editor

প্রকাশিত: 11:29 AM, September 30, 2020

‘ভুল যদি করেও থাকি বার্সার ভালোর জন্যই করেছি’

‘ভুল যদি করেও থাকি বার্সার ভালোর জন্যই করেছি’

7

অনলাইন ডেস্ক:-

1

নানান কারণে বার্সেলোনায় অতিষ্ঠ হয়ে উঠেছিলেন লিওনেল মেসি। ন্যু ক্যাম্প ছেড়ে পাড়ি জমাতে চেয়েছিলেন ম্যানচেস্টার সিটিতে। চুক্তির মারপ্যাঁচে শেষ পর্যন্ত অবশ্য মেসি থেকে গেছেন শৈশবের ক্লাবেই। তবে মনে কোনো ক্লেশ রাখেননি তিনি। সব ভুলে মাঠে সেরাটা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন এই আর্জেন্টাইন। মেসির নিবেদন দেখা গেছে মৌসুমের প্রথম ম্যাচেই। মঙ্গলবার স্প্যানিশ ক্রীড়া দৈনিক স্পোর্তকে দেয়া সাক্ষাতকারে ক্লাব ছাড়ার ইস্যুতে কথা বলেন মেসি। ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড জানান, যাই করেছেন তা বার্সেলোনার কল্যাণের জন্যই করেছেন। স্পোর্তের অনলাইন ভার্সনে প্রকাশিত মেসির সাক্ষাতকারের চুম্বক অংশ তুলে ধরা হলো এখানে-

একসঙ্গে লড়াইয়ের আহ্বান
অতীত ভুলে মেসি নেমে পড়েছেন মাঠে। নতুন কোচ রোনাল্ড কোম্যানের অধীনে মৌসুমের প্রথম লীগ ম্যাচেই গোল করেছেন তিনি। যে ম্যাচে ভিয়ারিয়ালকে ৪-০ গোলে হারায় বার্সেলোনা। আগামীকাল সেল্টা ভিগোর মাঠে দ্বিতীয় ম্যাচ তাদের। দলীয় অধিনায়ক হিসেবে মেসি তার সতীর্থদের একটা বার্তা দিয়েছেন স্পোর্তের ইন্টারভিউয়ের মাধ্যমে। মেসি বলেন, ‘বোর্ডের সঙ্গে অনেক মতানৈক্যের পর আমি সবকিছুর একটা ইতি টানতে চেয়েছিলাম। কিন্তু এখন আমাদের ঐক্যবদ্ধ হতে হবে এবং বুঝতে হবে সেরা এখনো আসতে পারে।নিজের ভুল
বার্সেলোনাকে খুব ভালোবাসেন মেসি। সেটা কারোর অজানা নয়। প্রিয় ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চাওয়ার কারণটাও মহৎ ছিল বলে দাবি তার। মেসি বলেন, ‘আমি আমার ভুলের দায় নিচ্ছি। আর কোনো ভুল যদি করেও থাকি তা বার্সেলোনাকে ভালো ও শক্তিশালী করার জন্যই করেছি।’

2

প্যাশন
কীভাবে সেরার মঞ্চে ফিরতে পারবে বার্সেলোনা, স্পোর্তের সাক্ষাতকারে সেটাও বলেছেন মেসি। নিজেদের ‘জাহাজীর’ সঙ্গে তুলনা করে মেসি বলেন, ‘প্রেরণা ও রোমাঞ্চের সঙ্গে প্যাশন যোগ হলেই কেবল আমরা অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবো। সব সময় ঐক্যবদ্ধ হয়ে একই দিকে দাঁড় টানতে হবে আমাদের।’ভক্তদের প্রতি বার্তা
মেসির দলবদল নাটক বার্সেলোনা ভক্তদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে। অনেকে বিষয়টি নিয়ে বিরক্ত, মেসিকে দোষারোপ করেছেন তারা। তবে মেসি জানালেন, মনে কোনো খারাপ উদ্দেশ্য ছিল না তার। ভক্তদের উদ্দেশ্যে বাঁ পায়ের জাদুকরের বার্তা, ‘বার্সার সকল সোশিও (নিবন্ধিত সদস্য) ও ভক্তকে আমি একটা বার্তা দিতে চাই। যদি কোনো সময় আমার কোনো কথা কিংবা কাজে আপনারা বিরক্ত হন সেক্ষেত্রে একটি বিষয়ে নিশ্চিত থাকতে পারেন: আমি যা করেছি সব সময় ক্লাবের ভালোর কথা ভেবেই করেছি।’

8

Sharing is caring!


আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ সংবাদ

আইন প্রণয়ন ও সংশোধনে ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দিতে হবে: মাওলানা সাদিকুর রহমান

আইন প্রণয়ন ও সংশোধনে ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দিতে হবে: মাওলানা সাদিকুর রহমান

6 সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ বাংলাদেশে যেকোনো জনগুরুত্বপূর্ণ আইন প্রণয়ন ও সংশোধনে ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন খেলাফত মজলিস যুক্তরাজ্য

ব্যবসায়ীদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ ভূমিকার বিকল্প নেই: আব্দুর রহমান রিপন

ব্যবসায়ীদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ ভূমিকার বিকল্প নেই: আব্দুর রহমান রিপন

8 বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব ও জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন বলেছেন, ব্যবসায়ীদের

স্কলার্সহোম মেজরটিলা কলেজে কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা ও উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শনী সম্পন্ন

স্কলার্সহোম মেজরটিলা কলেজে কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা ও উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শনী সম্পন্ন

1 প্রযুক্তিনির্ভর ভবিষ্যতের উপযোগী দক্ষতা অর্জন, সৃজনশীল চিন্তা ও সমস্যা সমাধানের সক্ষমতা বিকাশের লক্ষ্যে স্কলার্সহোম মেজরটিলা কলেজে দিনব্যাপী ‘কম্পিউটার প্রোগ্রামিং

ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের সৌজন্য সাক্ষাৎ, ৩ দফা দাবি পেশ

ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের সৌজন্য সাক্ষাৎ, ৩ দফা দাবি পেশ

5 ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন এমপি-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন ‘মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ

অভিযোগের পাহাড় নিয়ে লুবানা শম্পার বাণিজ্য মেলা

অভিযোগের পাহাড় নিয়ে লুবানা শম্পার বাণিজ্য মেলা

8 সিলেট নগরীর শাহী ঈদগাহ মাঠে উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত মাসব্যাপী ‘সিলেট বাণিজ্য মেলা ২০২৬’ শুরু হওয়ার

আইসি সজল কানুর বিরুদ্ধে মাসোয়ারা ও চোরাচালানে মদদের অভিযোগ

আইসি সজল কানুর বিরুদ্ধে মাসোয়ারা ও চোরাচালানে মদদের অভিযোগ

5 সুনামগঞ্জের জামালগঞ্জ থানাধীন লালপুর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক সজল কুমার কানুকে ঘিরে একের পর এক গুরুতর অভিযোগ সামনে এসেছে।

বিএনপির বহিষ্কৃত নেতা মুক্তার ও গিয়াসের নেতৃত্বে ঘর নির্মাণ ও বিক্রির অভিযোগ

বিএনপির বহিষ্কৃত নেতা মুক্তার ও গিয়াসের নেতৃত্বে ঘর নির্মাণ ও বিক্রির অভিযোগ

4 আইন ও প্রশাসনের নির্দেশকে তোয়াক্কা না করে সিলেটের তারাপুর চা বাগানের শ্রী শ্রী রাধা কৃষ্ণ জিউ দেবোত্তর সম্পত্তি পুনঃদখলের

নিজের ‘কীর্তি’ ঢাকতে শাহপরানের সংবাদ সম্মেলন

নিজের ‘কীর্তি’ ঢাকতে শাহপরানের সংবাদ সম্মেলন

5 সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল স্থলবন্দরকে ঘিরে চোরাচালান, অবৈধ বালু-পাথর উত্তোলন ও কথিত চাঁদাবাজির অভিযোগে যখন স্থানীয় ব্যবসায়ী ও রাজনৈতিক

1
7