editor

প্রকাশিত: ৯:২৮ পূর্বাহ্ণ, অক্টোবর ২৭, ২০২০

বড়লেখায় কলেজ ছাত্র সাইফুরকে শ্বাসরোধে হত্যা : গ্রেপ্তার ৩

বড়লেখায় কলেজ ছাত্র সাইফুরকে শ্বাসরোধে হত্যা : গ্রেপ্তার ৩

8

নিজস্ব প্রতিবেদক

6

মৌলভীবাজারের বড়লেখায় নিহত কলেজ শিক্ষার্থী মো. সাইফুর রহমানের (২৭) ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে পুলিশ। সাইফুরকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ময়নাতদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে পুলিশ এ তথ্য জানিয়েছে।

এ ঘটনায় জড়িত সন্দেহে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় তাদের নিজ বাড়িতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন-উপজেলার বর্ণি ইউনিয়নের আহমদপুর গ্রামের আনছার আলীর ছেলে বাবলু হোসেন, জবলু হোসেন ও কামাল হোসেন।

1

বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রতন দেবনাথ মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কলেজ শিক্ষার্থী মো. সাইফুর রহমানকে হত্যার ঘটনায় সম্পৃক্ত থাকায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের আজকে আদালতে সোপর্দ করা হবে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডে আবেদন করা হবে।

তিনি জানান, সাইফুরের ময়নাতদন্ত প্রতিবেদন সোমবার আমরা হাতে পেয়েছি। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এই ঘটনায় সাইফুরের ছোট ভাই থানায় মামলা করেছেন।

5

গত ৩১ জুলাই বিকেলে উপজেলার বর্ণি ইউনিয়নের আহমদপুর গ্রামের নিজ বাড়ি থেকে মেঝেতে শোয়ানো অবস্থায় সাইফুরের লাশ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে ঘুমন্ত অবস্থায় সাপের ছোবলে সাইফুরের মৃত্যু হয়েছে বলে প্রচার করা হলেও শরীরে নির্যাতনের চিহ্ন থাকায় তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ তোলেন সাইফুরের স্বজনরা। নিহত সাইফুর রহমান উপজেলার বর্ণি ইউনিয়নের আহমদপুর গ্রামের আব্দুল আহাদের ছেলে। তিনি সিলেট পলিটেকনিক্যাল কলেজের শিক্ষার্থী ছিলেন।

2

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাইফুর রহমান পরিবারের সঙ্গে সিলেটে বসবাস করেন। কোরবানির ঈদ উদযাপন করতে গত ৩০ জুলাই রাতে তিনি একাই গ্রামে বাড়িতে এসে বর্ণি ইউনিয়নের মুদৎপুর গ্রামে মামার বাড়িতে ওঠেন। রাতে ১১টার দিকে একটি নম্বর থেকে ফোন পেয়ে মামার বাড়ি থেকে বেরিয়ে যান। পরদিন ৩১ জুলাই বিকেল ৪টা পর্যন্ত ঘরের দরজা বন্ধ থাকতে দেখে প্রতিবেশীরা তাকে ডাকাডাকি করে তার কোনো সাড়া শব্দ পাননি। পরে তারা দরজা ভেঙে ভেতরে গিয়ে দেখেন সাইফুর রহমানের নিথর দেহ ঘরের মেঝেতে পড়ে আছে। স্থানীয়ভাবে খবর পেয়ে রাতে পুলিশ সেখানে যায়। সে সময় তার কোমরের পাশে সাপে কাটার মতো দাগ দেখা যায়। প্রাথমিকভাবে পুলিশের ধারণা ছিল, রাতের যেকোনো এক সময় ঘুমন্ত অবস্থায় সাপের ছোবলে তার মৃত্যু হয়েছে। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান, সাপের ছোবলে তার মৃত্যু হয়নি। এছাড়া তার শরীরের কয়েক জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া যায়।

নিহত সাইফুর রহমানের ছোট ভাই মামলার বাদি এমদাদুর রহমান মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে বলেন, ‘সাপের ছোবলে আমার ভাইয়ের মৃত্যু হয়নি। হত্যার ঘটনা আড়াল করতে সাপের কামড়ে তার মৃত্যু হয়েছে বলে প্রচার করা হয়েছে।

কারণ, ঘটনার পর আমরা তাকে বিয়ানীবাজার হাসপাতালে নিয়ে যাই। হাসপাতালের ডাক্তাররা জানান যে তাকে সাপে কাটেনি। হত্যা করা হয়েছে। পরে আমরা তাকে নিয়ে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসকরাও বলেছেন যে তাকে সাপে কাটেনি, হত্যা করা হয়েছে। তার শরীরের কয়েক জায়গায় তারা আঘাতের চিহ্ন দেখেছেন। তখন থেকে আমরা পুরোপুরিভাবে নিশ্চিত হই যে আমার ভাইকে হত্যা করা হয়েছে। ঘটনার কয়েকদিন পর আমরা থানায় লিখিত অভিযোগ দিয়েছিলাম। পুলিশ মায়নাতদন্ত প্রতিবেদনের অপেক্ষায় ছিল। ময়নাতদন্ত প্রতিবেদন তারা সোমবার হাতে পেয়েছে। এরপর মামলা রেকর্ড হয়েছে। মামলার পর পুলিশ ৩ জনকে গ্রেফতার করেছে।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সাবেক ইউনিয়ন ছাত্রলীগ সভাপতির বাড়িতে হামলা, আসবাবপত্র ভাঙচুর, পিতা আহত

সাবেক ইউনিয়ন ছাত্রলীগ সভাপতির বাড়িতে হামলা, আসবাবপত্র ভাঙচুর, পিতা আহত

3 জকিগঞ্জ প্রতিনিধিঃ সাবেক ইউনিয়ন ছাত্রলীগ সভাপতির বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় তার পিতা এনামুর রেজা চৌধুরী

এয়ারপোর্ট থানাধীন হিংগারপুলে ব্যবসায়ীদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

এয়ারপোর্ট থানাধীন হিংগারপুলে ব্যবসায়ীদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

8 সিলেটের এয়ারপোর্ট থানাধীন হিংগারপুল পয়েন্টে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুর আড়াইটায় ব্যবসায়ীদের বিরুদ্ধে

সাবেক ছাত্রদল নেতা কাওছারের পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত

সাবেক ছাত্রদল নেতা কাওছারের পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত

3 শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা

সিলেটে শিক্ষাবিদ হাবীবুর রহমান চৌধুরীর দীর্ঘায়ু কামনায় ইফতার ও দোয়া মাহফিল

সিলেটে শিক্ষাবিদ হাবীবুর রহমান চৌধুরীর দীর্ঘায়ু কামনায় ইফতার ও দোয়া মাহফিল

6 শাপলা কোচিং সেন্টারের প্রতিষ্ঠাতা ও পরিচালক, বিশিষ্ট শিক্ষাবিদ জনাব মো. হাবীবুর রহমান চৌধুরীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এক ইফতার

জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করতে চাই: ফেঞ্চুগঞ্জে এম এ মালিক

জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করতে চাই: ফেঞ্চুগঞ্জে এম এ মালিক

3 সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব মোহাম্মদ আব্দুল মালিক বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি হিসেবে এলাকার

নগরীতে কেনাকাটায় জমে উঠেছে বাজার

নগরীতে কেনাকাটায় জমে উঠেছে বাজার

4 ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই উৎসব। আর সেই উৎসবের আবাহন এখন কয়েক শত বছরের পুরোনো নগরী সিলেটের প্রতিটি অলিতে-গলিতে।

কোম্পানীগঞ্জে সাংবাদিক-পুলিশের ‘চাঁদাবাজি’ অডিও ভাইরাল

কোম্পানীগঞ্জে সাংবাদিক-পুলিশের ‘চাঁদাবাজি’ অডিও ভাইরাল

3 সিলেটের কোম্পানীগঞ্জে কথিত সাংবাদিক ও পুলিশের মাঝে পাথরবাহী ট্রাক্টর থেকে চাঁদা আদায় এবং মামলা বাণিজ্য সংক্রান্ত অনৈতিক লেনদেনের অডিও

সিলেটে ফেব্রুয়ারিতে ২৬ প্রাণহানি

সিলেটে ফেব্রুয়ারিতে ২৬ প্রাণহানি

1 ফেব্রুয়ারী মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় ২৬ জনের প্রানহানি হয়েছে।এরমধ্যে ১০ জনই মোটরসাইকেল চালক ও আরোহী। ফেব্রুয়ারী মাসে সিলেট

1
3