editor
প্রকাশিত: ১:৫৯ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০২১
নিজস্ব প্রতিবেদক
করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় মৌলভীবাজার জেলাব্যাপী জন সচেতনতামূলক ক্যাম্পেইন এর কর্মসূচি হাতে নিয়েছেন মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।৩০ মার্চ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় এরই ধারাবাহিকতায় জেলা সুপারের নির্দেশনায় কুলাউড়া থানায় জেলার মধ্যে প্রথম ক্যাম্পেইন কর্মসূচি পালিত হয়।কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া বলেন, মহামারি করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৮ দফা নির্দেশনা ঘোষণা করা হয়েছে। তা বাস্তবায়ন করতে সকলকে একত্রে কাজ করে যেতে হবে। সেই নির্দেশনা আসার পর জেলাব্যাপী এই ক্যাম্পেইনটি শুরু করেছি।তিনি বলেন, করোনায় আমাদের ভয় পেলে চলবে না, মহান আল্লাহ তায়ালার ওপর আমাদের ভরসা রাখতে হবে। করোনা মোকাবেলায় আমাদের প্রত্যেককে সচেতন হওয়া খুবই জরুরী। সরকারের ১৮ দফা নির্দেশনা মানলে কুলাউড়া উপজেলার জনগণ নিরাপদ থাকবে। তিনি আরো বলেন, একটা ভাইরাসের কাছে কাছে আমরা হার মানবো না, আমাদের চেষ্টা করে যেতে হবে। দিনশেষে করোনার পরাজয় হবে এবং মানুষের জয় হবে।কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাওসার দস্তগীরের সভাপতিত্বে ও কুলাউড়া থানার ওসি (তদন্ত) মো. আমিনুল ইসলামের সঞ্চালণায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী।বক্তব্যকালে ইউএনও ফরহাদ চৌধুরী সরকারের ১৮টি নির্দেশনা পাঠ করে শোনান। তিনি মাস্ক পড়ার বাধ্যবাধকতার বিষয়ে জোর দিয়ে বলেন, অবশ্যই সকলে মাস্ক পরিধান করতে হবে। জনসমাগম উপেক্ষা করতে হবে। হোটেল রেস্টুরেন্টে ৫০ভাগ বসার স্থল সীমিত করতে হবে। বিয়ে কিংবা সামাজিক কমর্কাণ্ডে লোকসমাগম কম থাকতে হবে। সকল ধরণের মেলা বন্ধ থাকবে। সরকারের নির্দেশনা মেনে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সবাইকে এক হয়ে কাজ করতে হবে।”মাস্ক পরার অভ্যেস, কোভিডমুক্ত বাংলাদেশ” এই শ্লোগানকে প্রতিপাদ্য করে অনুষ্ঠিত এই ক্যাম্পেইনে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলাম, কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, কুলাউড়া সরকারি কলেজের অধ্যক্ষ ও উপজেলা কমিউনিটি বিট পুলিশিং কমিটির সভাপতি সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল, বিআরডিবির চেয়ারম্যান ফজলুল হক ফজলু, কর্মধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ রহমান আতিক, ব্রাহ্মণবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মমদুদ হোসেন, রাউৎগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জলিল জামাল, ভূকশিমইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান মনির, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, কালের কণ্ঠ প্রতিনিধি মাহফুজ শাকিল প্রমুখ।স্বাগত বক্তব্য রাখেন কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায়। এসময় বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।আলোচনা সভা শেষে কুলাউড়া শহরে পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, ইউএনও এটিএম ফরহাদ চৌধুরী, উপজেলা সহাকারি কমিশনার (ভূমি) নাজরাতুন নাঈমসহ অন্যান্য অতিথিরা গাড়ি চালক, পথচারী ও সাধারণ জনগণের মধ্যে মাস্ক এবং সরকারের জারিকৃত ১৮টি নির্দেশনার লিফলেট বিতরণ করেন।
অনলাইন ডেস্ক (রিপা-৮)
6 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি পূর্ণাঙ্গ করায় বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে সিলেট জেলা ও
8 সারাদেশে মার্কেট, বিপণিবিতান ও দোকানপাট খোলার সময়সূচিতে পরিবর্তন এনেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে প্রতিদিন সকাল ১১টা থেকে
5 সরকারি নির্দেশনা অনুসারে দেশব্যাপী নবীন শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজের উদ্যোগে এক বর্ণাঢ্য
8 বিয়ের পর কোনো প্রকার ভরণ-পোষণ না দিয়ে উল্টো মিথ্যা অপবাদ রটিয়ে বর্বরোচিত শারীরিক নির্যাতন ও প্রাণনাশের হুমকির বিচার চেয়ে
1 নগরীর পাঠানটুলাস্থ দর্জিপাড়া এলাকায় সাহেদ আলী ওরফে ‘ইয়াবা সাহেদ’ নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীর রমরমা মাদক বাণিজ্যে অতিষ্ঠ হয়ে
2 সিলেটের দক্ষিণ সুরমার সিলাম এলাকার বিরাহিমপুরে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের শ্বশুরবাড়িতে ডাকঘরের (টাউন সাব-পোস্ট অফিস) কার্যক্রম ফের
1 দীর্ঘ আইনি লড়াই ও নানামুখী প্রতিকূলতা পেরিয়ে অবশেষে পুলিশি সহায়তায় আদালতের রায়ে পাওয়া নিজ ডুপ্লেক্স বাড়িতে প্রবেশ করেছেন যুক্তরাজ্য
6 সিলেটের দক্ষিণ সুরমার ঐতিহ্যবাহী জালালপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের পাশেই দেদারসে চলছে যুবসমাজ ধ্বংসকারী নিষিদ্ধ ‘তীর জুয়া’। 8 স্থানীয় একটি