editor

প্রকাশিত: 1:36 PM, November 16, 2020

বিগ ব্যাশে তিন নতুন নিয়ম যা আগে কখনো দেখা যায়নি

বিগ ব্যাশে তিন নতুন নিয়ম যা আগে কখনো দেখা যায়নি

অনলাইন ডেস্ক

টি-টোয়েন্টি ক্রিকেটে নিত্যনতুন স্বাদ এনে দিতে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশের জুড়ি নেই। প্রতিবারই টুর্নামেন্টটি নতুন আঙ্গিকে ধরা দেয় ভক্তদের কাছে। এরই ধারাবাহিকতায় অভিনব তিনটি নিয়ম নিয়ে আসছে এবারের বিগ ব্যাশ লিগ।

ক্রিকেট অস্ট্রেলিয়ার করা এসব নিয়ম এর আগে কখনো দেখেনি ক্রিকেট বিশ্ব। পাওয়ার সার্জ, এক্স ফ্যাক্টর ও ব্যাশ বুস্ট নামের এই তিন নিয়ম সম্পর্কে জেনে নেওয়া যাক।

পাওয়ার সার্জ : টি-টোয়েন্টিতে সাধারণত ইনিংসে প্রথম ৬ ওভার ব্যাটিং পাওয়ার প্লে থাকে। তবে বিগ ব্যাশে ৬ ওভারের পরিবর্তে একটানা পাওয়ার প্লে থাকবে প্রথম ৪ ওভার। বাকি দুই ওভার নিজেদের পছন্দ মত ব্যাটিং দল নিতে পারবে ১১তম ওভার পর্যন্ত।

এক্স ফ্যাক্টর : বদলি ক্রিকেটার মাঠে নামানোর দারুণ এক নিয়ম এটি। ম্যাচের প্রথম ইনিংসের ১০ম ওভার পর্যন্ত যে ক্রিকেটার ব্যাটিং করেননি বা এক ওভারের বেশি বোলিং করেননি, দল চাইলে তার বদলি হিসেবে অন্য কাউকে মাঠে নামাতে পারবে। সেক্ষেত্রে বদলি হিসেবে নামার সুযোগ পাবেন স্কোয়াডের দ্বাদশ বা ত্রয়োদশ সদস্য। তবে ১০ ওভারের আগে চোট পেলেও কোনো ক্রিকেটারের বদলি নেওয়া যাবে না।

ব্যাশ বুস্ট : প্রতি ম্যাচে জয়ের জন্য আগে ছিল ২ পয়েন্ট। এবার সেটি হচ্ছে ৩। সেই সাথে যুক্ত হবে এই ব্যাশ বুস্ট। ১০ ওভার শেষে যে দলের রান বেশি থাকবে, সেই দল এই বাড়তি ১ পয়েন্ট পাবে।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির সদস্য আহ্বান

বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির সদস্য আহ্বান

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়শন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির সদস্য আহ্বান। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল শনিবার (১৭

সিলেটে স্বাস্থ্যসেবার নামে চরম নৈরাজ্য : লাইসেন্সহীন মহানগর হাসপাতালকে জরিমানা

সিলেটে স্বাস্থ্যসেবার নামে চরম নৈরাজ্য : লাইসেন্সহীন মহানগর হাসপাতালকে জরিমানা

‎‎আক্তার হোসেন: ‎‎নগরবাসীর জীবন ও স্বাস্থ্যসেবা নিয়ে ছিনিমিনি খেলার সুযোগ আর দেওয়া হবে না। স্বাস্থ্য খাতের চরম বিশৃঙ্খলা, লাইসেন্সবিহীন ব্যবসা

কুমিল্লা পট্টি ও সুইপার কলোনিতে কিশোর গ্যাংয়ের উপদ্রব, বাড়ছে অপরাধ

কুমিল্লা পট্টি ও সুইপার কলোনিতে কিশোর গ্যাংয়ের উপদ্রব, বাড়ছে অপরাধ

স্টাফ রিপোর্টার: সিলেটের ঐতিহাসিক দক্ষিণ সুরমার ভাবমূর্তি এখন এক চরম সংকটের মুখে। স্থানীয় সচেতন মহলের চরম ক্ষোভ আর উদ্বেগের কারণ

কাউন্টারে টিকিট নেই: ডাবিং করে কালোবাজারি করছে কুলাউড়ার নাছির সিন্ডিকেট

কাউন্টারে টিকিট নেই: ডাবিং করে কালোবাজারি করছে কুলাউড়ার নাছির সিন্ডিকেট

স্টাফ রিপোর্টার: সিলেট, শ্রীমঙ্গল ও শায়েস্তাগঞ্জ রুটের ট্রেনের টিকিট সাধারণ যাত্রীদের কাছে এখন সোনার হরিণ। কাউন্টারে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা

আবাসিক হোটেলের আড়ালে মাদকের স্বর্গরাজ্য :দক্ষিণ সুরমায় ‘সায়মন হোটেল’ যেন ইয়াবা সেবনের নিরাপদ আস্তানা

আবাসিক হোটেলের আড়ালে মাদকের স্বর্গরাজ্য :দক্ষিণ সুরমায় ‘সায়মন হোটেল’ যেন ইয়াবা সেবনের নিরাপদ আস্তানা

স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমা সুইপার কলোনি সংলগ্ন ‘খান বোর্ডিং’ নিয়ে চাঞ্চল্যকর খবর প্রকাশের পর এবার একই এলাকার আরেকটি হোটেলের

জেলা মহিলা ক্রীড়া সংস্থার সহসভাপতি সালেহা কবির শেপি

জেলা মহিলা ক্রীড়া সংস্থার সহসভাপতি সালেহা কবির শেপি

স্টাফ রিপোর্টার: সিলেট জেলা মহিলা ক্রীড়া সংস্থার নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। অনুমোদিত এই কমিটিতে সহসভাপতি হিসেবে

ব্যবসার প্রসারে আরএফএল সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে: পিপি অ্যাডভোকেট মোমিন

ব্যবসার প্রসারে আরএফএল সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে: পিপি অ্যাডভোকেট মোমিন

সিলেট নগরীর বালুচর এলাকায় মেসার্স সুমন এন্টারপ্রাইজের আয়োজনে আরএফএল এক্সক্লুসিভ শোরুমের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৫টায়

প্রতিদানের আশা না করে মানুষের পাশে দাঁড়ানোর প্রস্তুতিই  সবচেয়ে বড় পাওয়া: ব্যারিষ্টার এম. এ. সালাম

প্রতিদানের আশা না করে মানুষের পাশে দাঁড়ানোর প্রস্তুতিই সবচেয়ে বড় পাওয়া: ব্যারিষ্টার এম. এ. সালাম

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার এম. এ. সালাম বলেছেন, আপনারা যারা রেড ক্রিসেন্টের পতাকাতলে এসেছেন, আপনারা কখনো মনে করবেন