editor
প্রকাশিত: ৩:৫৬ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০২০
অনলাইন ডেস্ক :
করোনাকালীন এই সময়ে দেশ ও দেশের বাইরে শোবিজ অঙ্গনের অনেক তারকাই বিয়ের পিঁড়িতে বসেছেন। বিয়ে নিয়ে কী ভাবছেন চলচ্চিত্র অভিনেত্রী আইরিন সুলতানা। আইরিন বলেন, বিয়ে যে করবো সেই সাহসই পাচ্ছি না। সত্যি বলতে ভয় হয়। চারদিকে যেভাবে বিচ্ছেদের খবর শুনছি একের পর এক তাতে বিয়ে করার ইচ্ছাই হয় না। মনের মতো কাউকে পেলে বিয়ে করবেন উল্লেখ করে আইরিন বলেন, পাত্র হিসেবে যে ধরনের ছেলে পছন্দ করেন সেই ধরনের ছেলের দেখা এখনো পাইনি। হুট করে যে কাউকে বিয়ে করার মতো আমি নই।বিয়ে করলে দেখে, শুনে ও বুঝেই করবো। জীবনসঙ্গী হিসেবে কেমন মানুষ পছন্দ? উত্তরে তিনি বলেন, সর্বপ্রথম আমাকে শোবিজে কাজ করার পূর্ণ স্বাধীনতা দিতে হবে। নামিদামি, টাকা পয়সাওয়ালা কাউকে নয়, আমাকে যে বুঝবে সম্মান করবে। জানি না কখনো এমন কাউকে পাবো কিনা। এরপর খানিকটা হেসে আইরিন বললেন, আশায় আছি। ভাগ্যে থাকলে তো পেতেও পারি এমন কাউকে। কি বলেন! এদিকে গত মাসেই আইরিন রিয়াজুল রিজুর পরিচালনায় ‘ব্ল্যাক লাইট’ নামের একটি সিনেমার শুটিং করেছেন। এতে তিনি শাহেদ শরীফ খানের সঙ্গে জুটি বেঁধেছেন। এই সিনেমার বাইরে আরো কয়েকটি সিনেমায় কাজের কথা চলছে বলে জানান আইরিন। র্যাম্প মডেলিং থেকে অভিনয়ে এসেছিলেন আইরিন। ২০১৩ সালে দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘ভালোবাসা জিন্দাবাদ’ সিনেমার মাধ্যমে তিনি রুপালি জগতে পা রাখেন। ওই ছবিতে তার নায়ক ছিলেন আরিফিন শুভ। বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে আইরিন অভিনীত তিনটি চলচ্চিত্র। এগুলো হলো- অরণ্য পলাশ পরিচালিত ‘গন্তব্য’, বুলবুল জিলানী পরিচালিত ‘রৌদ্রছায়া’ এবং রাজা দীপ্ত ব্যানার্জি পরিচালিত ‘শিবরাত্রি’।
8 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার কথা বিবেচনা করে বাজার দর
5 সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, বিয়ানীবাজারের উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে আমাদের সবাইকে দলমত নির্বিশেষে
7 স্টাফ রিপোর্টার: যুক্তরাষ্ট্রে এক প্রবাসী বাংলাদেশির পরিচয় চুরি (Identity Theft), স্বাক্ষর জালিয়াতি এবং প্রায় ৫০ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি
5 বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট ইউনিটের যুগ্ম আহ্বায়ক, সিলেট জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা), সিলেট
2 পূবালী ব্যাংক পিএলসি’র সিএসআর তহবিল থেকে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী পরিবহনে মোট ১ কোটি ৭
6 সিলেট সিটি কর্পোরেশনের ২৮নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হাজী মুজাহিদ আহমদের উদ্যোগে এক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪
8 সিলেট সরকারি মহিলা কলেজ যুব রেড ক্রিসেন্ট দল গঠন উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও থ্যালাসেমিয়া বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা
1 দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার এস.এম অনীক চৌধুরী বলেছেন, দক্ষিণ সুরমা একটি সম্ভাবনাময় উপজেলা এখানের মানুষের কর্মস্পৃহা হৃদ্যতাপূর্ণ। নির্বাচনকালীন