editor
প্রকাশিত: 11:19 AM, August 25, 2026
সিলেটের পণ্য পরিবহন সেক্টরে দীর্ঘদিন ধরে আলোচনা ও বিতর্কের কেন্দ্রে থাকা শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে নতুন করে নানা প্রশ্ন ও অসন্তোষ দেখা দিয়েছে।
এমসি কলেজ ছাত্রাবাসে অগ্নিসংযোগের মতো গুরুতর ঘটনায় বিচার বিভাগীয় তদন্তে নাম আসা, পরিবহন খাতে ঘন ঘন ধর্মঘট আহ্বান এবং সাংবাদিকদের হুমকি দেওয়ার একাধিক অভিযোগ সত্ত্বেও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে তার প্রকাশ্য অবস্থান নিয়ে সিলেটের জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সম্প্রতি সিলেট জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত মৃত্যুবরণকারী ১৮টি শ্রমিক পরিবারের মধ্যে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে আবু সরকারের সঙ্গে একই মঞ্চে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মুঃ মাসুদ রানা, পিপিএম-সেবা, সিলেট রিজিওনের হাইওয়ে পুলিশ সুপার মো. রেজাউল করিম এবং এসএমপির ট্রাফিক বিভাগের টি.আই হাবিবুর রহমান।
আবু সরকারের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের এমন অংশগ্রহণকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে তীব্র সমালোচনা শুরু হয়েছে। সচেতন মহলের প্রশ্ন—নানা অভিযোগে বিতর্কিত একজন নেতার আয়োজনে কীভাবে প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তারা অংশ নেন?
আবু সরকারের বিরুদ্ধে সবচেয়ে বড় বিতর্ক ২০১২ সালের ৮ জুলাই সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজ ছাত্রাবাসে অগ্নিসংযোগের ঘটনা। ওই ঘটনার বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদনে ছাত্রলীগের নেতাকর্মীদের পাশাপাশি আবু সরকারের নামও উঠে আসে এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির খবরও প্রকাশিত হয়েছিল।
এছাড়া সম্প্রতি সিলেটের পণ্য পরিবহন সেক্টরে অস্থিতিশীলতা সৃষ্টির চক্রান্তে তার সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। গোয়েন্দা সংস্থার তথ্যের বরাত দিয়ে জানা গেছে, একটি প্রভাবশালী চক্র সামান্য বিষয়কে কেন্দ্র করে মিছিল-মিটিং ও আন্দোলন ডেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অপচেষ্টা চালাচ্ছে, যেখানে আবু সরকারের নাম রয়েছে। সম্প্রতি কোম্পানীগঞ্জের খাগাইল গরুর বাজারে জায়গা নিয়ে দুই গ্রামের সংঘর্ষে আবুল হোসেন নামে এক শ্রমিক নিহত হওয়ার পর বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে পণ্যবাহী পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া নিয়েও চরম প্রশ্ন উঠেছে।
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকদের হুমকি ও হয়রানির অভিযোগও রয়েছে আবু সরকারের অনুসারীদের বিরুদ্ধে। তাকে নিয়ে নেতিবাচক খবর প্রকাশ পেলে সামাজিক যোগাযোগমাধ্যম ও মেসেঞ্জারে লেখকদের কুৎসা রটানো, ব্যক্তিগত আক্রমণ ও ভয়ভীতি দেখানোর অভিযোগ উঠেছে, যা স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি হুমকি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
শ্রমিকদের অধিকার আদায়ের আন্দোলন গণতান্ত্রিক হলেও ব্যক্তি বিশেষের স্বার্থে বারবার সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের জিম্মি করার পেছনে কোনো রাজনৈতিক বা প্রভাবশালী মহলের মদদ রয়েছে কিনা, তা খতিয়ে দেখার জোর দাবি উঠেছে। স্থানীয় সচেতন মহল এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এ বিষয়ে আবু সরকারের অবস্থান ও বক্তব্য জানার জন্য তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
2 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে সৌজন্য
1 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির (এমপি) বলেছেন, বাংলাদেশের সর্বস্তরের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক
8 সিলেট শহরতলীর ধোপাগুল এলাকায় ফেলুডা ব্যবসায়ীদের হয়রানী করার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ধোপাগুল
8 আসছে দিন সমূহে আর কেউ নগদ টাকা বহন করবে না সবার কাছে থাকবে একটি করে কিউ আর কোড। ব্যাংকের
5 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে গুণগত মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা
7 সিলেট জেলা যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি মকসুদ আহমদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু এবং মহানগর যুবদলের সভাপতি
4 স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সিলেট-এর ২০২৬-২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। 5 সোমবার (২১ সেপ্টেম্বর) অ্যাসোসিয়েশনের উপদেষ্টা এবং
6 সিলেট সিটি কর্পোরেশনের ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ ও প্রস্তুতির কথা জানিয়েছেন নোমান আহমদ। এ উপলক্ষে