editor
প্রকাশিত: 11:48 AM, September 22, 2020
টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভার উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রয়াত মেয়রের স্ত্রী সালমা আক্তার বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার সকাল ১০টায় রিটার্নিং কর্মকর্তা টাঙ্গাইল জেলা নির্বাচন কর্মকর্তা এ এইচ এম কামরুল হাসান তাঁকে মেয়র হিসেবে নির্বাচিত ঘোষণা করেন।
জানা গেছে, নির্বাচন কমিশন ৭ সেপ্টেম্বর মির্জাপুর পৌরসভার মেয়র পদে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে। পরের দিন ৮ সেপ্টেম্বর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেনের কার্যালয়ে উপনির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী নিয়ে সাতজন নেতা জরুরি সভা করেন। সভায় প্রয়াত মেয়র মো. সাহাদৎ হোসেনের স্ত্রী সালমা আক্তারকে দলের প্রার্থী হিসেবে মনোনয়ন নিদে কেন্দ্রের কাছে সুপারিশ করে উপজেলা আওয়ামী লীগ। সালমা আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন পান। ১৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে তিনি ছাড়া অন্য কেউ প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেননি। তবে নির্বাচনে অংশ নিতে মোট তিনজন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন।
গত ১১ ফেব্রুয়ারি মির্জাপুর পৌরসভার মেয়র মো. সাহাদৎ হোসেন ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর মৃত্যুতে ১ মার্চ মেয়র পদটি শূন্য ঘোষণা করে স্থানীয় সরকার বিভাগ।
রিটার্নিং কর্মকর্তা ও টাঙ্গাইল জেলা নির্বাচন কর্মকর্তা এ এইচ এম কামরুল হাসান প্রথম আলোকে বলেন, গেজেট প্রকাশের পর নির্বাচিত মেয়রের শপথ গ্রহণ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম শুরু হবে।
2 সিলেটের ঐতিহ্যবাহী এক্সেলসিয়র সিলেট হোটেল অ্যান্ড রিসোর্ট (সাবেক জাকারিয়া সিটি)-এর পরিচালনা ও মালিকানা সংক্রান্ত বিষয় নিয়ে সিলেট জেলা বিএনপির
7 সিলেট সদর উপজেলার কালাগুল মৌজার নিরীহ কৃষকদের ওপর কথিত ভূমিখেকো সমরু মিয়া কর্তৃক দায়েরকৃত বিভিন্ন মিথ্যা মামলার প্রতিবাদে বিশাল
8 ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অসাধারণ ফলাফল অর্জন করেছে সিলেটের মুহিবুর রহমান একাডেমি। এ বছর প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা ২টি গোল্ডেন এ+সহ
5 সিলেট জেলা অটোটেম্পু-অটোরিকশা চালক-শ্রমিক জোট বাংলাদেশের সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিস্ট্রেশন নং-চট্ট-২০৯৭) হযরত শাহজালাল (রহ.) মাজার উপ-পরিষদের ত্রিবার্ষিক নির্বাচন
8 এসএসসি পরীক্ষায় সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে সিলেটের অন্যতম স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান স্কলার্সহোম মেজরটিলা কলেজ। 1 ২০২৬ সালের এসএসসি পরীক্ষায়
5 সিলেটের মীরবাজারস্থ শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় সাফল্য অর্জিত হয়েছে। এ বছর প্রতিষ্ঠানটি থেকে
7 এবারের এসএসসি পরীক্ষায় সাফল্য অর্জন করেছে দক্ষিণ সুরমার ঐতিহ্যবাহী বরইকান্দি ২৫নং ওয়ার্ডের বাসিন্দা মরিয়ম আক্তার মাজেদা। সে পুলিশ লাইন
3 সিলেট নগরীর উপকণ্ঠ তারাপুর চা বাগান এলাকায় গড়ে ওঠা মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার হয়েছে। সিলেট মেট্রোপলিটন