editor
প্রকাশিত: 5:42 PM, February 20, 2022
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিলেট জেলা কর আইনজীবী সমিতির উদ্যোগে এক আলোচনা সভা রোববার (২০ ফেব্রুয়ারি) দুপুর ২টায় নগরীর মেন্দিবাগস্থ সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সমিতির সভাপতি অধ্যাপক মোঃ শফিকুর রহমানের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত কুমার রায়ের পরিচালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট সজল কুমার রায়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন সমিতির সিনিয়র আয়কর আইনজীবী মো: সুলেমান হোসেন খান, সাবেক সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, আয়কর আইজীবী সিরাজুল হোসেন আহমদ, সদস্য বিধুভূষণ ভট্টাচার্য, মোঃ হাছনু চৌধুরী, গিয়াস উদ্দিন চৌধুরী এডভোকেট, মিন্টু চন্দ্র রায় অনুপব্রত, কাজী আরিফুল হাসান, ইফতিয়াক হোসেন মঞ্জু, আ.স.ম মুবিনুল হক শাহিন, মো: খায়রুল আলম, মোঃ কামাল আহমদ, এডভোকেট কবির আহমদ বাবর প্রমুখ।
সভায় বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের সূতিকাগার হলো ৫২’র ভাষা আন্দোলন। সেই থেকে দেশ-মাতৃকার আন্দোলনে এদেশের মানুষ বহুবার রক্ত দিয়েছেন। ১৯৫২ সালে মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে বক্তারা আরো বলেন, মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমাদেরকে অঙ্গীকারাবদ্ধ থাকতে হবে। সভায় বক্তারা উচ্চ আদালত সহ সর্বক্ষেত্রে বাংলা ভাষা চালুর জোর দাবী জানান। সভায় বক্তারা মহান শহিদ দিবসে আত্মদানকারী শহিদদের রুহের মাগফিরাত কামনা করেন। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সমিতির সদস্য মুবিনুল হক শাহিন। গীতা পাঠ করেন সমিতির কোষাধ্যক্ষ মিন্টু চন্দ্র রায় অনুপব্রত। আলোচনা সভায় অন্যান্য আইনজীবীবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
2 চীন সরকারের অর্থায়নে এবং বাংলাদেশ সরকারের সহযোগিতায় চীনে অনুষ্ঠিতব্য ৫০ দিনের উচ্চতর উশু প্রশিক্ষণ কোর্সে অংশ নিতে যাচ্ছেন বাংলাদেশ
5 সিলেট জেলা ক্রীড়া সংস্থার নতুন এডহক কমিটি অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। এতে সিলেটের বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও ক্রীড়াবিদ
1 ঢাকার মিরপুরস্থ শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সফলভাবে অনুষ্ঠিত হলো ‘৮ম চায়না অ্যাম্বাসেডর কাপ উশু চ্যাম্পিয়নশিপ-২০২৬। প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে জাতীয়
7 সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন দিনারÑরাজনীতির রাজপথে এক পরীক্ষিত, আপসহীন ও জনপ্রিয় নাম। দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলন-সংগ্রাম, হুলিয়া,
3 সিলেট নগর রাজনীতিতে রাজপথের দূরদর্শী নেতৃত্ব, করোনাকালীন দুর্যোগে মানবিক ভূমিকা এবং সাধারণ মানুষের সুখে-দুঃখের সহমর্মী হিসেবে নিজেকে আলাদা উচ্চতায়
2 সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান বলেছেন, দুর্নীতি প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং তরুণ সমাজের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
2 স্টাফ রিপোর্টার: সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনকে কেন্দ্র করে সিলেট বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর নেতাকর্মীদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল ও
3 স্টাফ রিপোর্টার: সিলেটে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। সরকারি দলের একাধিক এমপি, মন্ত্রী ও প্রভাবশালী নেতাদের মদদে কিংবা