editor

প্রকাশিত: 3:57 PM, February 2, 2026

‎‎ভোটাধিকার সুরক্ষায় আনসার ও ভিডিপি সদস্যদের প্রধান দায়িত্ব: ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ

‎‎ভোটাধিকার সুরক্ষায় আনসার ও ভিডিপি সদস্যদের প্রধান দায়িত্ব: ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ

2

‎বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ, এনডিসি, পিএসসি বলেছেন, নির্বাচন একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় কার্যক্রম। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন এবং কেন্দ্রের শৃঙ্খলা বজায় থাকে, তা নিশ্চিত করা আনসার সদস্যদের প্রধান দায়িত্ব। এবার সশস্ত্র আনসার সদস্যরা প্রিসাইডিং অফিসারের নিরাপত্তায় কেন্দ্রের ভেতরে অবস্থান করবেন। ফলে কোনো প্রার্থীর এজেন্টকে কেন্দ্র থেকে বের করে দেওয়া বা কোনো বেআইনি কাজ করার সুযোগ কাউকে দেওয়া হবে না।

‎সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে সিলেট বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্স মাঠে ‘হাজিরা প্যারেড’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

4

‎তিনি আরো বলেন, এবারের নির্বাচনে প্রিসাইডিং অফিসারের নিরাপত্তা নিশ্চিত করতে সশস্ত্র আনসার সদস্যরা ভোটকেন্দ্রের ভেতরে অবস্থান করবেন। ফলে চাইলেই কেউ কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এজেন্টকে কেন্দ্র থেকে বের করে দিতে পারবে না। কাউকে কেন্দ্রের ভেতর কোনো প্রকার বেআইনি কাজ করতে দেওয়া হবে না।

‎এবারের নির্বাচনে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রে ২ জন করে সদস্য ‘সুরক্ষা অ্যাপ’-এ ‘এন্ড ইউজার’ হিসেবে দায়িত্ব পালন করবেন। ভোটকেন্দ্রে যেকোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তারা তাৎক্ষণিকভাবে এই অ্যাপের মাধ্যমে রিপোর্ট করবেন, যার প্রেক্ষিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন স্ট্রাইকিং টিম রেসপন্ডার হিসেবে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে।

‎প্রধান অতিথি তার বক্তব্যে উল্লেখ করেন, এবারের নির্বাচনেই প্রথমবারের মতো প্রিজাইডিং অফিসারের নিরাপত্তার জন্য একজন অস্ত্রধারী সদস্য বিশেষভাবে মোতায়েন করা হবে। এছাড়া প্রতিটি কেন্দ্রে ঝুঁকি বিবেচনায় ১৩ জন সদস্যের মধ্যে ৩ জন সদস্য অস্ত্রসহ সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে থাকবেন। প্রধান অতিথি উপস্থিত জনবলকে সর্বোচ্চ দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের সাথে নির্বাচনী নিরাপত্তা দায়িত্ব পালন করার নির্দেশনা প্রদান করেন।

4

‎‎অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের উপমহাপরিচালক শাহ আহমদ ফজলে রাব্বী, বিএএম, এনডিসি, সিলেট জেলার জেলা কমান্ড্যান্ট মো: শাহ নেওয়াজ হোসেন, সহকারী জেলা কমান্ড্যান্ট তানিয়া আক্তার সহ সিলেট জেলার সকল উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তাগণ।

1

‎সিলেট জেলার ১৩টি উপজেলার মোট ১,০১৬টি ভোটকেন্দ্রে এই নিরাপত্তা বাহিনী দায়িত্ব পালন করবে। প্রতিটি কেন্দ্রের গুরুত্ব বিবেচনা করে পিসি, এপিসি এবং সাধারণ আনসার ও ভিডিপি সদস্যসহ মোট ১৩,২০৮ জন সদস্যকে এই নির্বাচনী মিশনে নামানো হচ্ছে।

4

‎‎উল্লেখ্য, সারাদেশের ৪২,৭৭৯টি ভোট কেন্দ্রে মোট ৫,৫৬,১২৭ জন আনসার-ভিডিপি সদস্য এবারের নির্বাচনে জননিরাপত্তা রক্ষায় নিয়োজিত থাকবেন।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সেলুন মালিক ব্যবসায়ী সমবায় সমিতির উদ্যোগে বিশ্বকর্ম্মা পূজা শুক্রবার

সেলুন মালিক ব্যবসায়ী সমবায় সমিতির উদ্যোগে বিশ্বকর্ম্মা পূজা শুক্রবার

1 সিলেট সদর ও মহানগর সেলুন মালিক ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর উদ্যোগে শ্রীশ্রী বিশ্বকর্ম্মা দেবের পূজার আয়োজন করা হয়েছে।

প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষা ও স্বাস্থ্য সেবায়  রোটারি ক্লাব সর্বদা সচেষ্ট: মাহবুবুল হক চৌধুরী

প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষা ও স্বাস্থ্য সেবায় রোটারি ক্লাব সর্বদা সচেষ্ট: মাহবুবুল হক চৌধুরী

1 রোটারি ডিস্ট্রিক্ট ৬৫, কো-অর্ডিনেটর সিলেট রেডক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারী মাহবুবুল হক চৌধুরী বলেছেন, তীব্র দাবদাহে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখা

শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে খেলার মাঠ অপরিহার্য: কয়েস লোদী

শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে খেলার মাঠ অপরিহার্য: কয়েস লোদী

5 সিলেট সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডের মনিপুরী পাড়া খেলার মাঠ সংস্কার করে বৃহত্তর আম্বরখানা এলাকার শিশু-কিশোর ও যুবকদের জন্য উন্মুক্ত

কবিতা, গান ও নাটকে নজরুলের মানবিক চেতনার বন্দনা: অধ্যক্ষ মো. ফয়জুল হক

কবিতা, গান ও নাটকে নজরুলের মানবিক চেতনার বন্দনা: অধ্যক্ষ মো. ফয়জুল হক

6 জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে সিলেটে বর্ণাঢ্য

সিলেট গ্যাস ফিল্ডের টেন্ডারে বাধার অভিযোগ

সিলেট গ্যাস ফিল্ডের টেন্ডারে বাধার অভিযোগ

6 সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের (এসজিএফএল) বিভিন্ন বিভাগ ও গ্যাস ফিল্ডের জন্য চালক ও জ্বালানিসহ ভাড়ায় গাড়ি সরবরাহের দরপত্র জমা

গরম-লোডশেডিংয়ে বিপর্যস্ত সিলেটের পোল্ট্রি শিল্প

গরম-লোডশেডিংয়ে বিপর্যস্ত সিলেটের পোল্ট্রি শিল্প

4 তীব্র গরম ও ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে সিলেটের পোল্ট্রি শিল্প। প্রচণ্ড তাপমাত্রায় মুরগির স্বাভাবিক বৃদ্ধি ও খাদ্য

অনিয়ম ও আর্থিক অস্বচ্ছতায় সিলেটের হযরত শাহপরান (রহ.) মাজার

অনিয়ম ও আর্থিক অস্বচ্ছতায় সিলেটের হযরত শাহপরান (রহ.) মাজার

2 সিলেটের আধ্যাত্মিক ঐতিহ্যের অন্যতম প্রধান স্তম্ভ হযরত শাহপরান (রহ.)-এর মাজারকে কেন্দ্র করে গড়ে ওঠা কোটি কোটি টাকার আর্থিক ব্যবস্থাপনায়

আইন প্রণয়ন ও সংশোধনে ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দিতে হবে: মাওলানা সাদিকুর রহমান

আইন প্রণয়ন ও সংশোধনে ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দিতে হবে: মাওলানা সাদিকুর রহমান

5 সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ বাংলাদেশে যেকোনো জনগুরুত্বপূর্ণ আইন প্রণয়ন ও সংশোধনে ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন খেলাফত মজলিস যুক্তরাজ্য

1
4