editor
প্রকাশিত: 3:17 PM, January 18, 2021
হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে নানাবাড়িতে মায়ের মৃত্যুর খবর পেয়ে বাড়ি থেকে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ছেলে নিহত হয়েছেন।মাধবপুর উপজেলার হারিয়া গ্রামের কাছে ঢাকা-সিলেট মহাসড়কে সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।নিহত আলাল মিয়া (৩০) উপজেলার আদাঐর গ্রামের অনু মিয়ার ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বানেস্বর গ্রামে নানাবাড়িতে আলাল মিয়ার সৎমা মারা যাওয়ার খবর পান।সকালে ৮টার দিকে আলাল মিয়া ও স্বজনরা একটি সিএনজি অটোরিকশাযোগে মায়ের লাশ দেখতে রওনা দেন।ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার হাড়িয়া নামক স্থানে পৌঁছাতেই একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই আলাল মিয়া নিহত হন।এ সময় দুর্ঘটনায় আহত পারুল বেগম ও মনোয়ারা বেগম নামে সিএনজির দুই আরোহীকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে।খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। হাইওয়ে থানার ওসি মাইনুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
S/H(Ripa-5)
8 আসন্ন গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও যুক্তরাজ্যপ্রবাসী আইনবিদ কাওসার হোসেন
6 সিলেটের ঐতিহ্যবাহী মুরারী চাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসে তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণের বহুল আলোচিত মামলায় প্রধান আসামি সাইফুর রহমানকে
4 সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এবং সিলেট নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, প্রতিটি নাগরিকের নিরাপত্তা
5 কে এই ইন্তাজ আলী? কি তার আসল পরিচয়? কিভাবে তার উত্থান- এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এখন সিলেটের জৈন্তাপুর উপজেলার
2 সিলেটের আধ্যাত্মিক ঐতিহ্যের প্রতীক হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার শরিফকে কেন্দ্র করে গড়ে ওঠা এক বিশাল
1 সিলেটের রাজনৈতিক অঙ্গনে এক পরিচিত, পরিচ্ছন্ন ও কর্মী বান্ধব নাম রেজাউল হাসান কয়েস লোদী। বর্তমানে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত
1 সিলেট নগরীতে জায়গা বিক্রির নামে ২৯ লাখ টাকা আত্মসাৎ এবং টাকা ফেরত চাইলে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে আওয়ামী
6 সিলেট নগরীর দরগাহ মহল্লা এলাকা থেকে জরিনা বেগম (৬০+) নামের এক বৃদ্ধা বিগত ৮ দিন ধরে নিখোঁজ রয়েছেন। 2