editor
প্রকাশিত: 1:24 PM, August 22, 2026
সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ বিভাগকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আবারও শুরু হয়েছে অবৈধ বিদ্যুতের কারবার। জরিমানের টাকা পরিশোধ না করেই নিজস্ব উদ্যোগে ক্যাবল জোড়া দিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছে অপরাধী চক্রটি।
গত বৃহস্পতিবার বিপিডিবি কুমারগাঁও অঞ্চলের নির্বাহী প্রকৌশলী অনিল সরকারের নেতৃত্বে পরিচালিত অভিযানে অবৈধ সংযোগের দায়ে মেসার্স বিসমিল্লাহ এন্টারপ্রাইজ, মেঘালয় ফুড কর্নার ও টিপ টপ সেলুনসহ ৪টি দোকানকে প্রায় আড়াই লাখ টাকা জরিমানা করা হয়। এর মধ্যে কেবল টিপ টপ সেলুনকেই ১ লাখ ৫ হাজার ৮৮৮ টাকা জরিমানা করে বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়। অভিযানের খবর পেয়ে সটকে পড়ে রাহি টেলিকম।
তবে ‘সিলেটের সংবাদ’র অনুসন্ধানে বেড়িয়ে আসে চরম চাঞ্চল্যকর তথ্য। জরিমানা অনাদায়ী থাকা সত্ত্বেও টিপ টপ সেলুন ও বিসমিল্লাহ এন্টারপ্রাইজের অসাধু মালিকেরা নিজেরাই অবৈধভাবে তার সংযোগ দিয়ে পুরোদমে ব্যবসা চালিয়ে যাচ্ছে। ঘটনার বিষয়ে জানতে চাইলে অপরাধ ঢাকার উদ্দেশ্যে সাংবাদিককে অনৈতিকভাবে ‘ম্যানেজ’ করার অপচেষ্টা চালায় তারা, যার সম্পূর্ণ ভিডিও চিত্র সংরক্ষিত রয়েছে।
এ বিষয়ে বিদ্যুৎ অফিসের দায়িত্বশীল কর্মকর্তা জানান, রবিবার জরিমানার টাকা পরিশোধের পরই কেবল সংযোগ সচল করার কথা। এর আগেই নিজেদের মতো বিদ্যুৎ ব্যবহার করা স্পষ্টত বড় ধরণের অপরাধ। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।
সরকারি রাজস্ব ফাঁকি, আইনের তোয়াক্কা না করা এবং অনৈতিক উপায়ে অপরাধ ঢাকার এই বেপরোয়া দৌরাত্ম্য বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তাৎক্ষণিক ও দৃষ্টান্তমূলক কঠোর পদক্ষেপ এখন সময়ের দাবি।
3 সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলা শাখার ১৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। 3 সোমবার (২১ সেপ্টেম্বর)
1 বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট বিভাগীয় শাখার উদ্যোগে জাতিসংঘ ঘোষিত ৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
6 সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি-হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়ন (রেজি নং বাঃ জাঃ ফেঃ ৩৮)-এর বালাগঞ্জ থানা কমিটি
2 সিলেটের বিশ্বনাথে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক শান্তি দিবস-২০২৬ পালিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে ‘পিস
4 সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা) রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, সিলেটের পর্যটন শিল্পের বিকাশের সঙ্গে এ
1 সিলেটে বানিজ্য মেলা বন্ধের দাবি জানিয়ে জেলা প্রশাসক ও মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে ‘ইন্ডাস্ট্রিয়ালিস অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন’ এবং
8 দুই দিনব্যাপী ‘আশিয়ান গ্রুপ সিলেট উশু চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে দায়িত্ব পালনের বিশেষ স্বীকৃতি ও সম্মানস্বরূপ ক্রীড়া সমন্বয়ক মো. আরিফ
6 মাদক ও কিশোর গ্যাংয়ের ভয়াবহতা থেকে তরুণ সমাজকে রক্ষা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেটে মানবাধিকার সংগঠন সেইভ দ্যা