editor

প্রকাশিত: ২:৪২ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০২১

নাইকো দুর্নীতি মামলায় খালেদার পক্ষে হাজিরা

নাইকো দুর্নীতি মামলায় খালেদার পক্ষে হাজিরা

6

অনলাইন ডেস্ক

4

নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আইনজীবীর মাধ্যমে হাজিরা দিয়েছেন। বৃহস্পতিবার (২৫ মার্চ) কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারের সামনের দুই নম্বর ভবনে স্থাপিত ঢাকার ৯ নম্বর (অস্থায়ী) বিশেষ জজ শেখ হাফিজুর রহমানের আদালতে মামলার অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। এদিন খালেদা জিয়ার আইনজীবী মাসুদ আহম্মেদ তালুকদার ও জয়নাল আবেদীন মেজবাহ তার পক্ষে হাজিরা দেনমামলা সূত্রে জানা গেছে, কানাডিয়ান প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগে ২০০৭ সালের ৯ ডিসেম্বর দুদকের সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলম তেজগাঁও থানায় খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে দুর্নীতির মামলাটি করেন২০১৮ সালের ৫ মে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। এতে তাদের বিরুদ্ধে রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকা আর্থিক ক্ষতির অভিযোগ আনা হয়।মামলার অন্য আসামিরা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন, তৎকালীন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম, সাবেক সিনিয়র সহকারী সচিব সি এম ইউছুফ হোসাইন, বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর ময়নুল হক, বাপেক্সের সাবেক সচিব মো. শফিউর রহমান, ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন, বাগেরহাটের সাবেক সংসদ সদস্য এম এ এইচ সেলিম এবং নাইকোর দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ।

অনলাইন ডেস্ক(রিপা-12)

1

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

তাঁতপণ্যের সম্ভাবনা কাজে লাগাতে উন্নত বিপণন জরুরি

তাঁতপণ্যের সম্ভাবনা কাজে লাগাতে উন্নত বিপণন জরুরি

8 বাংলাদেশের তাঁতশিল্পের সম্ভাবনা কাজে লাগাতে উন্নত মার্কেটিং ও বিপণনের ওপর গুরুত্বারোপ করেছেন বস্ত্র, পাট, শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী

সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীকে ৩৮নং ওয়ার্ডের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীকে ৩৮নং ওয়ার্ডের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

1 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীকে ৩৮ নং ওয়ার্ডের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

জালালাবাদ গ্যাস অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

জালালাবাদ গ্যাস অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

6 জালালাবাদ গ্যাস অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ মার্চ) নগরীর মেন্দীবাগস্থ

ব্যবসায়ীরা দেশের অর্থনীতির চালিকাশক্তি: প্রশাসক আব্দুল কাইয়ুম

ব্যবসায়ীরা দেশের অর্থনীতির চালিকাশক্তি: প্রশাসক আব্দুল কাইয়ুম

4 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, ব্যবসায়ীরা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। একটি

বাংলাদেশ ঈকোয়্যালিটি সোসাইটি সিলেটের আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

বাংলাদেশ ঈকোয়্যালিটি সোসাইটি সিলেটের আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

8 বাংলাদেশ ঈকোয়্যালিটি সোসাইটি সিলেটের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উপলক্ষে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। ৮ মার্চ রবিবার সকালে

সিলেট রিজেন্সি লিমিটেডের ইফতার ও দোয়া মাহফিল

সিলেট রিজেন্সি লিমিটেডের ইফতার ও দোয়া মাহফিল

6 ৮ মার্চ রবিবার ইফতার ও দোয়া মাহফিলের মাধ্যমে শাহজালাল মাঝার রোড, আম্বরখানা পয়েন্ট সিলেটে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করল থ্রি

ওসমানীনগরে হামলায় আহত আওলাদকে প্রাণনাশের হুমকি, নিরাপত্তাহীনতায় পরিবার

ওসমানীনগরে হামলায় আহত আওলাদকে প্রাণনাশের হুমকি, নিরাপত্তাহীনতায় পরিবার

6 স্টাফ রিপোর্টার সিলেটের ওসমানীনগরে সন্ত্রাসী হামলার শিকার হয়ে সপরিবারে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ করেছেন উপজেলার পাঁচপাড়া গ্রামের বাসিন্দা

জকিগঞ্জের উন্নয়নে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: মুফতি আবুল হাসান এমপি

জকিগঞ্জের উন্নয়নে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: মুফতি আবুল হাসান এমপি

7 সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সংসদ সদস্য মুফতি আবুল হাসান বলেছেন, জকিগঞ্জের সার্বিক উন্নয়ন ও আর্তমানবতার সেবায় আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে

1
4