admin
প্রকাশিত: ৪:৩৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০২০
নিজস্ব প্রতিবেদক:
দেশের মূল ডেভলাপমেন্টের কাজ করছেন ব্যাংকার’রা
বাংলাদেশ ব্যাংক’র নির্বাহী পরিচালক
বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসের নির্বাহী পরিচালক মো. খুরশীদ আলম বলেছেন, সংগ্রামের পাশাপাশি ব্যাংকার’রা কম্প্রোমাইজও করতে জানেন। ব্যাংকার’রা দেশের উন্নয়নের অন্যতম অংশীদার দাবী করে তিনি বলেন, তাদেরকে দূরদর্শী পরিকল্পনা নিয়ে সমন্বিতভাবে উদ্যোগ নিতে হবে। উন্নত বাংলাদেশ গড়তে সবাইকে বদ্ধপরিকর হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ব্যাংক অফিসার্স ক্লাব সিলেট সমগ্র বাংলাদেশের রোল মডেল হবে। এজন্য সামাজিক দায়বদ্ধতা থেকে বিভিন্ন সেবামূলক কার্যক্রম গ্রহণের পরামর্শ দেন তিনি। তিনি আরো বলেন, সকল ব্যাংকার’রা একটা পরিবারের মতো। পরিবারের কারো উপর কোনো ধরণের অনৈতিক আঘাত এলে সবাইকে সম্মিলিতভাবে তা প্রতিহত করতে হবে।
ব্যাংক অফিসার্স ক্লাবের উপদেষ্ঠা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসের নির্বাহী পরিচালক হিসেবে সিলেট অফিসে যোগদান উপলক্ষ্যে ব্যাংক অফিসার্স ক্লাবের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত ও প্রধান অতিথির বক্তব্য তিনি একথা বলেন।
গতকাল (২৮ ডিসেম্বর ২০২০) সোমবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসের সম্মেলন কক্ষে ব্যাংক অফিসার্স ক্লাব সিলেটের সভাপতি ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এ.ভি.পি সৈয়দ মোহাম্মদ নকীব হোসেঈন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক সিলেটের মহাব্যবস্থাপক মো. আবুল কালাম ও মো. সিরাজুল ইসলাম।
বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ও ব্যাংক অফিসার্স ক্লাবের ট্রেজারার মোহাম্মদ আলী আকতার ও বাংলাদেশ ব্যাংকের উপ-পরিচালক সিতাংশু শেখর রায়ের যৌথ পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন ব্যাংক অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল হাদী।
এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন মার্কেন্টাইল ব্যাংকের ভিপি দেবজ্যোতি মজুমদার, পূবালী ব্যাংকের বিভাগীয় আইন কর্মকর্তা ও রিলেশনশীপ ম্যানেজার আবু তাহের, আইবিবিএল এর ইভিপি ও জোন প্রধান শিকদার মো. শিহাবুদ্দিন ও জনতা ব্যাংকের জিএম লায়েস আহমদ সদরুল আলম।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আল আরাফাহ ইসলামী ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার আহমদ শামসুদ্দীন ও অতিথিদের ফুল দিয়ে বরন করেন সাইফুদ্দীন চৌধুরী, ইয়াকুতুল গণি ওসমানী ও মো. আনোয়ার হোসেন রনি।
শুভেচ্ছা বক্তব্যে বক্তারা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. খুরশীদ আলম’কে সিলেটে স্বাগতম জানিয়ে তার কারিশম্যাটিক নেতৃত্বে দীর্ঘদিন কাজ করার আশাবাদ ব্যক্ত করেন
বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসের নির্বাহী পরিচালক মো. খুরশীদ আলম সিলেট অফিসে যোগদান উপলক্ষে ব্যাংক অফিসার্স ক্লাব সিলেটের সংবর্ধনা অনুষ্টানে ক্রেস্ট তুলে দিচ্ছেন বিশেষ অতিথিসহ ক্লাবের নেতৃবৃন্দ
2 সিলেট রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি হিসেবে নির্বাচিত হওয়ায় ক্লাবের এডভাইজার ও প্রতিষ্ঠাতা সদস্য রোটারিয়ান পিপি মাহবুবুল হক চৌধুরীকে সংবর্ধনা
7 আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির
6 বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের উদ্যোগে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধণা দেয়া হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে নগরীর একটি
2 কুলাউড়ার বরমচাল ইউনিয়নে বিদ্যুতের ১৫ কেভি ট্রান্সফরমার চুরি হয়েছে। শনিবার ১৩ ডিসেম্বর মোহলাল এলাকার বরমচাল হাঁই স্কুল সংলগ্ন জমির
3 সিসিকে’র ৭নং ওয়ার্ডের বনকলাপাড়া এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে সন্ত্রাস ও মাদক নির্মূলের লক্ষ্য এলাকাবাসীর উদ্দ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত
1 সিলেট মোটরসাইকেল পার্টস মার্চেন্ট এসোসিয়েশনের বাৎসরিক সভা শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় নগরীর নাইওর পুলস্থ একটি হোটেলের হলরুমে অনুষ্ঠিত
7 সিসিকে’র ৭নং ওয়ার্ডের বনকলাপাড়া এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে সন্ত্রাস ও মাদক নির্মূলের লক্ষ্য এলাকাবাসীর উদ্দ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত
4 ঢাকায় প্রকাশ্যে উসমান হাদীর ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে সিলেট জেলা ও মহানগর তাঁতী