editor

প্রকাশিত: 4:00 PM, December 6, 2020

ব্যাংকিং সেবায় নতুন মাইলফলকে ফ্লোরা

ব্যাংকিং সেবায় নতুন মাইলফলকে ফ্লোরা

অনলাইন ডেস্ক

বাংলাদেশের একমাত্র কোর ব্যাংকিং সফটওয়্যার কোম্পানি হিসেবে নতুন মাইলফলক স্পর্শ করলো ফ্লোরা সিস্টেম। একই সময়ে বিশ্বের সবচেয়ে বড় ব্যাংকিং সফটওয়্যার প্রতিষ্ঠান টেমেনস টি২৪-এর মাধ্যমে ভিন্ন মাত্রার মাইলফলক ছুঁয়েছে ফ্লোরা টেলিকম। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।

 জানানো হয়, ‘ফ্লোরা ব্যাংক’ নামে বিশেষায়িত সফটওয়্যারে রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ কৃষি ব্যাংকের অসংখ্য এটিএমসহ এক হাজার ২৪টি শাখার ১ কোটি ৯ লাখ ৫১ হাজার ৭২৫টি হিসাব পরিচালনা হচ্ছে, যা বাংলাদেশি কোনো ব্যাংকিং সফটওয়্যার প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালনা হওয়া প্রথম ঘটনা। একই সময়ে টেমেনস টি২৪-এর সফটওয়্যারের মাধ্যমে অগ্রণী ব্যাংকের ৯৫৮টি শাখাসহ সকল এটিএম মেশিনকে সংযুক্ত করে সেবা প্রদান করছে ফ্লোরা টেলিকম, যা বাংলাদেশে এককভাবে সবচেয়ে বেশি ব্যাংকের ব্রাঞ্চকে সংযুক্ত করেছে।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং যুক্তরাজ্য ভিত্তিক সার্টিফিকেশন প্রতিষ্ঠানের গবেষণা অনুযায়ী সর্বনিম্ন সার্ভার কনফিগারেশনের আওতায় প্রতি সেকেন্ডে পাঁচ হাজার ৮৭৮টি লেনদেনে সক্ষম ফ্লোরা ব্যাংক। এই সেবার‍ ফলে একই সময়ে (রিয়েল টাইম) ১০ হাজার ৭৮৬ জন গ্রাহককে ব্যাংকিং সেবার পাশাপাশি ২ কোটির বেশি হিসাব পরিচালনা করা ও ১ কোটি গ্রাহককে মোবাইল ফোন ভিত্তিক সেবা প্রদান করা সম্ভব।

এ ব্যাপারে ফ্লোরা টেলিকমের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) শেখ জাওয়াহের আহমেদ বলেন, ডিজিটাল বাংলাদেশ রূপকল্প অনুসরণে দেশের আর্থিক খাতে তথ্য ব্যবস্থাপনায় নিরাপদ সেবা দেয়ার লক্ষ্যে ২০০৮ সালে টেমেনস টি২৪ এর সাথে যাত্রা শুরু করে ফ্লোরা টেলিকম। এর আগে ১৯৯৭ সালের জুলাই মাসে ফ্লোরা ব্যাংক কোর ব্যাংকিং সফটওয়্যারের প্রকল্প শুরু হয়। আমরা বাংলাদেশে স্থানীয় কোর ব্যাংকিং সফটওয়্যার তৈরি এবং ফ্লোরা টেলিকমের তত্ত্বাবধায়নে টেমেনস টি২৪ কোর ব্যাংকিং সফটওয়্যার নিয়ে সবচেয়ে বড় ব্যাংকিং সেবার সঙ্গে সংযুক্ত রয়েছি।

 বিভিন্ন ব্যাংক ও সরকারি প্রতিষ্ঠান ছাড়াও বিশ্বখ্যাত বড় ব্রান্ডের আইটি প্রডাক্ট যেমন এইচপি, ডেল, সিসকো ইত্যাদি ও সফটওয়্যার টেমেনস টি২৪, ফ্লোরাব্যাংক, মাইক্রোসফট, ওরাকল ইত্যাদি সরবরাহ, বাস্তবায়ন ও সেবা প্রদান করে আসছে।

ফ্লোরা টেলিকমের সফল বাস্তবায়িত প্রকল্পের মধ্যে উল্লেখযোগ্য অগ্রণী ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, বাংলাদেশ ব্যাংক, ট্রাষ্ট ব্যাংক, সীমান্ত ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, যমুনা ব্যাংক, মিউচুয়্যাল ট্রাস্ট ব্যাংক, এনসিসিবিএল, এনবিআর, বাংলাদেশ পাসপোর্ট অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ নির্বাচন কমিশন, গ্রামীণফোন, রবি, এয়ারটেল ইত্যাদি।

S/H- (Sultana -3)

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির সদস্য আহ্বান

বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির সদস্য আহ্বান

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়শন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির সদস্য আহ্বান। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল শনিবার (১৭

সিলেটে স্বাস্থ্যসেবার নামে চরম নৈরাজ্য : লাইসেন্সহীন মহানগর হাসপাতালকে জরিমানা

সিলেটে স্বাস্থ্যসেবার নামে চরম নৈরাজ্য : লাইসেন্সহীন মহানগর হাসপাতালকে জরিমানা

‎‎আক্তার হোসেন: ‎‎নগরবাসীর জীবন ও স্বাস্থ্যসেবা নিয়ে ছিনিমিনি খেলার সুযোগ আর দেওয়া হবে না। স্বাস্থ্য খাতের চরম বিশৃঙ্খলা, লাইসেন্সবিহীন ব্যবসা

কুমিল্লা পট্টি ও সুইপার কলোনিতে কিশোর গ্যাংয়ের উপদ্রব, বাড়ছে অপরাধ

কুমিল্লা পট্টি ও সুইপার কলোনিতে কিশোর গ্যাংয়ের উপদ্রব, বাড়ছে অপরাধ

স্টাফ রিপোর্টার: সিলেটের ঐতিহাসিক দক্ষিণ সুরমার ভাবমূর্তি এখন এক চরম সংকটের মুখে। স্থানীয় সচেতন মহলের চরম ক্ষোভ আর উদ্বেগের কারণ

কাউন্টারে টিকিট নেই: ডাবিং করে কালোবাজারি করছে কুলাউড়ার নাছির সিন্ডিকেট

কাউন্টারে টিকিট নেই: ডাবিং করে কালোবাজারি করছে কুলাউড়ার নাছির সিন্ডিকেট

স্টাফ রিপোর্টার: সিলেট, শ্রীমঙ্গল ও শায়েস্তাগঞ্জ রুটের ট্রেনের টিকিট সাধারণ যাত্রীদের কাছে এখন সোনার হরিণ। কাউন্টারে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা

আবাসিক হোটেলের আড়ালে মাদকের স্বর্গরাজ্য :দক্ষিণ সুরমায় ‘সায়মন হোটেল’ যেন ইয়াবা সেবনের নিরাপদ আস্তানা

আবাসিক হোটেলের আড়ালে মাদকের স্বর্গরাজ্য :দক্ষিণ সুরমায় ‘সায়মন হোটেল’ যেন ইয়াবা সেবনের নিরাপদ আস্তানা

স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমা সুইপার কলোনি সংলগ্ন ‘খান বোর্ডিং’ নিয়ে চাঞ্চল্যকর খবর প্রকাশের পর এবার একই এলাকার আরেকটি হোটেলের

জেলা মহিলা ক্রীড়া সংস্থার সহসভাপতি সালেহা কবির শেপি

জেলা মহিলা ক্রীড়া সংস্থার সহসভাপতি সালেহা কবির শেপি

স্টাফ রিপোর্টার: সিলেট জেলা মহিলা ক্রীড়া সংস্থার নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। অনুমোদিত এই কমিটিতে সহসভাপতি হিসেবে

ব্যবসার প্রসারে আরএফএল সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে: পিপি অ্যাডভোকেট মোমিন

ব্যবসার প্রসারে আরএফএল সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে: পিপি অ্যাডভোকেট মোমিন

সিলেট নগরীর বালুচর এলাকায় মেসার্স সুমন এন্টারপ্রাইজের আয়োজনে আরএফএল এক্সক্লুসিভ শোরুমের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৫টায়

প্রতিদানের আশা না করে মানুষের পাশে দাঁড়ানোর প্রস্তুতিই  সবচেয়ে বড় পাওয়া: ব্যারিষ্টার এম. এ. সালাম

প্রতিদানের আশা না করে মানুষের পাশে দাঁড়ানোর প্রস্তুতিই সবচেয়ে বড় পাওয়া: ব্যারিষ্টার এম. এ. সালাম

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার এম. এ. সালাম বলেছেন, আপনারা যারা রেড ক্রিসেন্টের পতাকাতলে এসেছেন, আপনারা কখনো মনে করবেন