editor
প্রকাশিত: 2:43 PM, March 5, 2022
বিএনপি জামাতচক্রের দেশ বিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য ও অপতৎপরতার বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মো: মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশনায় বাংলাদেশ আওয়ামী যুবলীগ সিলেট মহানগর শাখার উদ্যোগে প্রতিবাদ মিছিল অনুষ্টিত হয়েছে। (৫ মার্চ) শনিবার সাড়ে ১২টায় ঐতিহাসিক কোর্ট পয়েন্ট থেকে প্রতিবাদ মিছিলটি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদ মিছিল শেষ হয়। মিছিল শেষে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি বলেন, দেশব্যাপী বিএনপি জামাতচক্র দেশ বিরোধী ষড়যন্ত্র ও যে নৈরাজ্য সৃষ্টি করেছে সিলেট মহানগর যুবলীগ রাজপথে থেকে সকল নৈরাজ্য ও দেশ বিরোধী ষড়যন্ত্র প্রতিহত করবে। এসময় তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দূর্বার গতিতে এগিয়ে চলছে বাংলাদেশ। বাংলাদেশের এই অগ্রযাত্রাকে কোনো অপশক্তি থামিয়ে রাখতে পারবে না। সিলেট মহানগর যুবলীগের প্রত্যেকটি নেতাকর্মী সকল অপশক্তির জাবাব দিতে সর্বদা প্রস্তুত রয়েছে।
সিলেট মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার বলেন, দেশের যেকোন ক্লান্তিলগ্নে সিলেট মহানগর যুবলীগ রাজপথে থেকে সকল নৈরাজ্য ও সন্ত্রাস মোকাবেলা করেছে। আগামীতেও সকল ষড়যন্ত্রের মোকাবেলা করে রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সিলেট মহানগর যুবলীগ ঐক্যবদ্ধ রয়েছে।
প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন সিলেট মহানগর যুবলীগের নেতৃবৃন্দ সহ ওয়ার্ড যুবলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী। বিজ্ঞপ্তি
3 স্টাফ রিপোর্টার: জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা নিতে আসা এক প্রবাসীকে চড় মারার অভিযোগ উঠেছে সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো.
8 দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান রাষ্ট্রপতির স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিদেশে বসবাসরত বাংলাদেশি
4 স্টাফ রিপোর্টার: সিলেট সিটি করপোরেশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় মূল নেতৃত্ব দান কারীদের বাদ দিয়ে নিরপরাধ শ্রমজীবী মানুষকে গ্রেপ্তারের
6 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, শ্রীকৃষ্ণের জীবন ও দর্শন সত্য, ন্যায়, মানবতা ও কল্যাণের পথে চলার
5 নিউইয়র্ক প্রতিনিধি: যুক্তরাজ্যের বিশিষ্ট কমিউনিটি অ্যাক্টিভিস্ট, মূলধারার রাজনীতিবিদ, বিসিএ ইউকের সাবেক প্রেসিডেন্ট ও প্রখ্যাত ব্যবসায়ী পাশা খন্দকার এমবিই-এর যুক্তরাষ্ট্রে
4 * কোটি টাকার মেলা বাণিজ্য ও নাম ভাঙানোর গুরুতর অভিযোগ স্টাফ রিপোর্টার: সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির
3 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসকের আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, একে অপরের ধর্মীয় উৎসব ও আনন্দে অংশগ্রহণের মধ্য দিয়েই আমাদের পারস্পরিক
4 উৎসাহ-উদ্দীপনা ও আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল প্রিমিয়ার সিমেন্ট মিলস্ পিএলসি-এর আয়োজনে ‘প্রিমিয়ার সিমেন্ট বিশ্বকাপ মাতোয়ারা প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬’।