editor
প্রকাশিত: ২:১৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২০
অনলাইন ডেস্ক
করোনাভাইরাস মহামারীর কারণে বঞ্চিত শিশুদের শিক্ষায় প্রযুক্তির পূর্ণ ব্যবহারের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ হোসেন। তিনি বলেন, বৈশ্বিক মহামারীর এ সময়ে অর্থনৈতিক প্রতিবন্ধকতার পাশাপাশি শিক্ষার প্রতিবন্ধকতার বিষয়টিও এসেছে। এখন কথা হল, কিভাবে আমরা শিক্ষার সদ্ব্যবহার করতে পারি, সব শিশুর জন্য। কারণ এই মহামারীর মধ্যে সব দেশের সব শিশুকে ভুগতে হচ্ছে। তারা শিক্ষা গ্রহণের নানা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছে।ডিজিটাল ওয়ার্ল্ড-২০২০ উপলক্ষে বৃহস্পতিবার এক ওয়েবিনারে তিনি এসব কথা বলেন। ‘সূচনা ফাউন্ডেশন : এ রোডম্যাপ ফর এনশিওরিং দ্য এমপ্লয়মেন্ট অব পার্সনস উইথ নিউরোডেভেলপমেন্টাল ডিজঅর্ডারস’ শীর্ষক এই আয়োজনে সায়মা ওয়াজেদ আরও বলেন, এ সময়ে যখন শিক্ষার প্রসঙ্গটি আসবে, তখন এটাই তো ভাবার সময় যে আমরা শিক্ষায় প্রযুক্তির ব্যবহার কীভাবে করতে পারি। করোনাভাইরাস মহামারীর মধ্যে এখন শিক্ষার্থীরা সবাই তাদের নিজেদের বাড়িতেই আছে। যদিও আমরা ন্যাশনাল কারিকুলামটাই ফলো করছি, কিন্তু তারপরও শিশুদের দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে পরিবারকেও সম্পৃক্ত করতে হবে।প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ অটিজম বিষয়ক জাতীয় উপদেষ্টা পরিষদের সভাপতি; ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) দূত হিসেবেও কাজ করছেন তিনি। সায়মা ওয়াজেদ বলেন, আমাদের অনেক প্রতিবন্ধকতা রয়েছে; তারপরও নিজেদের জ্ঞান, অভিজ্ঞতা শেয়ার করার মাধ্যমে এমন একটি শিক্ষা ব্যবস্থা যদি আমরা গড়ে তুলতে পারি, তাহলে সেটা শিক্ষার্থীদের জন্য দারুণ হবে।ওয়েবিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পেরুর অ্যান সুলিভান সেন্টারের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক লিলিয়ান মায়ো ওর্তেগা। এ সময় আলোচক হিসেবে আরও উপস্থিত ছিলেন এশিয়া প্যাসিফিক ডেভেলপমেন্ট সেন্টার অন ডিস্যাবিলি’র নুনু সুপারঙ্গ, সূচনা ফাউন্ডেশনের নাজিশ আরমান, প্রয়াশ স্কুলের মাহমুবা আক্তার।
S/H-(Ripa-5)
8 সিলেটে অসহায় ও সুবিধাবঞ্চিতদের মধ্যে চার টেখায় ইফতার বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ক্লিন সিটি সিলেট’। শুক্রবার (৬ মার্চ) নগরীর
7 সিলেটের স্বনামধন্য একাধিক বিদ্যাপীঠ, ব্যাংকসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ও সিলেটে বিভিন্ন পেশার সাথে যুক্ত চাঁদপুরের কৃতি সন্তানদের বৃহৎ
7 স্টাফ রিপোর্টার: সিলেট মহানগর বিএনপির উদ্যোগে আগামী গতকাল শুক্রবার দুস্থ ও এতিমদের সম্মানে এক ইফতার মাহফিল সিলেট কেন্দ্রীয় শহীদ
2 স্টাফ রিপোর্টার: সিলেট প্রেস মালিক কল্যাণ সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার নগরীর মিরবক্সটুলাস্থ একটি
1 সিলেট নগরীর হাউজিং এস্টেট ইয়ুথ এসোসিয়েশনের উদ্যোগে এবং এসোসিয়েশনের সভাপতি ও ৪নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ওমর মাহবুবের সার্বিক ব্যবস্থাপনায়
4 সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সদস্য ও ২৫ নং ওয়ার্ড বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক নজমুল ইসলামের চিকিৎসার খোঁজখবর নিয়েছেন সিলেট
5 সিলেট কোতোয়ালী মডেল থানায় দায়েরকৃত সিআর মামলা (নং ৮৬১/২০২৫) সংক্রান্ত বিষয়ে ওসমানীনগর উপজেলার খাপন গ্রামের আব্দুল করিম এবং বিশ্বনাথ
4 নকশী বাংলা ফাউন্ডেশনের উদ্যোগে নগরীর উপশহরস্থ এবিসি পয়েন্টে পথচারী নিম্নআয়ের মানুষদের মধ্যে ইফতার বিতরণ করা হয়েছে। শুক্রবার (৬ মার্চ)