editor

প্রকাশিত: ৫:১৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২০

বিসিআইসির সর্বকনিষ্ঠ শ্রমিক নেতা শিহাবকে স্ট্যান্ড-রিলিজ,স্তব্ধ শাহজালাল সারকারখানা

বিসিআইসির সর্বকনিষ্ঠ শ্রমিক নেতা শিহাবকে স্ট্যান্ড-রিলিজ,স্তব্ধ শাহজালাল সারকারখানা

4

নিজস্ব প্রতিবেদক

ফেঞ্চুগঞ্জের শাহজালাল ফার্টিলাইজার ফ্যাক্টরীতে কর্মরত বিসিআইসির সর্বকনিষ্ঠ শ্রমিক নেতা মোহাম্মদ দিদারুলকে (শিহাব) আকস্মিক স্ট্যান্ড-রিলিজ করায় জড়ীভূত রূপ ধারণ করেছে শাহজালাল সারকারখানা। তিনদিন পর প্রাপ্ত রিলিজ পেপারে আকস্মিক স্ট্যান্ড-রিলিজের স্পষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি। দীর্ঘদিন যাবৎ শ্রমিকদের দাবি আদায়ের পক্ষে ও শ্রম আইন পরিপন্থী অবৈধ কমিটি ভেঙে সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়ে আসছিলেন তিনি। এমন পরিস্থিতিতে শ্রমিকদের পক্ষে কথা বললেই স্ট্যান্ড-রিলিজ এমন একটা ভীতি বিরাজ করছে ফেঞ্চুগঞ্জের শাহজালাল সারকারখানায়।

3

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শ্রমিক জানান, শিহাব ভাই সবসময়ই সাধারণ শ্রমিকদের দাবি পূরণে কাজ করে আসছেন। সারকারখানায় যোগ দিয়েই প্রথম সিবিএ ইলেকশনে বিপুল ভোটে কার্যকরী পরিষদ সদস্য নির্বাচিত হোন তিনি। পরবর্তীতে ইলেকশনবিহীন অবৈধ কমিটির বাজার শুরু হলে তার বিরুদ্ধেও তিনি সোচ্চার হোন। কারখানায় ঘটে যাওয়া কোনোরকম লুটপাট, টেন্ডারবাজি, বাজার দখল কিংবা অবৈধ কার্যক্রমের ধরাছোঁয়ার বাইরে তার অবস্থান। এমতাবস্থায় নির্বাচনকে সামনে রেখে এমন নেতার আকস্মিক স্ট্যান্ড-রিলিজ অর্ডার সম্পূর্ণ অপ্রত্যাশিত এবং সাধারণ শ্রমিকদের জন্য ভীতির সঞ্চারক।

6

স্থানীয় সূত্রে জানা যায়, স্ট্যান্ড-রিলিজপ্রাপ্ত এই শ্রমিকনেতা ফেঞ্চুগঞ্জের জননন্দিত আওয়ামী লীগ নেতা প্রয়াত শেখ তজমুল আলী চেয়ারম্যানের পুত্র। তজমুল আলী সেই ব্যক্তি যার মাধ্যমে ১৯৭৪ সালে সর্বপ্রথম উক্ত কারখানায় পাঁচজন স্থানীয় লোকের কোটাভিত্তিক চাকরি নিশ্চিত হয় এবং পরবর্তীতে সারকারখানা রক্ষা আন্দোলনে মুখ্য ভূমিকা পালন করেছিলেন তিনি।

এ ব্যাপারে কারখানার ব্যবস্থাপনা পরিচালকের সাথে মোটোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, বিসিআইসির চাকরি বদলিযোগ্য। তিনি উপরের নির্দেশ পালন করেছেন মাত্র। রিলিজ পেপার আগমনের তারিখ ও আকস্মিক স্ট্যান্ড রিলিজের কারণ জানতে চাইলে তিনি সেটা জানাতে অসম্মতি ব্যক্ত করেন।

8

Sharing is caring!

সর্বশেষ সংবাদ

রেড ক্রিসেন্ট সেক্রেটারি নির্বাচিত হওয়ায় মাহবুবুল হক চৌধুরীকে সংবর্ধনা

রেড ক্রিসেন্ট সেক্রেটারি নির্বাচিত হওয়ায় মাহবুবুল হক চৌধুরীকে সংবর্ধনা

7 সিলেট রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি হিসেবে নির্বাচিত হওয়ায় ক্লাবের এডভাইজার ও প্রতিষ্ঠাতা সদস্য রোটারিয়ান পিপি মাহবুবুল হক চৌধুরীকে সংবর্ধনা

সাংবাদিকদের সাথে খন্দকার আব্দুল মুক্তাদিরের মতবিনিময় রবিবার

সাংবাদিকদের সাথে খন্দকার আব্দুল মুক্তাদিরের মতবিনিময় রবিবার

4 আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির

সিলেটে এইচএসসি উত্তীর্ণদের সংবর্ধনা দিলো ছাত্র ইউনিয়ন

সিলেটে এইচএসসি উত্তীর্ণদের সংবর্ধনা দিলো ছাত্র ইউনিয়ন

2 বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের উদ্যোগে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধণা দেয়া হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে নগরীর একটি

কুলাউড়ার বরমচালে বিদ্যুতের ট্রান্সফরমার সিরিয়াল চুরি, এরপরে কোন ওয়ার্ড?

কুলাউড়ার বরমচালে বিদ্যুতের ট্রান্সফরমার সিরিয়াল চুরি, এরপরে কোন ওয়ার্ড?

5 কুলাউড়ার বরমচাল ইউনিয়নে বিদ্যুতের ১৫ কেভি ট্রান্সফরমার চুরি হয়েছে। শনিবার ১৩ ডিসেম্বর মোহলাল এলাকার বরমচাল হাঁই স্কুল সংলগ্ন জমির

নগরীর বনকলাপাড়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা সভা

নগরীর বনকলাপাড়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা সভা

7 সিসিকে’র ৭নং ওয়ার্ডের বনকলাপাড়া এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে সন্ত্রাস ও মাদক নির্মূলের লক্ষ্য এলাকাবাসীর উদ্দ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত

সিলেট মোটরসাইকেল পার্টস মার্চেন্ট এসোসিয়েশনের বাৎসরিক সভা অনুষ্ঠিত

সিলেট মোটরসাইকেল পার্টস মার্চেন্ট এসোসিয়েশনের বাৎসরিক সভা অনুষ্ঠিত

4 সিলেট মোটরসাইকেল পার্টস মার্চেন্ট এসোসিয়েশনের বাৎসরিক সভা শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় নগরীর নাইওর পুলস্থ একটি হোটেলের হলরুমে অনুষ্ঠিত

নগরীর বনকলাপাড়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

নগরীর বনকলাপাড়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

7 সিসিকে’র ৭নং ওয়ার্ডের বনকলাপাড়া এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে সন্ত্রাস ও মাদক নির্মূলের লক্ষ্য এলাকাবাসীর উদ্দ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত

উসমান হাদীর উপর হামলায় সিলেটে তাঁতী দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ

উসমান হাদীর উপর হামলায় সিলেটে তাঁতী দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ

8 ঢাকায় প্রকাশ্যে উসমান হাদীর ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে সিলেট জেলা ও মহানগর তাঁতী

1
3