আজ কৃষকরা অসহায়। তারা দুবেলা দু মুঠো ভাত খেতে হিমশিত খাচ্ছেন। বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারের কারণে কৃষকদের নাভিশ্বাস উঠছে। কিন্তু তাদের হাতে উৎপন্নকৃত পণ্যেও দাম তারা পান না।

তিনি আরো বলেন, দেশের চালিকাশক্তি কৃষকসমাজের সুদিন ফিরিয়ে আনতে হলে সবাইকে জাতীয়তাবাদী চেতনায় ঐক্যবদ্ধ হয়ে অনির্বাচিত সরকারকে হটিয়ে আবারও বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। এজন্য যখন বৃহত্তর আন্দোলনের ডাক আসবে তখন তৃণমূল পর্যায়ে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে।

জাতীয়তাবাদী কৃষকদল গোলাপগঞ্জ উপজেলা ২নং সদর ইউনিয়নের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে ফয়সল আহমদ চৌধুরী এসব কথা বলেন।

2

গতকাল শুক্রবার রাত ৯টায় গোলাপগঞ্জের একটি কমিউনিটি সেন্টোরে অনুষ্টিত গোলাপগঞ্জ উপজেলা সদর ইউনিয়ন কৃষকদলের এ সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা শাখার কৃষকদলের সাবেক সভাপতি এম এ মছব্বির।

গোলাপগঞ্জ উপজেলা সদর ইউনিয়ন কৃষকদলের আহবায়ক আনোয়ার হোসেন ছয়ফুলের সভাপতিত্বে ২নং গোলাপগঞ্জ ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি বেলাল আহমদ ও সিলেট ‘ল’ কলেজের ছাত্র সংসদের সহ-সাধারণ সম্পাদক সুলতান মাহমুদের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক ডা. আব্দুল গফুর, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মহিউস সুন্নাহ চৌধুরী নার্জিস, আলহাজ্ব আশফাক আহমদ চৌধুরী, গোলাপগঞ্জ পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য ছালিক আহমদ চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বাবু, গোলাপগঞ্জ উপজেলা কৃষকদলের আহবায়ক ফারুক মাহমুদ, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য হাজী আব্দুল জলিল সেলিম ও গোলাপগঞ্জ উপজেলা কৃষকদলের সদস্যসচিব জাহাঙ্গীর আহমদ চৌধুরী প্রমুখ।

3

সভায় ২নং গোলাপগঞ্জ সদর ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। কমিটির নেতৃবৃন্দ হলেন- সভাপতি আনোয়ার হোসেন ছয়ফুল, সহ-সভাপতি দিলাল আহমদ, নুরুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন, সহ-সাধারন সম্পাদক আজিজুর রহমান, নুরুল ইসলাম নুনু, সাংগঠনিক সম্পাদক সুরমান আলী, সহ-সাংগঠনিক সম্পাদক আনহার আহমদ আনু, বিলার আহমদ, দপ্তর সম্পাদক নাজিম উদ্দিন, প্রচার সম্পাদক তাজুল ইসলাম ও কৃষি বিষয়ক সম্পাদক লোকমান আহমদ।

8

কমিটি গঠন শেষে নবকমিটির নেতৃবৃন্দকে শপথবাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেট জেলা বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরী।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সাবেক ইউনিয়ন ছাত্রলীগ সভাপতির বাড়িতে হামলা, আসবাবপত্র ভাঙচুর, পিতা আহত

সাবেক ইউনিয়ন ছাত্রলীগ সভাপতির বাড়িতে হামলা, আসবাবপত্র ভাঙচুর, পিতা আহত

1 জকিগঞ্জ প্রতিনিধিঃ 2 সাবেক ইউনিয়ন ছাত্রলীগ সভাপতির বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় তার পিতা এনামুর রেজা

এয়ারপোর্ট থানাধীন হিংগারপুলে ব্যবসায়ীদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

এয়ারপোর্ট থানাধীন হিংগারপুলে ব্যবসায়ীদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

8 সিলেটের এয়ারপোর্ট থানাধীন হিংগারপুল পয়েন্টে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুর আড়াইটায় ব্যবসায়ীদের বিরুদ্ধে

সাবেক ছাত্রদল নেতা কাওছারের পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত

সাবেক ছাত্রদল নেতা কাওছারের পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত

8 শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা

সিলেটে শিক্ষাবিদ হাবীবুর রহমান চৌধুরীর দীর্ঘায়ু কামনায় ইফতার ও দোয়া মাহফিল

সিলেটে শিক্ষাবিদ হাবীবুর রহমান চৌধুরীর দীর্ঘায়ু কামনায় ইফতার ও দোয়া মাহফিল

1 শাপলা কোচিং সেন্টারের প্রতিষ্ঠাতা ও পরিচালক, বিশিষ্ট শিক্ষাবিদ জনাব মো. হাবীবুর রহমান চৌধুরীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এক ইফতার

জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করতে চাই: ফেঞ্চুগঞ্জে এম এ মালিক

জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করতে চাই: ফেঞ্চুগঞ্জে এম এ মালিক

7 সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব মোহাম্মদ আব্দুল মালিক বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি হিসেবে এলাকার

নগরীতে কেনাকাটায় জমে উঠেছে বাজার

নগরীতে কেনাকাটায় জমে উঠেছে বাজার

8 ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই উৎসব। আর সেই উৎসবের আবাহন এখন কয়েক শত বছরের পুরোনো নগরী সিলেটের প্রতিটি অলিতে-গলিতে।

কোম্পানীগঞ্জে সাংবাদিক-পুলিশের ‘চাঁদাবাজি’ অডিও ভাইরাল

কোম্পানীগঞ্জে সাংবাদিক-পুলিশের ‘চাঁদাবাজি’ অডিও ভাইরাল

2 সিলেটের কোম্পানীগঞ্জে কথিত সাংবাদিক ও পুলিশের মাঝে পাথরবাহী ট্রাক্টর থেকে চাঁদা আদায় এবং মামলা বাণিজ্য সংক্রান্ত অনৈতিক লেনদেনের অডিও

সিলেটে ফেব্রুয়ারিতে ২৬ প্রাণহানি

সিলেটে ফেব্রুয়ারিতে ২৬ প্রাণহানি

3 ফেব্রুয়ারী মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় ২৬ জনের প্রানহানি হয়েছে।এরমধ্যে ১০ জনই মোটরসাইকেল চালক ও আরোহী। ফেব্রুয়ারী মাসে সিলেট

1
7