editor
প্রকাশিত: 4:20 PM, October 2, 2020
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবীর ইমনের বিরুদ্ধে দেওয়া অভিযোগের সত্যতা পায়নি দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রমাণ না পাওয়ায় অভিযোগের পরিসমাপ্তি ঘোষণা করা করেছে দুদক।
গত ১০ সেপ্টেম্বর ব্যারিস্টার ইমনের কাছে প্রেরিত এক চিঠিতে এ তথ্য জানায় দুদক। দুদকের সচিব মুহাম্মদ দিললোয়ার বখত সাক্ষরিত এক চিঠিতে জানানো হয়- এনামুল কবীর ইমনের বিরুদ্ধে তদবির বাণিজ্য, সরকারি কাজের কমিশন আদায়সহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি টাকা আত্মসাৎপূর্বক জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ অর্জনের অভিযোগ পরিসমাপ্তি ঘোষণা করা হয়েছে।
চিঠিতে আরও বলা হয়, এনামুল কবীর ইমনের বিরুদ্ধে করা অভিযোগ দুদকের অনুসন্ধানে প্রমাণিত না হওয়ায় কমিশন তা পরিসমাপ্তি ঘোষণা করেছে।
এনামুল কবীর ইমন সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্বেও ছিলেন। চলতি বছরের শুরুর দিকে তার বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ এনে দুদকে অভিযোগ করা হয়।
দুদকের চিঠি পাওয়ার কথা জানিয়ে এনামুল কবীর ইমন বলেন, আমাকে হয়রানি ও সম্মানহানি করার জন্য দুদকে এমন ভিত্তিহীন অভিযোগ করা হয়েছিলো। জ্ঞাত আয় বর্হিভূত আমার কোনো সম্পদ নেই।
তিনি বলেন, কারা আমার বিরুদ্ধে এমন ভিত্তিহীন অভিযোগ করেছে তা আমি সংগ্রহ করার চেষ্টা করছি। তাদের পরিচয় পেলে আমি মানহানি মামলা করবো।
8 সিলেটে তীব্র দাবদাহের মধ্যে মাত্রাতিরিক্ত ও ঘনঘন লোডশেডিংয়ের প্রতিবাদে মানববন্ধন করেছে সুরমা বয়েজ ক্লাব। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১১টায়
3 সিলেট ওয়াসা’র নবনিযুক্ত চেয়ারম্যান ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সিলেট
2 সিলেটের জৈন্তাপুর সীমান্তে রাজনৈতিক প্রভাব ও সীমান্তকেন্দ্রিক যোগাযোগকে কাজে লাগিয়ে একাধিক গুরুতর কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ উঠেছে উপজেলা আওয়ামী লীগের
8 সিলেটের পণ্য পরিবহন সেক্টরে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন পরিবহন শ্রমিক নেতা আবু সরকার। পরিবহন শ্রমিকদের বিভিন্ন দাবি-দাওয়া সামনে
4 সুনামগঞ্জের ছাতক, দোয়ারাবাজার এবং সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী নদ-নদী (ধলাই, চেলা, পিয়াইন ও শাখা নদী) থেকে অবৈধ ও অপরিকল্পিতভাবে
8 সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী তারাপুর ও মালনীছড়া চা বাগানের মধ্যবর্তী সীমানা এলাকায় অবৈধভাবে বাঁশের বেড়া দিয়ে জমি জবরদখলের অপচেষ্টার
8 দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার, এলপিজি আমদানি এবং গ্যাস পরিবহন ব্যবস্থা ত্বরান্বিত করতে ৯ সদস্যের ‘জ্বালানি নিরাপত্তা বিষয়ক মন্ত্রিপরিষদ উপ-কমিটি’
4 সিলেটে শিশু ফাহিমা হত্যা মামলার আসামি ঘাতক জাকিরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 6 বুধবার (১২