editor
প্রকাশিত: ৯:২০ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০২০
অনলাইন ডেস্ক
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।
বুধবার সচিবালয়ে প্রতিমন্ত্রীর কক্ষে সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
প্রতিমন্ত্রী নবনিযুক্ত হাইকমিশনারকে স্বাগত জানিয়ে বলেন, এ অঞ্চলে জ্বালানি খাতের উন্নয়নে বাংলাদেশ ও ভারতের একসাথে কাজ করার অনেক সুযোগ রয়েছে। ডেল্টা প্লানিং-এ সমন্বিতভাবে উন্নয়নের পরিকল্পনা দেওয়া হয়েছে। ক্লিন ও গ্রিন এনার্জি প্রসারকে বাংলাদেশ বিশেষ গুরুত্ব দিচ্ছে। নেপালে জলবিদ্যুৎ প্রকল্পে ত্রি-পাক্ষিক বিনিয়োগ করার বিষয়টি এগিয়ে নেওয়া যেতে পারে।
হাইকমিশনার বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা ভারত সম্মানের সাথে দেখে। বাংলাদেশ এ অঞ্চলের জন্য জ্বালানি হাব হিসেবে কাজ করতে পারে। বিদ্যুৎ বিনিময়, প্রযুক্তি বিনিময়, বিদ্যুৎ ও জ্বালানির সাশ্রয়, যৌথভাবে যন্ত্রাদি উৎপাদন করে জ্বালানি হাবটাকে সুসংহত করা যেতে পারে।
এ সময় ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন, এইচ এনার্জি কর্তৃক ক্রস বর্ডার পাইপলাইন, আইওসিএল কর্তৃক ক্রস বর্ডার পাইপলাইন, বিদ্যুৎ সঞ্চালন লাইন নির্মাণ, ওএনজিসি (ওভিএল)-এর কার্যক্রম, বাংলাদেশ-ভারত মৈত্রী পাওয়ার কেম্পানি, নেপাল ও ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানি, জ্বালানির সাশ্রয় ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়।
6 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার কথা বিবেচনা করে বাজার দর
8 সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, বিয়ানীবাজারের উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে আমাদের সবাইকে দলমত নির্বিশেষে
6 স্টাফ রিপোর্টার: যুক্তরাষ্ট্রে এক প্রবাসী বাংলাদেশির পরিচয় চুরি (Identity Theft), স্বাক্ষর জালিয়াতি এবং প্রায় ৫০ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি
7 বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট ইউনিটের যুগ্ম আহ্বায়ক, সিলেট জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা), সিলেট
5 পূবালী ব্যাংক পিএলসি’র সিএসআর তহবিল থেকে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী পরিবহনে মোট ১ কোটি ৭
2 সিলেট সিটি কর্পোরেশনের ২৮নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হাজী মুজাহিদ আহমদের উদ্যোগে এক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। 3 বৃহস্পতিবার
4 সিলেট সরকারি মহিলা কলেজ যুব রেড ক্রিসেন্ট দল গঠন উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও থ্যালাসেমিয়া বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা
8 দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার এস.এম অনীক চৌধুরী বলেছেন, দক্ষিণ সুরমা একটি সম্ভাবনাময় উপজেলা এখানের মানুষের কর্মস্পৃহা হৃদ্যতাপূর্ণ। নির্বাচনকালীন