editor
প্রকাশিত: 9:40 AM, September 29, 2020
নিজস্ব প্রতিবেদক:-
আজ ২৯ সেপ্টেম্বর, মঙ্গলবার বিশ্ব হার্ট দিবস। এবারের হার্ট দিবসের প্রতিপাদ্য হার্টকে নিরাপদ রাখার বিষয়ে ‘আপনার সক্ষমতাকে ছড়িয়ে দিন সবার কাছে’। কারণ, বিশ্বজুড়ে এখন অসংক্রামক রোগ হিসেবে হৃদরোগ আশঙ্কাজনক হারে বিস্তার লাভ করেছে। অসংক্রামক মরণ ব্যাধি হিসেবে হৃদরোগের অবস্থান শীর্ষে।
জানা গেছে, বিশ্বব্যাপী ডায়াবেটিস রোগে মৃত্যুর হার ১৫ লাখ, শ্বসনতন্ত্রের রোগজনিত মৃত্যুর হার ৪০ লাখ, ক্যান্সারজনিত মৃত্যুর হার ৮২ লাখ। অন্যদিকে, হৃদরোগজনিত মৃত্যুর হার বছরে সর্বোচ্চ এক কোটি ৭০ লাখ। বিশ্বে যে পরিমাণ মানুষ মৃত্যুবরণ করে, তার শতকরা ৩১ শতাংশ হৃদরোগের কারণে। বাংলাদেশেও হৃদরোগে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে। উন্নত আড়ম্বরপূর্ণ জীবনযাত্রা, অস্বাস্থ্যকর জীবনাভ্যাস, অসচেতনতা— এসব কারণে হৃদরোগ শুধু বড়দের নয়, শিশু-কিশোরদের মাঝেও দেখা যাচ্ছে। আমাদের দেশে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর ১৭ ভাগই হৃদরোগের কারণে।
চিকিৎসকরা বলছেন, প্রাত্যাহিক জীবনযাপনে ছোট কিছু পরিবর্তন এনে হৃদরোগ প্রতিরোধ সম্ভব। এসব পরিবর্তনের মধ্যে রয়েছে— খাদ্য তালিকায় স্বাস্থ্যকর খাবারের পরিমাণ বাড়ানো, দুশ্চিন্তামুক্ত জীবনযাপন করা, শারীরিক পরিশ্রম বাড়ানো এবং ধুমপান ছেড়ে দেওয়া।
হৃদরোগ চিকিৎসায় দেশে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল দেশে স্বাস্থ্য তথা হৃদরোগ চিকিৎসার ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। হাসপাতালটিতে চলতি বছরে ৪ হাজার ৮০৪ জন ব্যক্তিকে রিং, ডিভাইস, পেসমেকার ও বেলুন দিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। একইভাবে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে এ বছর ১ হাজার ৮২৪ জন রোগীকে ওপেন হার্ট বা ভাসকুলার সার্জারির মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়েছে।
গতকাল সোমবার সাইফুর ও অর্জুনকে সিলেট মহানগর হাকিম দ্বিতীয় আদালতে হাজির করা হয়। ছবি-সিলেটের হালচাল
7 চীন সরকারের অর্থায়নে এবং বাংলাদেশ সরকারের সহযোগিতায় চীনে অনুষ্ঠিতব্য ৫০ দিনের উচ্চতর উশু প্রশিক্ষণ কোর্সে অংশ নিতে যাচ্ছেন বাংলাদেশ
4 সিলেট জেলা ক্রীড়া সংস্থার নতুন এডহক কমিটি অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। এতে সিলেটের বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও ক্রীড়াবিদ
8 ঢাকার মিরপুরস্থ শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সফলভাবে অনুষ্ঠিত হলো ‘৮ম চায়না অ্যাম্বাসেডর কাপ উশু চ্যাম্পিয়নশিপ-২০২৬। 2 প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে
6 সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন দিনারÑরাজনীতির রাজপথে এক পরীক্ষিত, আপসহীন ও জনপ্রিয় নাম। দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলন-সংগ্রাম, হুলিয়া,
6 সিলেট নগর রাজনীতিতে রাজপথের দূরদর্শী নেতৃত্ব, করোনাকালীন দুর্যোগে মানবিক ভূমিকা এবং সাধারণ মানুষের সুখে-দুঃখের সহমর্মী হিসেবে নিজেকে আলাদা উচ্চতায়
1 সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান বলেছেন, দুর্নীতি প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং তরুণ সমাজের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
5 স্টাফ রিপোর্টার: সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনকে কেন্দ্র করে সিলেট বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর নেতাকর্মীদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল ও
3 স্টাফ রিপোর্টার: সিলেটে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। সরকারি দলের একাধিক এমপি, মন্ত্রী ও প্রভাবশালী নেতাদের মদদে কিংবা