editor

প্রকাশিত: 1:04 PM, October 28, 2020

বিলেতের প্রবীন কমিউনিটি নেতা এম এ আহাদ আর নেই

বিলেতের প্রবীন কমিউনিটি নেতা এম এ আহাদ আর নেই

7

বিলেতের জনপ্রিয় ও প্রবীণ কমিউনিটি নেতা,জগন্নাথপুর বৃটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের ফাউন্ডার চেয়ারম্যান, অনেক মসজিদ-মাদরাসা-এতিমখানার প্রতিষ্ঠাতা আলহাজ্ব এম এ আহাদ আর নেই। মঙ্গলবার লন্ডন সময় সন্ধ্যা ৬টায় (বাংলাদেশ সময় রাত ১২টায়) শেষ নি:শ্বাস ত্যাগ করেন এ মানবতাবাদী ব্যক্তিত্ব। তাঁর মৃত্যুতে বাংলাদেশী কমিউনিটিতে নেমে এসেছে শোকের ছায়া। তাঁর ছেলে রুহি আহাদ তাঁর পিতার জন্য সবার দোয়া চেয়েছেন।

6

আলহাজ্ব আব্দুল আহাদ সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের কাঁঠালখাইর গ্রামের বাসিন্দা। তিনি প্রথম প্রজন্মের একজন বিলেত প্রবাসী বাঙালি।করোনার প্রথম দফা সংক্রমণের সময় তিনি দেশে ছিলেন। মাস দুয়েক আগে তিনি বিলেতে চান। মাত্র ১৫ দিন আগে করোনা পজিটিভ ধরা পড়ে। এরপর তিনি আইসিইউতে ছিলেন।
জগন্নাথপুর বৃটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের ট্রাস্টি, প্রবাসী কমিউনিটি নেতা মোবারক আলী জানান, চারদিন আগেও মোবাইলে তাঁর (আহাদ) সাথে তার কথা হয়েছে। তাঁর মৃত্যু সকলকে অভিভাবক শুন্য করে ফেলেছে বলে জানান তিনি।

7

জিএসসি সাউথ ইস্ট রিজিওনের ট্রেজারার সুফি সুহেল আহমদ জানান, এম এ আহাদের মৃত্যু কমিউনিটির বিশাল ক্ষতি।

7

আলহাজ্ব এম এ আহাদ সিলেট নগরীর পীর মহল্লাস্থ আলহাজ্ব আব্দুল এতিমখানার প্রতিষ্ঠাতা। এছাড়া, জগন্নাথপুরের নয়াবন্দর হাইস্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠা, নগরীর পাঠানটুলাস্থ শ্রাবণী জামে মসজিদ ও গোয়াইনঘাটে তার পিতা আইনুদ্দিন ও মাতা আস্তই বিবির নামে একটি মসজিদ প্রতিষ্ঠা ছাড়াও পাঠানটুলা প্রাথমিক বিদ্যালয়ে একটি ভবন নির্মাণ করে দিয়েছেন তিনি।শেষ বয়সে তিনি নিজ গ্রামে একটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। প্রতিষ্ঠানটির কার্যক্রমও বেশ এগিয়েছিল। পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানও বিদ্যালয়ের সাইট পরিদর্শন করেন। করোনার সংক্রমণের কারণে এর কার্যক্রম কিছুটা স্থিমিত হয়ে যায়। বিদ্যালয়টি প্রতিষ্ঠার আগেই মৃত্যুর কাছে হার মানলেন পরোপকারী এ ব্যক্তিত্ব।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে খেলার মাঠ অপরিহার্য: কয়েস লোদী

শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে খেলার মাঠ অপরিহার্য: কয়েস লোদী

7 সিলেট সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডের মনিপুরী পাড়া খেলার মাঠ সংস্কার করে বৃহত্তর আম্বরখানা এলাকার শিশু-কিশোর ও যুবকদের জন্য উন্মুক্ত

কবিতা, গান ও নাটকে নজরুলের মানবিক চেতনার বন্দনা: অধ্যক্ষ মো. ফয়জুল হক

কবিতা, গান ও নাটকে নজরুলের মানবিক চেতনার বন্দনা: অধ্যক্ষ মো. ফয়জুল হক

3 জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে সিলেটে বর্ণাঢ্য

সিলেট গ্যাস ফিল্ডের টেন্ডারে বাধার অভিযোগ

সিলেট গ্যাস ফিল্ডের টেন্ডারে বাধার অভিযোগ

3 সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের (এসজিএফএল) বিভিন্ন বিভাগ ও গ্যাস ফিল্ডের জন্য চালক ও জ্বালানিসহ ভাড়ায় গাড়ি সরবরাহের দরপত্র জমা

গরম-লোডশেডিংয়ে বিপর্যস্ত সিলেটের পোল্ট্রি শিল্প

গরম-লোডশেডিংয়ে বিপর্যস্ত সিলেটের পোল্ট্রি শিল্প

1 তীব্র গরম ও ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে সিলেটের পোল্ট্রি শিল্প। প্রচণ্ড তাপমাত্রায় মুরগির স্বাভাবিক বৃদ্ধি ও খাদ্য

অনিয়ম ও আর্থিক অস্বচ্ছতায় সিলেটের হযরত শাহপরান (রহ.) মাজার

অনিয়ম ও আর্থিক অস্বচ্ছতায় সিলেটের হযরত শাহপরান (রহ.) মাজার

7 সিলেটের আধ্যাত্মিক ঐতিহ্যের অন্যতম প্রধান স্তম্ভ হযরত শাহপরান (রহ.)-এর মাজারকে কেন্দ্র করে গড়ে ওঠা কোটি কোটি টাকার আর্থিক ব্যবস্থাপনায়

আইন প্রণয়ন ও সংশোধনে ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দিতে হবে: মাওলানা সাদিকুর রহমান

আইন প্রণয়ন ও সংশোধনে ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দিতে হবে: মাওলানা সাদিকুর রহমান

3 সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ বাংলাদেশে যেকোনো জনগুরুত্বপূর্ণ আইন প্রণয়ন ও সংশোধনে ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন খেলাফত মজলিস যুক্তরাজ্য

ব্যবসায়ীদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ ভূমিকার বিকল্প নেই: আব্দুর রহমান রিপন

ব্যবসায়ীদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ ভূমিকার বিকল্প নেই: আব্দুর রহমান রিপন

4 বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব ও জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন বলেছেন, ব্যবসায়ীদের

স্কলার্সহোম মেজরটিলা কলেজে কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা ও উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শনী সম্পন্ন

স্কলার্সহোম মেজরটিলা কলেজে কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা ও উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শনী সম্পন্ন

4 প্রযুক্তিনির্ভর ভবিষ্যতের উপযোগী দক্ষতা অর্জন, সৃজনশীল চিন্তা ও সমস্যা সমাধানের সক্ষমতা বিকাশের লক্ষ্যে স্কলার্সহোম মেজরটিলা কলেজে দিনব্যাপী ‘কম্পিউটার প্রোগ্রামিং

1
7