editor
প্রকাশিত: 5:30 PM, December 6, 2020
বড়লেখা প্রতিনিধি
মৌলভীবাজারের বড়লেখা উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে বড়লেখা পৌর এলাকার আব্দুর রহমান কনভেনশন হলে উপজেলা বিএনপির এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুল হাফিজ ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মুজিবুর রহমান খসরু।সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি এম. নাসের রহমান। এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সহ-সভাপতি নাসির উদ্দিন আহমেদ মিঠু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফয়জুল করিম ময়ুন, সহ-সভাপতি আব্দুল মুকিত, মোয়াজ্জেন হোসেন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, যুগ্ম-সম্পাদক ফখরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মতিন বক্স।
প্রসঙ্গত, সর্বশেষ ২০১৬ সালে উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। ওই সম্মেলনে দলের নেতা-কর্মীদের মতামতের ভিত্তিতে আব্দুল হাফিজকে সভাপতি ও মুজিবুর রহমান খসরুকে সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
S/H- (Sultana-3)
আসন্ন উছমানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন সিলেট জেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক মো. রেদওয়ান
ফ্রান্সে বসবাসরত সিলেট বিভাগের প্রবাসীদের ঐক্যবদ্ধ করা এবং তাদের অধিকার ও ন্যায্য দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ ফ্রান্স
আহত জুলাই যোদ্ধাদের চিকিৎসা ও এমআইএস (MIS)-এর কাজ ত্বরান্বিত করার লক্ষে ‘আমরা জুলাই যোদ্ধা’ সিলেট জেলা কমিটির পক্ষ থেকে দক্ষিণ
দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা ও রাজপথের অভিজ্ঞতার মূল্যায়নে সিলেট জেলা বিএনপির সদস্য সচিব হিসেবে সাবেক ছাত্রনেতা কামরুল হাসান
সিলেটের জালালাবাদ থানাধীন ভাগারপাড় গ্রামটি বাহ্যিক শান্ত মনে হলেও গত দুই দশক ধরে এক অন্ধকার অপরাধ সাম্রাজ্যের জালে বন্দি। অনৈতিক
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত
অসহায় ও দরিদ্রদের সহায়তায় মাসিক ভাতা চালু করেছে ‘আবদুল জব্বার জলিল কল্যাণ ট্রাস্ট’। শনিবার দুপুরে নগরের জেলরোডস্থ আনন্দ টাওয়ারে আনুষ্ঠানিকভাবে
অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উদ্যোগে নগরীর কুশিঘাট এলাকার ‘ইমুর ইশকুল’-এর শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাসামগ্রী ও