editor
প্রকাশিত: ৫:০৩ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০২০
ঢাকা: আবুধাবি থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স থেকে প্রায় ৮ কেজি স্বর্ণ উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে তল্লাশি চালিয়ে এই স্বর্ণ উদ্ধার করা হয়। জব্দ স্বর্ণের মূল্য প্রায় ৫ কোটি টাকা।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কর্মকর্তারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শুক্রবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন গোয়েন্দারা। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সকাল ১০টা ২০ মিনিটে আবুধাবি থেকে আসা বিমানের বিজি ০২৮ ফ্লাইটে তল্লাশি চালানো হয়।
তল্লাশি চালিয়ে ওই ফ্লাইটের ৪টি সিটের নিচে অভিনব উপায়ে লুকানো ৬৮টি সোনার বার পাওয়া যায়। যার মোট ওজন সাত কেজি ৮৮৮ গ্রাম। জব্দ স্বর্ণের আনুমানিক বাজার মূল্য প্রায় ৪ কোটি ৭৩ লাখ ২৮ হাজার টাকা।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক মুহাম্মদ মুবিনুল কবীর বলেন, জব্দ স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে। এ বিষয়ে একটি ফৌজদারি মামলার প্রস্ততি চলছে।
3 জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সিলেট মহানগর শাখার উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ)
4 দীর্ঘ ৭ দশকের সুদীর্ঘ ইতিহাস-ঐতিহ্যের ধারক এবং সিলেট বিভাগের অন্যতম প্রধান ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বিদ্যাপীঠ সিলেট পলিটেকনিক ইনষ্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের
8 জকিগঞ্জ প্রতিনিধিঃ সাবেক ইউনিয়ন ছাত্রলীগ সভাপতির বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় তার পিতা এনামুর রেজা চৌধুরী
8 সিলেটের এয়ারপোর্ট থানাধীন হিংগারপুল পয়েন্টে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুর আড়াইটায় ব্যবসায়ীদের বিরুদ্ধে
4 শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা
8 শাপলা কোচিং সেন্টারের প্রতিষ্ঠাতা ও পরিচালক, বিশিষ্ট শিক্ষাবিদ জনাব মো. হাবীবুর রহমান চৌধুরীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এক ইফতার
7 সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব মোহাম্মদ আব্দুল মালিক বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি হিসেবে এলাকার
7 ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই উৎসব। আর সেই উৎসবের আবাহন এখন কয়েক শত বছরের পুরোনো নগরী সিলেটের প্রতিটি অলিতে-গলিতে।