admin
প্রকাশিত: 12:11 PM, December 7, 2020
হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুর উপজেলার হরষপুর রেল স্টেশন বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১০ দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
সোমবার ভোরে হরষপুর রেলওয়ে স্টেশনের প্লাটফর্মের পাশে বিভিন্ন রকমারির দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী শিক্ষক আবু কাওসার জানান, প্রথমে একটি দোকানে আগুন লাগে পরে তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। এসময় একটি রেস্টুরেন্টের রান্না ঘরে রক্ষিত গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ ঘটলে আগুন ভয়াবহ রূপ ধারণ করে। সম্ভবত বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে আশাপাশের লোকজন ও পার্শ্ববর্তী হরষপুর মাদ্রাসার শিক্ষক ও ছাত্ররা এসে ২ ঘণ্টা ব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে তাৎক্ষনিক ভাবে অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতি নিরূপণ করা যায়নি।
ধর্মঘর ইউ/পি চেয়ারম্যান শামসুল ইসলাম (কামাল) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার ভোর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে অগ্নিককাণ্ডে খবর পেয়ে পার্শ্ববর্তী হরষপুর মাদ্রাসার ছাত্র, শিক্ষক ও স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
হরষপুর রেলওয়ে স্টেশন মাস্টার আব্দুল মান্নান বলেন, হঠাৎ অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই এবং তাৎক্ষনিক ভাবে স্থানীয় ফায়াস সার্ভিস, পল্লী বিদ্যুতের অফিসসহ স্থানীয় প্রশাসনকে অবহিত করি। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা আসার আগেই স্থানীয় মাদ্রাসার ছাত্র, শিক্ষকদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আসে।
মাধবপুর ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ রকিব হোসেন জানান, আমরা তাৎক্ষনিক খবর পেয়ে এসে দেখেছি স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে তাৎক্ষনিক আগুন লাগার কারণ জানা যায়নি।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-ক্ষুদ্র ও ঋণবিষয়ক সম্পাদক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক
স্কলার্সহোম মেজরটিলা কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সকালে কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের অভিনন্দন
সিলেটের দক্ষিণ সুরমা সুইপার কলোনির প্রবেশমুখে অবস্থিত ‘খান বোর্ডিং’ নামক একটি আবাসিক হোটেল মাদকসেবী ও অপরাধীদের প্রধান ও নিরাপদ আশ্রয়ে
দীর্ঘ চার দশকের রাজনৈতিক অভিজ্ঞতা, এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে রাজপথের প্রতিটি লড়াই-সংগ্রামের পরীক্ষিত সৈনিক এবং তৃণমূলের সুসংগঠিত সংগঠক
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখায় দীর্ঘ ১৫ থেকে ২০ বছর ধরে টানা সেবা দিয়ে গেলেও চাকরির স্থায়িত্ব পাননি
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী এখন তৃণমূল নেতাকর্মীদের
আসন্ন উছমানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন সিলেট জেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক মো. রেদওয়ান
ফ্রান্সে বসবাসরত সিলেট বিভাগের প্রবাসীদের ঐক্যবদ্ধ করা এবং তাদের অধিকার ও ন্যায্য দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ ফ্রান্স