editor
প্রকাশিত: ৮:৫৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২৬
পবিত্র মাহে রমজান উপলক্ষে সিলেটের বিশ্বনাথ উপজেলার ৪নং রামপাশা ইউনিয়নের নরসীমপুর গ্রামে দুইশত অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মজিদ ও তাঁর পরিবারের পক্ষ থেকে এই মানবিক সহায়তা প্রদান করা হয়।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে উদ্যোক্তার নিজ বাড়িতে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই সামগ্রীগুলো বিতরণ করা হয়।
যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মজিদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা বিএনপির সিনিয়র নেতা ও ৪নং রামপাশা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী খসরুজ্জামান খসরু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাজী মহরম চ্যারিটি অর্গানাইজেশন ইউকে ট্রাস্টের সভাপতি হাজী মহরম আলী, যুক্তরাজ্য প্রবাসী ইব্রাহিম আলী, বিএনপি নেতা আলকাছ আলী, আব্দুল মোমিন, আব্দুস সোবহান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপকারভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা প্রবাসীদের এমন মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির চাকা সচল রাখার পাশাপাশি এলাকার আর্তমানবতার সেবায় সব সময় অগ্রণী ভূমিকা পালন করেন। আব্দুল মজিদ ও তাঁর পরিবারের পক্ষ থেকে রমজানের এই উপহার সাধারণ মানুষের মনে প্রশান্তি দেবে। সমাজের সামর্থ্যবান ও প্রবাসীদের এভাবে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসা উচিত যাতে রমজানে কেউ অনাহারে না থাকে।
বক্তারা আরও বলেন, এই ধরনের সামাজিক ও দাতব্য কর্মকাণ্ডের মাধ্যমে এলাকায় সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হয়।
7 ঐতিহাসিক বদর দিবস ও পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে সিলেট সিটি কর্পোরেশনের ৩৪ নং ওয়ার্ডের শান্তিবাগ এলাকায় বিশাল আলোচনা সভা
6 পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন সিলেট এমসি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি রুবেল আহমেদ। তার ব্যক্তিগত
3 সিলেটে অসহায় ও সুবিধাবঞ্চিতদের মধ্যে চার টেখায় ইফতার বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ক্লিন সিটি সিলেট’। শুক্রবার (৬ মার্চ) নগরীর
1 সিলেটের স্বনামধন্য একাধিক বিদ্যাপীঠ, ব্যাংকসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ও সিলেটে বিভিন্ন পেশার সাথে যুক্ত চাঁদপুরের কৃতি সন্তানদের বৃহৎ
8 স্টাফ রিপোর্টার: সিলেট মহানগর বিএনপির উদ্যোগে আগামী গতকাল শুক্রবার দুস্থ ও এতিমদের সম্মানে এক ইফতার মাহফিল সিলেট কেন্দ্রীয় শহীদ
6 স্টাফ রিপোর্টার: সিলেট প্রেস মালিক কল্যাণ সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার নগরীর মিরবক্সটুলাস্থ একটি
2 সিলেট নগরীর হাউজিং এস্টেট ইয়ুথ এসোসিয়েশনের উদ্যোগে এবং এসোসিয়েশনের সভাপতি ও ৪নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ওমর মাহবুবের সার্বিক ব্যবস্থাপনায়
3 সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সদস্য ও ২৫ নং ওয়ার্ড বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক নজমুল ইসলামের চিকিৎসার খোঁজখবর নিয়েছেন সিলেট