editor
প্রকাশিত: 9:19 AM, September 30, 2020
অনলাইন ডেস্ক:-
আন্দোলন-সংগ্রামের লক্ষ্য নির্ধারণেই বিএনপি চরম ব্যর্থ, আর আন্দোলন তো সুদূর পরাহত। বাংলাদেশের ইতিহাসে এমন ব্যর্থ দায়িত্বহীন এবং লক্ষ্যহীন দলের উদাহরণ একমাত্র বিএনপিই।’
আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) সংসদ ভবন এলাকায় তাঁর সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে এসব কথা বলেন ওবায়দুল কাদের এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেন, বিএনপির আন্দোলনের কোনো ইস্যু নেই। এ নিয়ে বিএনপি নেতারাও বিভ্রান্ত। তাঁরা একবার বলেন আন্দোলনের লক্ষ্য খালেদা জিয়ার মুক্তি, আবার বলেন গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলন- কখনো নির্বাচন কমিশন, কখনো আগাম নির্বাচন, আবার কখনো সরকার পরিবর্তন।’ তিনি বলেন, ‘আন্দোলন-সংগ্রামের লক্ষ্য নির্ধারণেই বিএনপি চরম ব্যর্থ, আর আন্দোলন তো সুদূর পরাহত। বাংলাদেশের ইতিহাসে এমন ব্যর্থ দায়িত্বহীন এবং লক্ষ্যহীন দলের উদাহরণ একমাত্র বিএনপিই।’
সেতুমন্ত্রী বলেন, বিএনপির আন্দোলন এখন রাজপথে নয়, তাদের আন্দোলন এখন পত্রিকার পাতা আর ফেসবুক স্ট্যাটাসে সীমাবদ্ধ। তাঁদের আন্দোলনের রং কী, বর্ণ কেমন এরইমধ্যে তাদের নেতাকর্মীরা তো বুঝেছেই, দেশের মানুষও দেখেছে।’ তিনি বলেন, ‘বিএনপি ভোটে অংশ নেয় নির্বাচনকে বিতর্কিত করতে। জণগণ এখন বুঝে গেছে।’
দেশে গণতন্ত্র নেই বিএনপি মহাসচিবের এ অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, দেশে যদি গণতন্ত্র না থাকে, মতপ্রকাশের স্বাধীনতা না থাকে, তাহলে প্রতিদিন সরকারের বিরুদ্ধে বিষোদগার করছেন কী করে?
উপ-নির্বাচনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক আসন্ন জাতীয় সংসদ উপনির্বাচনে ঢাকা ১৮ আসনে মোহাম্মদ হাবিব হাছান ও সিরাজগঞ্জ-১ আসনে তানভীর শাকিল জয়কে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে।’
3 সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ বাংলাদেশে যেকোনো জনগুরুত্বপূর্ণ আইন প্রণয়ন ও সংশোধনে ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন খেলাফত মজলিস যুক্তরাজ্য
6 বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব ও জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন বলেছেন, ব্যবসায়ীদের
4 প্রযুক্তিনির্ভর ভবিষ্যতের উপযোগী দক্ষতা অর্জন, সৃজনশীল চিন্তা ও সমস্যা সমাধানের সক্ষমতা বিকাশের লক্ষ্যে স্কলার্সহোম মেজরটিলা কলেজে দিনব্যাপী ‘কম্পিউটার প্রোগ্রামিং
6 ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন এমপি-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন ‘মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ
3 সিলেট নগরীর শাহী ঈদগাহ মাঠে উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত মাসব্যাপী ‘সিলেট বাণিজ্য মেলা ২০২৬’ শুরু হওয়ার
1 সুনামগঞ্জের জামালগঞ্জ থানাধীন লালপুর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক সজল কুমার কানুকে ঘিরে একের পর এক গুরুতর অভিযোগ সামনে এসেছে।
5 আইন ও প্রশাসনের নির্দেশকে তোয়াক্কা না করে সিলেটের তারাপুর চা বাগানের শ্রী শ্রী রাধা কৃষ্ণ জিউ দেবোত্তর সম্পত্তি পুনঃদখলের
6 সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল স্থলবন্দরকে ঘিরে চোরাচালান, অবৈধ বালু-পাথর উত্তোলন ও কথিত চাঁদাবাজির অভিযোগে যখন স্থানীয় ব্যবসায়ী ও রাজনৈতিক