admin
প্রকাশিত: 12:48 PM, October 17, 2025
হবিগঞ্জ প্রতিনিধি
ত্রিপুরায় ৩ বাংলাদেশি নাগরিককে পিটিয়ে হত্যা করেছে ভারতীয়রা। নিহতদের বাড়ি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় বলে প্রাথমিকভাবে জানা গেছে। ৫৫ বিজিবির মিডিয়া সেল থেকে বুধবার দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করা হয়। নিহতরা হলেন-হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আলীনগর গ্রামের আশ্বব আলীর ছেলে জুয়েল মিয়া (৩২), বাসুল্লা গ্রামের কনা মিয়ার ছেলে পন্ডিত মিয়া (৪৫) এবং কবিলাশপুর গ্রামের কদ্দুস মিয়ার ছেলে সজল মিয়া (২০)।
ত্রিপুরার স্থানীয় সাংবাদিক আশীষ চক্রবর্তী জানান, গত বুধবার সকালে খোয়াই জেলার বিদ্যাবিল এলাকায় পাহাড়ি আদিবাসীরা ৩ বাংলাদেশিকে হত্যা করে। পরে পুলিশ লাশ উদ্ধার করে খোয়াই থানায় নিয়ে যায়।
চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়ন পরিষদের সদস্য তারেকুর রহমান বলেন, রাতে বিজিবি নিহতদের জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করে ভারতে কাছে পাঠিয়েছে। সেখান থেকে পাঠানো লাশের ছবিতে জুয়েল, পন্ডিত ও সজলকে শতভাগ শনাক্ত করা গেছে।
হবিগঞ্জ ব্যাটালিয়নের (৫৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের প্রক্রিয়া চলছে।
৫৫ বিজিবি জানায়, ২/৩ দিন আগে শ্রীমঙ্গল উপজেলার সীমান্তবর্তী বিদ্যাবিল এলাকায় ৩ জন বাংলাদেশি নাগরিক ভারতের ত্রিপুরা রাজ্যের খোয়াই থানাধীন কারেঙ্গিছড়া নামক স্থানে গোপনে প্রবেশ করে। স্থানটি সীমান্তের শূন্যলাইন থেকে ৪-৫ কিলোমিটার ভারতের অভ্যন্তরে এবং ভারতের ৭০ বিএসএফ ব্যাটালিয়নের আওতাধীন এলাকায় অবস্থিত।
স্থানীয় ভারতীয় জনসাধারণ রাতের অন্ধকারে গরু চুরির আশঙ্কায় সংঘবদ্ধভাবে তাদের ওপর হামলা চালায়। ফলে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়।
বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, নিহত তিনজন সম্ভবত গরু পাচারের উদ্দেশে সীমান্ত অতিক্রম করেছিলেন। রাতের অন্ধকারে স্থানীয় জনগণ তাদের ওপর সংঘবদ্ধভাবে হামলা চালালে ঘটনাস্থলেই তারা নিহত হন। পরে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৫টায় বাল্লা সীমান্ত ফাঁড়ির কমান্ডার আবুল খায়েরের নেতৃত্বে পতাকা বৈঠক শেষে বিএসএফের কাছ থেকে লাশগুলো গ্রহণ করে বিজিবি।
এ সময় চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শফিকুল ইসলাম ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ওসি বলেন, ভারতে ময়নাতদন্ত শেষে তিনজনের লাশ হস্তান্তর করেছে বিএসএফ। এখানে আনার পর পুলিশ সুরতহাল রিপোর্ট তৈরি করেছে। আরও কিছু আইনি প্রক্রিয়া শেষে নিহতদের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।
6 আসন্ন গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও যুক্তরাজ্যপ্রবাসী আইনবিদ কাওসার হোসেন
5 সিলেটের ঐতিহ্যবাহী মুরারী চাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসে তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণের বহুল আলোচিত মামলায় প্রধান আসামি সাইফুর রহমানকে
4 সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এবং সিলেট নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, প্রতিটি নাগরিকের নিরাপত্তা
5 কে এই ইন্তাজ আলী? কি তার আসল পরিচয়? কিভাবে তার উত্থান- এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এখন সিলেটের জৈন্তাপুর উপজেলার
2 সিলেটের আধ্যাত্মিক ঐতিহ্যের প্রতীক হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার শরিফকে কেন্দ্র করে গড়ে ওঠা এক বিশাল
3 সিলেটের রাজনৈতিক অঙ্গনে এক পরিচিত, পরিচ্ছন্ন ও কর্মী বান্ধব নাম রেজাউল হাসান কয়েস লোদী। বর্তমানে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত
5 সিলেট নগরীতে জায়গা বিক্রির নামে ২৯ লাখ টাকা আত্মসাৎ এবং টাকা ফেরত চাইলে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে আওয়ামী
7 সিলেট নগরীর দরগাহ মহল্লা এলাকা থেকে জরিনা বেগম (৬০+) নামের এক বৃদ্ধা বিগত ৮ দিন ধরে নিখোঁজ রয়েছেন। 7