editor
প্রকাশিত: ৭:২৫ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০২৫
মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও সৈয়দ মোঃ কাওছার আলী নুরানী হাফিজিয়া ও এতিমখানা মাদরাসার যৌথ উদ্যোগে ৯ম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল আগামী ২৮ নভেম্বর, ২০২৫ শুক্রবার অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষ্যে শুক্রবার (৩১ অক্টোবর) বাদ জুম্মা সিলেটের সদর উপজেলার ইসলামপুর মেজরটিলার বাগমারাস্থ মসজিদ প্রাঙ্গণে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী হাজী আব্দুর রশীদের সভাপতিত্বে প্রস্তুতি সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, মসজিদের ভূমিদাতা ও প্রতিষ্ঠাতা মোতাওয়াল্লী সৈয়দ মোহাম্মদ কাওছার আলী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জাহানপুর এলাকার বিশিষ্ট সমাজসেবী হাজী আলাউর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী মো. এনাম আহমদ, সৈয়দ মোঃ কাওছার আলী নুরানী হাফিজিয়া ও এতিমখানা মাদরাসার সহ-সভাপতি সৈয়দ মো. মশাহিদ আলী, মো. সুরুজ আলী সমাজসেবী মো. সেবুল মিয়া, মো. এনামুল হক, সৈয়দ মোহাম্মদ সোহাগ আলী, মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা আবুল খায়ের, সৈয়দ মোহাম্মদ রাসেল আলী, মোহাম্মদ সেলু আহমদ। মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসাতুল আরাফাহ সিলেটের শিক্ষা সচিব হাফিজ মাওলানা উবায়দুল্লাহ।
প্রস্তুতি সভায় আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য ৯ম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল সফলে এলাকাবাসী সহ সকল মহলের সহযোগিতা কামনা করা হয়। উক্ত বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলে দেশ বরেণ্য ইসলামী বক্তাগন উপস্থিত থাকবেন। বিজ্ঞপ্তি
8 শান্তিগঞ্জ সমিতি সিলেট’র যুগ্ন সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী দানিয়েল হাসানের পিতা শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের টাইলা গ্রামের বিশিষ্ট মুরুব্বি
3 বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সিলেট-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার
5 সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাবেক কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, সিলেটের সর্ববৃহৎ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ওসমানী মেডিকেল কলেজ
8 সিলেট-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বেগম খালেদা জিয়া শুধু একটি
3 বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এর সহ-সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা বলেছেন, প্রকৃত ধর্মীয় জ্ঞান মানুষকে মানবতা, নৈতিকতা ও সহনশীলতার
1 সিলেট মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আজহার আলী অনিক বলেছেন, ছাত্র সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার
4 স্টাফ রিপোর্টার: সিলেটের বিশ্বনাথের দারুল উলুম ইসলামিয়া কামিল (এমএ) মাদ্রাসার সাবেক অধ্যক্ষ নুমান আহমদের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও
8 স্টাফ রিপোর্টার: লাখো মানুষের উপস্থিতিতে সিলেটের জকিগঞ্জ উপজেলার ফুলতলী ছাহেব বাড়ি সংলগ্ন বালাই হাওরে গত বুধবার অনুষ্ঠিত হয়েছে আল্লামা