editor
প্রকাশিত: 7:47 AM, October 1, 2020
অনলাইন ডেস্ক:-
বাংলাদেশের প্রতিবেশী ও বন্ধুপ্রতীম রাষ্ট্র ভারত। পার্শ্ববর্তী দেশ হিসেবে ব্যবসা-বাণিজ্য, ভ্রমণ ও চিকিৎসার প্রয়োজনে ভারতে বাংলাদেশের মানুষের বিচরণ তুলনামূলক বেশিই। তবে শুধু ব্যবসা ও হাসপাতালে নয়, ভারতের জেলখানাগুলোতেও অন্যান্য যেকোনো দেশের চেয়ে বাংলাদেশিদের সংখ্যা অনেক বেশি। ভারতে বিদেশি বন্দিদের সংখ্যায় শীর্ষে রয়েছে বাংলাদেশ। দেশটির জেলে বন্দি রয়েছেন ২ হাজার ৫১৩ জন বাংলাদেশি। এর মধ্যে সাজাপ্রাপ্ত তথা কয়েদি এক হাজার ৪৭০ জন এবং হাজতি তথা এখনও সাজা হয়নি এমন রয়েছেন এক হাজার ৪৩ জন।
দেশটির ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর (এনসিআরবি) প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে। বিদেশি বন্দিদের বড় অংশই রয়েছে পশ্চিমবঙ্গের জেলগুলোতে। প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৮ সালে ভারতের জেলে বিদেশি বন্দি ছিলেন ৫ হাজার ১৬৮ জন। ২০১৯ সালে তা বেড়ে হয় ৫ হাজার ৬০৮ জনের। দেশটির এক হাজার ৩৫০টি জেলে বিদেশি বন্দিদের মধ্যে পুরুষ ৪ হাজার ৭৭৬ এবং মহিলা ৮৩২ জন রয়েছেন। এর মধ্যে ২ হাজার ১৭১ জন সাজাপ্রাপ্ত এবং ২ হাজার ৯৭৯ জন বিচারাধীন। সেই সঙ্গে ৪০ জন আটক বন্দিও রয়েছেন।
এনসিআরবির প্রতিবেদন অনুযায়ী, সাজাপ্রাপ্তদের মধ্যে ১ হাজার ৪৭০ জন বাংলাদেশের নাগরিক। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে নেপাল। দেশটির ২২৮ বাসিন্দা আদালতের নির্দেশ মতো ভারতের জেলে সাজা খাটছেন। তৃতীয় স্থানে থাকা মিয়ানমারের ১৫৫ জন বন্দির দিন কাটছে ভারতের জেলে। সাজাপ্রাপ্ত বিদেশি বন্দিদের মধ্যে ৬৩.৫ শতাংশই রয়েছে বঙ্গের জেলে। সেখানে রয়েছে এক হাজার ৩৭৯ জন। যার বেশিরভাগই বাংলাদেশি বন্দি। এদিকে বিচারাধীন বন্দিতেও শীর্ষে রয়েছে বাংলাদেশ। ভারতের কারাগারে দিন কাটাচ্ছেন এক হাজার ৪৩ জন বাংলাদেশি। যাদের এখনও বিচার হয়নি। এর ঠিক পরেই রয়েছে নাইজেরিয়া। দেশটির ৬৮৬ জন নাগরিক ভারতের জেলে বিচার শেষ হওয়ায় অপেক্ষায় দিন কাটাচ্ছেন। নেপালের ৫১৭ জনও ভারতের জেলে বিচারাধীন বন্দি হিসেবে রয়েছেন। এ ক্ষেত্রেও প্রথম স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। বঙ্গের জেলে রয়েছেন ৫৭৬ বিদেশি বিচারাধীন বন্দি।
ভারতের সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশি বন্দিদের একটা বড় অংশের বিরুদ্ধে অভিযোগ- বিনা ভিসায় ভারতে প্রবেশ। আর সেই জটিলতাতে সাজা শেষ হয়ে গেলেও দেশে ফিরতে দেরি হয় অনেকের। বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার ক্ষেত্রে পশ্চিমবঙ্গই অন্যতম প্রধান করিডর। তাই বাংলাদেশের নাগরিক গ্রেফতারের তালিকা চওড়া হওয়ায় বিদেশি বন্দির সংখ্যা নিরিখে একেবারে সামনের সারিতে রয়েছে বঙ্গের জেলগুলো। সম্প্রতি, পশ্চিমবঙ্গের জেল থেকে প্রায় ৬৮০ জন বন্দিকে বাংলাদেশে পাঠাতে উদ্যোগী হয়েছে রাজ্যের কারা দফতর।
7 চীন সরকারের অর্থায়নে এবং বাংলাদেশ সরকারের সহযোগিতায় চীনে অনুষ্ঠিতব্য ৫০ দিনের উচ্চতর উশু প্রশিক্ষণ কোর্সে অংশ নিতে যাচ্ছেন বাংলাদেশ
2 সিলেট জেলা ক্রীড়া সংস্থার নতুন এডহক কমিটি অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। এতে সিলেটের বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও ক্রীড়াবিদ
1 ঢাকার মিরপুরস্থ শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সফলভাবে অনুষ্ঠিত হলো ‘৮ম চায়না অ্যাম্বাসেডর কাপ উশু চ্যাম্পিয়নশিপ-২০২৬। 7 প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে
6 সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন দিনারÑরাজনীতির রাজপথে এক পরীক্ষিত, আপসহীন ও জনপ্রিয় নাম। দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলন-সংগ্রাম, হুলিয়া,
3 সিলেট নগর রাজনীতিতে রাজপথের দূরদর্শী নেতৃত্ব, করোনাকালীন দুর্যোগে মানবিক ভূমিকা এবং সাধারণ মানুষের সুখে-দুঃখের সহমর্মী হিসেবে নিজেকে আলাদা উচ্চতায়
8 সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান বলেছেন, দুর্নীতি প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং তরুণ সমাজের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
3 স্টাফ রিপোর্টার: সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনকে কেন্দ্র করে সিলেট বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর নেতাকর্মীদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল ও
3 স্টাফ রিপোর্টার: সিলেটে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। সরকারি দলের একাধিক এমপি, মন্ত্রী ও প্রভাবশালী নেতাদের মদদে কিংবা