editor

প্রকাশিত: 4:52 PM, January 17, 2021

করোনায় আক্রান্ত সংসদ সদস্য জোহরা আলাউদ্দিন, আনা হচ্ছে ঢাকায়

করোনায় আক্রান্ত সংসদ সদস্য জোহরা আলাউদ্দিন, আনা হচ্ছে ঢাকায়

4

মৌলভীবাজার প্রতিনিধি

2

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন। উন্নত চিকিৎসার জন্য শনিবার (১৬ জানুয়ারি) রাতে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে আনা হচ্ছে।

3

বিষয়টি শনিবার রাত সাড়ে ৯টায় নিশ্চিত করেছেন জোহরা আলাউদ্দিনের ব্যক্তিগত সহকারী রাশেদ চৌধুরী। তিনি জানান, শনিবার বেলা সাড়ে ১২টার দিকে জোহরা আলাউদ্দিনের অ্যান্টিজেন টেস্ট করানো হলে ফল পজিটিভ আসে। তখন তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে আইসোলেশনে রাখা হয়। তবে উন্নত চিকিৎসার জন্য এখন তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে আনা হচ্ছে। তবে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। জোহরা আলাউদ্দিনের সুস্থতার জন্য মৌলভীবাজার-হবিগঞ্জসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা।মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. পার্থ সারথী দত্ত কানুনগো বলেন, জোহরা আলাউদ্দিনের বড় ধরনের কোনো উপসর্গ নেই। কয়েক দিন ধরে হালকা জ্বর ও মাথা ব্যথায় ভুগছিলেন। এ অবস্থায় তার অ্যান্টিজেন টেস্ট করালে ফল পজিটিভ আসে। সঙ্গে সঙ্গে তাকে আইসোলেশনে রাখা হয়। পরে তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রেখে চিকিৎসা দেওয়া হয়।তিনি আরো জানান, বড় ধরনের উপসর্গ না থাকলেও সিটিস্ক্যান পরীক্ষায় তাঁর ফুসফুস ৩০ শতাংশ আক্রান্ত পাওয়া গেছে। এ অবস্থায় বিশেষজ্ঞ চিকিৎসকরা বোর্ড মিটিংয়ে বসে তাকে করোনার সব প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতকরণে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।উল্লেখ্য, সৈয়দা জোহরা আলাউদ্দিন সংরক্ষিত নারী আসনের (মৌলভীবাজার-হবিগঞ্জ) সংসদ সদস্য। তিনি মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক। তিনি কুলাউড়ার প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মো. আলাউদ্দিন চৌধুরীর স্ত্রী। তিনি মৌলভীবাজার পৌর শহরের কাজিরগাঁও এলাকার বাসিন্দা। তাঁর গ্রামের বাড়ি শহরতলির বালিকান্দিতে। তিনি জাতীয় মহিলা সংস্থার মৌলভীবাজারের সাবেক চেয়ারম্যান।

S/H(Ripa-5)

6

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী কাওসার হোসেন কোরেশী

গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী কাওসার হোসেন কোরেশী

6 আসন্ন গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও যুক্তরাজ্যপ্রবাসী আইনবিদ কাওসার হোসেন

এমসি কলেজে ধর্ষণ: সাইফুরের মৃত্যুদন্ড, ৩ জনের যাবজ্জীবন, ৪ জন খালাস

এমসি কলেজে ধর্ষণ: সাইফুরের মৃত্যুদন্ড, ৩ জনের যাবজ্জীবন, ৪ জন খালাস

2 সিলেটের ঐতিহ্যবাহী মুরারী চাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসে তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণের বহুল আলোচিত মামলায় প্রধান আসামি সাইফুর রহমানকে

মানুষের মৌলিক অধিকার ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ: কয়েস লোদী

মানুষের মৌলিক অধিকার ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ: কয়েস লোদী

8 সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এবং সিলেট নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, প্রতিটি নাগরিকের নিরাপত্তা

জৈন্তাপুর অপরাধ রাজ্যের সম্রাট কে এই ইন্তাজ আলী?

জৈন্তাপুর অপরাধ রাজ্যের সম্রাট কে এই ইন্তাজ আলী?

1 কে এই ইন্তাজ আলী? কি তার আসল পরিচয়? কিভাবে তার উত্থান- এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এখন সিলেটের জৈন্তাপুর উপজেলার

শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) মাজারের শত কোটি টাকার লুটপাট

শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) মাজারের শত কোটি টাকার লুটপাট

3 সিলেটের আধ্যাত্মিক ঐতিহ্যের প্রতীক হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার শরিফকে কেন্দ্র করে গড়ে ওঠা এক বিশাল

সিলেটের রাজনীতিতে তৃণমূলের আস্থার প্রতীক কয়েস লোদী

সিলেটের রাজনীতিতে তৃণমূলের আস্থার প্রতীক কয়েস লোদী

2 সিলেটের রাজনৈতিক অঙ্গনে এক পরিচিত, পরিচ্ছন্ন ও কর্মী বান্ধব নাম রেজাউল হাসান কয়েস লোদী। বর্তমানে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত

জমি বিক্রির নামে কোটি টাকা আত্মসাৎ ডেভিল কামালের

জমি বিক্রির নামে কোটি টাকা আত্মসাৎ ডেভিল কামালের

2 সিলেট নগরীতে জায়গা বিক্রির নামে ২৯ লাখ টাকা আত্মসাৎ এবং টাকা ফেরত চাইলে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে আওয়ামী

সিলেটে দরগাহ মহল্লা থেকে বৃদ্ধা জরিনা বেগম নিখোঁজ, ৮ দিন ধরে মিলছে না সন্ধান

সিলেটে দরগাহ মহল্লা থেকে বৃদ্ধা জরিনা বেগম নিখোঁজ, ৮ দিন ধরে মিলছে না সন্ধান

4 সিলেট নগরীর দরগাহ মহল্লা এলাকা থেকে জরিনা বেগম (৬০+) নামের এক বৃদ্ধা বিগত ৮ দিন ধরে নিখোঁজ রয়েছেন। গত

1
3