editor

প্রকাশিত: 7:53 AM, September 22, 2020

বৃদ্ধ হয়ে জন্মেছি, মরবো তরুণ হয়ে: ইব্রাহিমোভিচ

বৃদ্ধ হয়ে জন্মেছি, মরবো তরুণ হয়ে: ইব্রাহিমোভিচ

1

অনলাইন ডেস্ক :-

7

লিউডের অভিনেতা ব্র্যাড পিট অভিনীত ‘বেনজামিন বাটন’ সিনেমার কথা মনে করিয়েছেন জ্লাতান ইব্রাহিমোভিচ। যেখানে বেনজামিন বৃদ্ধ না হয়ে দিন দিন তরুণ হতে থাকেন।

দিন দশেক পর সুইডিশ তারকা ইব্রা ৩৯ বছরে পা দিচ্ছেন। যেখানে ৩০ বছরের পর থেকে ফুটবলাররা অবসরের দিকে পা বাড়ায় অন্যদিকে আপন আলোয় ছুটছেন এসি মিলানের এই ফরোয়ার্ড।

১৯৮১ সালের ৩ অক্টোবর জন্ম নেন তিনি। স্থানীয় দল মালমোর হয়ে সিনিয়র ক্যারিয়ার শুরু করেন ১৯৯৯ সালে। ২০০১ সালে নেদারল্যান্ডসের আয়াক্সে নাম লেখান ইব্রাহিমোবিচ। ২০০৪ সালে জুভেন্টাস, ২০০৬ সালে ইন্টার মিলান ও ২০০৯ সালে বার্সেলোনার জার্সি গায়ে জড়ান তিনি ।

২০১০ থেকে ২০১২ সাল পর্যন্ত খেলেছেন এসি মিলানের হয়ে। চার বছর প্যারিস সেন্ট জার্মেই ও চার বছর ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে মাঠ মাতান। ২০১৮ সালে ইউরোপ ছেড়ে পাড়ি জমান আমেরিকায়। মেজর সকার লিগের দল এলএ গ্যালাক্সির হয়ে খেলেছেন। সাত বছর পর আবারও মিলানের হয়ে খেলতে আসেন ২০১৯ সালের শেষে।

২০১৯/২০ মৌসুমের মাঝে যোগ দিয়ে ১৮ ম্যাচে অংশ নিয়ে ১০ গোল করেছেন। গোল করিয়েছেন ৫টি। ইব্রাকে পেয়ে দলের গতিও বেড়ে যায়। শেষ ১২ ম্যাচে ৯ জয় ও তিন ড্র করে ষষ্ঠ স্থানে উঠে আসে দল।

দুর্দান্ত ফর্মে থাকা দলটি সামরোক রোভার্সের বিপক্ষে ২-০ গোলে জয় দিয়ে মৌসুম শুরু করে। ইউরোপা লিগের বাছাই পর্বের এই ম্যাচে প্রথম গোলটি করেছিলেন ইব্রাহিমোভিচ।

3

সোমবার রাতে সিরি আ’র প্রথম ম্যাচে বলোগনার মুখোমুখি হয়েছিল মিলানের দলটি। ২-০ গোলে জয়ের দিন দুটি গোলই এসেছে ইব্রার পা থেকে।

ম্যাচের পর তিনি বলেন, ‘আমি ঠিক আছি। কাজ করছি। এটা মৌসুমের দ্বিতীয় অফিসিয়াল ম্যাচ ছিল। আমরা জিতেছি। যদি আমার বয়স ২০ হতো তাহলে হয়তো আর দুটি গোল বেশী দিতে পারতাম। আমি বেনজামিন বাটনের মতো। বৃদ্ধ হয়ে জন্মেছি, মরবো তরুণ হয়ে।’

3

ম্যাচ জিতলেও সন্তুষ্ট নন জ্লাতান ইব্রাহিমোভিচ। লক্ষ্য ইতালিয়ান শিরোপা ঘরে তোলার।

‘আমরা এখনও শতভাগ দিতে পারছি না। কিছু ভুল হচ্ছে যা করা উচিৎ নয়। তরুণ খেলোয়াড়রা নিজেদের কাজ ঠিক মতোই করছে। তারা সঠিক নিয়ম মেনে চলছে।এই বছর প্রতিটি ম্যাচ গুরুত্বের সঙ্গে খেলতে হবে। আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামতে হবে। প্রতিটা ম্যাচই আমাদের জন্য ফাইনাল। এটাই টেবিলের উপরে থাকার উপায়।’ যোগ করেন তিনি।

বয়সের ভার বাড়ছে। যদিও সবাইকে অবাক করে পুরো সময়ই তাকে খেলাচ্ছেন এসি মিলান কোচ স্টেফানো পিওলি। ফলও পাওয়া যাচ্ছে।

2

ইব্রা বলেন, ‘আমি দায়িত্ব নিতে পছন্দ করি। সবচেয়ে বড় চাপ নিজেই নিজেকে দেই। কেউ আমার বয়স নিয়ে কথা বলুক সেটা আমি চাই না। আমি চাই সবাইকে এক কাতারে রেখে মাপতে। আমার বয়স ৩৮ তাই বলে কোনও বাড়তি সুবিধা লাভ করতেও আগ্রহী নই আমি।’

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

পুলিশি জুলুম ও মিথ্যা মামলার প্রতিবাদে উত্তাল কাজির বাজার : এসআই খবিরের ওপেন ব্ল্যাকমেইল

পুলিশি জুলুম ও মিথ্যা মামলার প্রতিবাদে উত্তাল কাজির বাজার : এসআই খবিরের ওপেন ব্ল্যাকমেইল

8 ‎‎আক্তার হোসেন: ‎‎সিলেটের কাজির বাজার এলাকায় পুলিশি নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে ফুঁসে উঠেছেন স্থানীয় ব্যবসায়ীরা। বিশেষ করে ভাঙ্গারি

ডিবির ওসির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ : আলোচনায় ‘কাউয়া ফারুক’ তদন্তের দাবিতে সরব জৈন্তাপুর

ডিবির ওসির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ : আলোচনায় ‘কাউয়া ফারুক’ তদন্তের দাবিতে সরব জৈন্তাপুর

2 স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে আবারও আলোচনায় উঠে এসেছে ফারুক

এবার ইন্তাজ চেয়ারম্যানের বিরুদ্ধে পরকীয়া ও মাদক সেবনের অভিযোগ

এবার ইন্তাজ চেয়ারম্যানের বিরুদ্ধে পরকীয়া ও মাদক সেবনের অভিযোগ

3 স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলার ১নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইন্তাজ আলীকে ঘিরে

এমসি কলেজ ছাত্রাবাস পোড়ানো ও চাঁদাবাজি মামলার আসামি আবু সরকার এখনো বেপরোয়া

এমসি কলেজ ছাত্রাবাস পোড়ানো ও চাঁদাবাজি মামলার আসামি আবু সরকার এখনো বেপরোয়া

3 স্টাফ রিপোর্টার: সিলেটের পরিবহন খাতের একচ্ছত্র নিয়ন্ত্রণ, বেপরোয়া চাঁদাবাজি, সাধারণ মানুষকে জিম্মি করে ধর্মঘট আহ্বান এবং ২০১২ সালের ঐতিহাসিক

মদীনা মার্কেটে মুরগির ব্যবসার আড়ালে জুনেদের অনলাইন জুয়া ও মাদকের রাজত্ব

মদীনা মার্কেটে মুরগির ব্যবসার আড়ালে জুনেদের অনলাইন জুয়া ও মাদকের রাজত্ব

8 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর মদীনা মার্কেট ও আশপাশ এলাকায় মুরগির ব্যবসার আড়ালে অনলাইন জুয়া, তীর খেলা ও মাদকের এক

সিলেটের নতুন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন

সিলেটের নতুন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন

2 স্টাফ রিপোর্টার : সিলেটে আবারও নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব আব্দুল্লাহ

কুমিল্লা পট্টি থেকে জুয়াড়ি অন্তর গ্রেফতার,

কুমিল্লা পট্টি থেকে জুয়াড়ি অন্তর গ্রেফতার,

8 স্টাফ রিপোর্টার: 3 সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানা পুলিশের এক বিশেষ অভিযানে কুমিল্লা পট্টি এলাকার কুখ্যাত জুয়াড়ি অন্তরকে গ্রেফতার

বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখার পরিচিতি সভা ও কর্মচারীদের বরণ

বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখার পরিচিতি সভা ও কর্মচারীদের বরণ

6 বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখা (১৭-২০ গ্রেড)-এর নবগঠিত কমিটির নাম প্রকাশ ও সদ্য নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের

1
5