editor

প্রকাশিত: ২:২৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০২০

ভিপি নুরুলেরা দেশের শত্রু: ছাত্রলীগ সভাপতি

5

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদ্য সাবেক সহসভাপতি (ভিপি) নুরুল হককে ‘দেশের শত্রু’ বলেছেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান। ‘ধর্ষণ ও ধর্ষণে সহযোগিতার অভিযোগে’ নুরুলদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিও জানিয়েছেন তিনি।

‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণ, নিপীড়ন ও ভয়ভীতি প্রদর্শনের সঙ্গে সম্পৃক্ত অপরাধীদের এবং সিলেটের এমসি কলেজ, খাগড়াছড়ি ও সাভারে ধর্ষণের সঙ্গে জড়িত সবার গ্রেপ্তার ও বিচার নিশ্চিতের দাবিতে’ আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এই দাবি জানান ছাত্রলীগ সভাপতি। আজ রোববার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ এই কর্মসূচির আয়োজন করে।

কর্মসূচিতে অংশ নিয়ে ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান গণফোরামের সভাপতি ও আইনজীবী ড. কামাল হোসেনকেও ‘দেশের শত্রু’ বলেন। তিনি বলেন, ‘ভিপি নুরুল ও কামাল হোসেনরা দেশের শত্রু। এই দেশের শত্রুদের দেশে থাকার দরকার নেই।

ধর্ষণ করবে আর কামাল হোসেনরা বলবে যে আইনি সহায়তা দেব—এ ধরনের সহায়তা যারা দেয়, তাদের বয়কট করতে হবে। আইনের ছাত্র হিসেবে এতে আমি লজ্জিত। এ ধরনের নেতারা একসময় নাকি বাংলাদেশকে স্বীকার করত। কিন্তু আমরা তা বিশ্বাস করি না, কারণ তারা সব সময় পাকিস্তানের এজেন্ট হিসেবেই ছিল। আজকে এগুলো দৃশ্যমান। বঙ্গবন্ধুকে নিয়েও তারা কথা বলে।’

নুরুলেরা শিবিরকে নিয়ে ছাত্র অধিকার পরিষদ করেছে বলে অভিযোগ করেন আল নাহিয়ান খান। তিনি বলেন, কিসের ছাত্র অধিকার পরিষদ, এখন তো দেখছি তারা ধর্ষণ অধিকার পরিষদ খুলে বসেছে।

নুরুলদের উদ্দেশ করে ছাত্রলীগের সভাপতি আরও বলেন, ‘ধর্ষণও করেছে, আবার এই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভও করে—কত বড় স্পর্ধা ওদের! ছাত্রলীগের নেতা-কর্মীরা কিন্তু বসে নেই। কে কী বলল, এটা দেখার সময় আমাদের নেই। ছাত্রলীগের নেতা-কর্মীরা দিন–রাত পরিশ্রম করছে বলেই আজকে মানুষ ঘুমাতে পারছে, এই স্বাধীনতাবিরোধীরা মাঠে নামতে ভয় পায়। বিএনপি-জামায়াতের সরকার হলে বুঝতেন, পথে পথে জঙ্গি হামলা হতো, বাসায় গিয়ে হত্যা করত।’

6

বিক্ষোভ সমাবেশে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, ‘বাংলাদেশের নারী সমাজের প্রতি কটাক্ষ করা বা খারাপ চোখে তাকানোর মতো একটি কর্মীও ছাত্রলীগে নেই। এমসি কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ ছাত্রলীগের নেতৃত্বেই ধর্ষণের প্রতিবাদে প্রথম আন্দোলন হয়েছে, এই ঘটনার বিচারের জন্য সিলেটে ছাত্রলীগ আন্দোলন চালিয়ে যাচ্ছে। যারা আন্দোলন করছে, তারাই ছাত্রলীগের কর্মী; যারা ধর্ষণ করে, তারা ছাত্রলীগের কেউ নয়। ছাত্রলীগ আছে বলেই স্বাধীনতাবিরোধীরা গলা উঁচু করে কথা বলতে পারে না।’

নুরুলের উদ্দেশে তিনি বলেন, ‘বাংলাদেশের আইন ও বিচারব্যবস্থা এতটা সস্তা হয়ে যায়নি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রীকে ধর্ষণের পর আন্দোলন করে আপনারা পার পেয়ে যাবেন। আমরা বিশ্বাস করি, ছাত্রলীগের একজন আদর্শিক কর্মী কোথাও উপস্থিত থাকলে সেখানে ধর্ষণের ঘটনা ঘটতে পারে না।’

সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস। তিনি বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা যখন বাংলাদেশকে উন্নয়নের শিখরে নিয়ে যান, তখনই ধর্ষণের মেগা সিরিয়াল দেখা যায়। আমি হতবাক—পরপর কীভাবে ধর্ষণগুলো ঘটে? আমার তো ধারণা হয়, নুরুলেরা বাঁচার তাগিদে পরিকল্পনামাফিক ধর্ষণের ঘটনা ঘটিয়ে ছাত্রলীগকে দায়ী করতে চায়। পাগল ও বিকারগ্রস্ত ভিপি নুরুল, আপনাকে বলতে চাই, বোনদের সহানুভূতি নিয়েই আপনি ডাকসুর ভিপি নির্বাচিত হয়েছেন, এটি যদি মনে রাখতেন, তাহলে সবার আগে আপনিই এই বোনটির পাশে দাঁড়াতেন। আপনি বিভিন্ন জায়গায় বলে বেড়াচ্ছেন, আমি নাকি আপনার বিরুদ্ধে ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত। আমি বলতে চাই, এটি কোনো ষড়যন্ত্র নয়, এই বোনটির পক্ষে মামলা করতে পারলে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করতাম। আমরা ধর্ষকের বিচার চাই, কোনো সংগঠনের নয়।’

3

আইনজীবী কামাল হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক আসিফ নজরুল ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে অবাঞ্ছিত ঘোষণা করে সনজিত ছাত্রলীগ নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘তাদের যেখানেই দেখবেন, সেখানেই প্রতিরোধ গড়ে তোলার আহ্বান রইল। ৪৮ ঘণ্টার মধ্যে ধর্ষণগুলোর বিচার না হলে ছাত্রলীগের নেতৃত্বে সারা বাংলাদেশ অচল করে দেব।’

1

বিক্ষোভ সমাবেশটি সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ডাকসুর সদ্য সাবেক সহসাধারণ সম্পাদক (এজিএস) সাদ্দাম হোসেন। তিনি বলেন, ‘ধর্ষকের মৃত্যুদণ্ড চাই—শুধু এটুকু বলেই আত্মতৃপ্ত হওয়ার সুযোগ নেই।

বরং নারীর ওপর অপরাধের শর্ত তৈরি করে যে সমাজ, সেই সমাজকে ছিন্নভিন্ন করে দিতে হবে।’ নুরুলকে ‘ডাকসুর সাবেক নাট্যকার’ আখ্যায়িত করে সাদ্দাম বলেন, ‘গণমাধ্যমের বন্ধুদের বলব, আপনারা সিলেকটিভ নৈতিকতা না দেখিয়ে নৈর্ব্যক্তিক নৈতিকতা দেখান। সবার ব্যাপারেই যেন আপনাদের সমান চোখ থাকে। সিলেটের এমসি কলেজের ঘটনা পত্রিকায় লিড হবে আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী ধর্ষণের ঘটনা ভিন্নভাবে উপস্থাপিত হবে, তা হতে পারে না। বিশেষ করে ডাকসুর সাবেক নাট্যকারের বক্তব্য-কর্মসূচিগুলোর ডেবিট-ক্রেডিট মিলছে না, ব্যালেন্সশিট সমান থাকছে না—গণমাধ্যমের বন্ধুরা বিষয়টি উপস্থাপন করুন।’

সমাবেশে অন্যদের মধ্যে কেন্দ্রীয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বেনজীর হোসেন, সাংগঠনিক সম্পাদক সাবরিনা ইতি, ডাকসুর সদ্য সাবেক সদস্য তিলোত্তমা শিকদার, ফরিদা পারভীন প্রমুখ বক্তব্য দেন। ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় ও কেন্দ্রীয় পর্যায়ের কয়েক শ নেতা-কর্মী এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন।

5

গত সপ্তাহে ভিপি নুরুল হক ও তাঁর পাঁচ সহযোগীর বিরুদ্ধে ধর্ষণ ও ধর্ষণে সহযোগিতার অভিযোগে দুটি এবংসাইবার বুলিংয়ের অভিযোগে নুরুলের কয়েকজন সমর্থকের বিরুদ্ধে আরও একটি মামলা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। প্রধানমন্ত্রীর কাছে ন্যায়বিচারের দাবিও জানিয়েছেন তিনি।

Sharing is caring!


আর্কাইভ

January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ সংবাদ

রেড ক্রিসেন্ট সোসাইটি, সিলেট ইউনিটের কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

রেড ক্রিসেন্ট সোসাইটি, সিলেট ইউনিটের কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

6 বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের নবগঠিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা রোববার (১৮) সকালে সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ে অনুষ্ঠিত

তারেক রহমানের নেতৃত্বে সিলেটের উন্নয়নে ভূমিকা রাখবেন খন্দকার মুক্তাদির : কয়েস লোদী

তারেক রহমানের নেতৃত্বে সিলেটের উন্নয়নে ভূমিকা রাখবেন খন্দকার মুক্তাদির : কয়েস লোদী

6 সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিসিকের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের

বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মুন্সিপাড়ায় ৩নং ওয়ার্ড মহিলা দলের দোয়া মাহফিল

বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মুন্সিপাড়ায় ৩নং ওয়ার্ড মহিলা দলের দোয়া মাহফিল

2 ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ৩নং ওয়ার্ড মহিলা দলের উদ্যোগে এক

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সিলেট সফর সফল করতে যুবদলের প্রস্তুতি সভা

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সিলেট সফর সফল করতে যুবদলের প্রস্তুতি সভা

4 বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র চেয়ারম্যান তারেক রহমানের সিলেট সফর ও নির্বাচনী জনসমাবেশ সফল করার লক্ষে সিলেট জেলা যুবদলের উদ্যোগে

সনাতনী ধর্মাম্বলীদের শ্রীশ্রী সরস্বতী পূজা উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সনাতনী ধর্মাম্বলীদের শ্রীশ্রী সরস্বতী পূজা উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

3 সনাতনী ধর্মাম্বলীদের শ্রীশ্রী সরস্বতী পূজা উপলক্ষ্যে শুক্রবার (১৬ জানুয়ারি) নগরীর মির্জাজাঙ্গা শ্রীশ্রী নিম্বার্ক আশ্রমে শ্রীশ্রী সরস্বতী পূজার প্রতিমা শুভাযাত্রা

বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার নির্বাচন পরিচালনা পর্ষদ গঠন

বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার নির্বাচন পরিচালনা পর্ষদ গঠন

3 বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার নির্বাচন পরিচালনা পর্ষদ গঠন উপলক্ষ্যে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৩টায় (১৭ জানুয়ারি) বাসদ

সিলেট নগরীর আখালিয়ায় ঢালাই স্পেশাল সিমেন্টের শুভযাত্রা

সিলেট নগরীর আখালিয়ায় ঢালাই স্পেশাল সিমেন্টের শুভযাত্রা

6 সিলেট নগরীর আখালিয়া এলাকায় আনুষ্ঠানিকভাবে ঢালাই স্পেশাল সিমেন্ট-এর শুভযাত্রা শুরু হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে সিলেট নগরীর একটি অভিজাত

সিলেট-৩ আসনে এম এ মালিকের পক্ষে মাঠে কাজের অঙ্গীকার জমিয়তে উলামায়ে ইসলামের

সিলেট-৩ আসনে এম এ মালিকের পক্ষে মাঠে কাজের অঙ্গীকার জমিয়তে উলামায়ে ইসলামের

1 বিএনপির প্রয়াত চেয়ারপার্সন, সাবেক তিন বারের সফল প্রধানমন্ত্রী দেশমাতা মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় জমিয়তে উলামায়ে ইসলাম

1
2