editor

প্রকাশিত: 2:54 PM, September 13, 2020

ভাতার টাকা নিয়ে প্রতিবন্ধীর সঙ্গে প্রতারণা, প্রতারক আটক

ভাতার টাকা নিয়ে প্রতিবন্ধীর সঙ্গে প্রতারণা, প্রতারক আটক

8

প্রতারকের কবলে পড়ে ভাতার পাঁচ হাজার টাকা খোয়া যায় শারীরিক প্রতিবন্ধী আকছেদ মোল্যার। পরে স্থানীয় সাংবাদিকের সহায়তায় ওই প্রতারককে আটক করা হয়।

6

আজ রোববার বিকেল পৌনে ৩টার দিকে মাগুরার মহম্মদপুর উপজেলা সদরে সোনালী ব্যাংক শাখায় এ ঘটনা ঘটে। টাকা ফেরত পেয়ে দারুণ খুশি আকছেদ মোল্যা। তিনি বলেন, ‘আল্লাহ সাংবাদিক গেরে বাঁচায় রাহুক। ’

7

মহম্মদপুর উপজেলার সমাজসেবা কর্মকর্তা কাজী জয়নুর রহমান বাংলানিউজকে জানান, উপজেলার মান্দার বাড়িয়া গ্রামের আলমগীর হোসেন ভাতা চালু রাখতে চিকিৎসা সনদ উঠাতে প্রতিবেশী ঝামা গ্রামের আকছেদ মোল্যার কাছে পাঁচ হাজার
টাকা দাবি করেন। ব্যাংকে এসে ভাতার টাকা তোলার পর ওই প্রতারক টাকা নিয়ে যায়। তখন আকছেদ ব্যাংকের বারান্দায় বসে কান্নাকাটির সময় বিষয়টি স্থানীয় সাংবাদিকদের নজরে আসে।

আকছেদের দেওয়া তথ্যানুযায়ী মহম্মদপুর উপজেলায় কর্মরত সাংবাদিক মাহামুদুননবী, মাসুদ রানা ও জালালউদ্দিন হাককানি অভিযুক্ত ব্যক্তিকে পেয়ে উপজেলা সমাজ সেবা অফিসে নিয়ে যান।

পরে মহম্মদপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শেখ রাসেল ভ্রাম্যমাণ আলাদতের মাধ্যমে প্রতিবন্ধী আকছেদ মোল্যার ভাতার পাঁচ হাজারসহ পূর্বে প্রতারিত আরও তিনজনের মোট ১৫ হাজার টাকা উদ্ধার করে ফেরত দেন। পাশাপাশি দোষ স্বীকার করায় প্রতারক আলমগীর হোসেনকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।

8

প্রতারক আলমগীর ঝামা গ্রামের মৃত রজব আলীর ছেলে। তিনি ঝামা সিনিয়র ফাজিল মাদ্রাসার গ্রন্থাগারিক পদে কর্মরত বলে জানা গেছে।

1

মহম্মদপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শেখ রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।

Sharing is caring!

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ সংবাদ

সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলার আংশিক কমিটি ঘোষণা

সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলার আংশিক কমিটি ঘোষণা

6 সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলা শাখার ১৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। 3 সোমবার (২১ সেপ্টেম্বর)

৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে সিলেটে বিএমবিএফ-এর আলোচনা সভা

৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে সিলেটে বিএমবিএফ-এর আলোচনা সভা

6 বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট বিভাগীয় শাখার উদ্যোগে জাতিসংঘ ঘোষিত ৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি-হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়নের বালাগঞ্জ থানা কমিটি গঠন নিয়ে আলোচনা সভা

সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি-হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়নের বালাগঞ্জ থানা কমিটি গঠন নিয়ে আলোচনা সভা

6 সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি-হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়ন (রেজি নং বাঃ জাঃ ফেঃ ৩৮)-এর বালাগঞ্জ থানা কমিটি

বিশ্বনাথে আন্তর্জাতিক শান্তি দিবস পালন

বিশ্বনাথে আন্তর্জাতিক শান্তি দিবস পালন

1 সিলেটের বিশ্বনাথে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক শান্তি দিবস-২০২৬ পালিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে ‘পিস

পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে সিলেটকে আকর্ষণীয় পর্যটন হিসেবে গড়ে তোলা সম্ভব: কয়েস লোদী

পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে সিলেটকে আকর্ষণীয় পর্যটন হিসেবে গড়ে তোলা সম্ভব: কয়েস লোদী

6 ‎সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা) রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, সিলেটের পর্যটন শিল্পের বিকাশের সঙ্গে এ

বানিজ্য মেলা বন্ধের দাবি জানিয়ে সিলেটের জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি

বানিজ্য মেলা বন্ধের দাবি জানিয়ে সিলেটের জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি

3 সিলেটে বানিজ্য মেলা বন্ধের দাবি জানিয়ে জেলা প্রশাসক ও মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে ‘ইন্ডাস্ট্রিয়ালিস অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন’ এবং

আশিয়ান গ্রুপ সিলেট উশু চ্যাম্পিয়নশিপে সম্মাননা ক্রেস্ট পেলেন মো. আরিফ উদ্দিন ওলি

আশিয়ান গ্রুপ সিলেট উশু চ্যাম্পিয়নশিপে সম্মাননা ক্রেস্ট পেলেন মো. আরিফ উদ্দিন ওলি

3 দুই দিনব্যাপী ‘আশিয়ান গ্রুপ সিলেট উশু চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে দায়িত্ব পালনের বিশেষ স্বীকৃতি ও সম্মানস্বরূপ ক্রীড়া সমন্বয়ক মো. আরিফ

সুবিধাবঞ্চিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করল মানবাধিকার সংগঠন সেইভ দ্যা হিউম্যান

সুবিধাবঞ্চিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করল মানবাধিকার সংগঠন সেইভ দ্যা হিউম্যান

2 মাদক ও কিশোর গ্যাংয়ের ভয়াবহতা থেকে তরুণ সমাজকে রক্ষা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেটে মানবাধিকার সংগঠন সেইভ দ্যা

1
7