editor
প্রকাশিত: ৪:২০ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০২০
নিজস্ব প্রতিবেদক
সিলেট নগরের উপকণ্ঠ কুমারগাঁওয়ে ১২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের কারণে সিলেটে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। আগুন নিয়ন্ত্রণে এলেও এখনও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১১টার দিকে এই অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। খবর পেয়ে দমকল বাহিনীর ৭টি ইউনিট এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু অগ্নিকাণ্ডের পর পুরো সিলেট বিদ্যুৎহীন হয়ে পড়ে। সংশ্লিষ্টরাও বলতে পারছেন না বিদ্যুৎ সরবরাহ কখন স্বাভাবিক হবে।
আগুন লাগার কারণে পুরো বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার বিষয়টি মাইকিং করে নগরবাসীকে জানিয়ে দেয় বিদ্যুৎ বিভাগ।
সিলেট বিদ্যুৎ উন্নয়ন ও বিতরণ বিভাগের প্রধান প্রকৌশলী মোকাম্মেল হোসেন বাংলানিউজকে বলেন, ‘গ্রিডের দুটি ট্রান্সফর্মারে আগুন লেগেছিল। ট্রান্সফর্মার দুটি পুড়ে গেছে। এ অবস্থায় পুরো সিলেটে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। ‘
তবে বিদ্যুৎ সরবরাহ কখন সচল হবে এ বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলতে পারেননি মোকাম্মেল হোসেন। বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে কাজ চলছে বলে জানান তিনি।
বিকেল সাড়ে তিনটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
স্থানীয়রা জানান, সকাল সাড়ে ১১টার দিকে বিদ্যুতের গ্রিডের ট্রান্সফর্মারে আগুন লাগে। এতে করে সাব-স্টেশনের আশেপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দমকল বাহিনীর ৭টি ইউনিট ও বিদ্যুৎ বিভাগের লোকজনের প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
অগ্নিকাণ্ডের বিষয়ে ফায়ার সার্ভিস সিলেটের উপ সহকারি পরিচালক শওকত আলী জোয়ারদার আরো বলেন, ‘আমাদের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। এখন আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে। তবে কি কারণে আগুন লেগেছে, তদন্ত না করে বলা যাবে না। তাছাড়া ক্ষয়ক্ষতির পরিমাণও এখনই নিরূপণ সম্ভব নয়। ‘
5 সাংগঠনিক স্থবিরতা কাটিয়ে কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে গত ২৮শে এপ্রিল মঙ্গলবার শহীদ জিয়া স্মৃতি সংসদ সিলেট
8 সিলেট বিভাগের রাজনৈতিক সংগঠন সিলটি পাঞ্চায়িত কেন্দ্রীয় কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ মে) বিকেলে নগরীর বন্দরবাজারস্থ মধুবন
3 ‘জুলাই সনদ’ বাস্তবায়নের লক্ষ্যকে সামনে রেখে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে আগামীকাল রবিবার (১৭ মে) লিফলেট বিতরণ কর্মসূচির
6 পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সিলেটের বিশ্বনাথ উপজেলার ২নং খাজাঞ্চী ইউনিয়নে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে
3 সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজ পদার্থবিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘মুরারিচাঁদ কলেজ পদার্থবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশন’-এর ১ম দ্বি-বার্ষিক সম্মেলন ও
4 সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরীর কাছে বিয়ানীবাজারের উন্নয়নকল্পে ৯ দফা সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করেছে
1 চিকিৎসার জন্য যুক্তরাজ্যে অবস্থান করছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু। দেশে যখন কৃচ্ছ্রসাধন চলছে, তখন ফলোআপ চিকিৎসার জন্য পরিবারসহ সরকারি
2 স্টাফ রিপোর্টার: সিলেটের ইবনে সিনা হাসপাতালের এক নারী গাইনি চিকিৎসকের পরামর্শে অন্য হাসপাতালে রোগী ভর্তি এবং পরবর্তীতে ভুল চিকিৎসা