editor

প্রকাশিত: ৮:০১ পূর্বাহ্ণ, অক্টোবর ২৯, ২০২০

মুহাম্মদ (সা.)’র ব্যঙ্গচিত্রের প্রতিবাদে গহরপুরে বিক্ষোভ

মুহাম্মদ (সা.)’র ব্যঙ্গচিত্রের প্রতিবাদে গহরপুরে বিক্ষোভ

4

ফ্রান্সে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)’র ব্যঙ্গচিত্র প্রকাশের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে
বালাগঞ্জে প্রতিবাদ সভা ও বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গহরপুরের সর্বস্তরের তৌহিদী জনতার উদ্যোগে বুধবার (২৮ অক্টোবর) বিকালে স্থানীয় মোরারবাজারে এ প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ কর্মসূচি চলাকালে ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া গহরপুর মাদরাসা, হযরত শাহ সুলতান (রহ.) মাদরাসাসহ বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষার্থী এলাকার সর্বস্তরের তৌহিদী জনতার অংশগ্রহণে বিকালে উত্তাল হয়ে উঠে গহরপুরের মাদরাসাবাজার, মোরারবাজার এবং আশপাশ এলাকা। তীব্র নিন্দা এবং
ক্ষোভ প্রকাশের মাধ্যমে ধর্মপ্রাণ মুসল্লিরা বিশ্বনবী (সা.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শন অবিলম্বে বন্ধের দাবি জানান।

3

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা শেষে দোয়া পরিচালনা করেন গহরপুর মাদরাসার শায়খুল হাদিস মুজিবুর রহমান সারিঘাটি। হযরত শাহ সুলতান (রহ.) মাদরাসার শিক্ষক মাওলানা ফুরহাতুল হক চৌধুরী সুলতানীর পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন হযরত শাহ সুলতান (রহ.) মাদরাসার মুহতামিম মাওলানা রেদওয়ানুল হক চৌধুরী, জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া গহরপুর মাদরাসার প্রধান মুফতি আব্দুল্লাহ, মাওলানা নুমানুল হক চৌধুরী, মাওলানা আনোয়ার হোসাইন শরীয়তপুরী, মাওলানা সালেহ আহমদ মক্কী, মাওলানা ইশফাক শাফে, মাওলানা আব্দুস সালাম, মাওলানা আব্দুল্লাহ আল মামুন, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু, গহরপুর আব্দুল মতিন মহিলা একাডেমির শিক্ষক ইব্রাহিম ফরহাদ প্রমুখ।

4

বিশ্বনবী (সা.)’র ব্যঙ্গচিত্র প্রকাশের জন্য নিন্দা জানিয়ে বক্তারা ফ্রান্সের পণ্য বয়কটের জন্য মুসলিমবিশ্বের প্রতি আহবান জানান।

2

Sharing is caring!

সর্বশেষ সংবাদ

ছাতকে পীর চাচার মৃত্যুর পর বিধবা চাচিকে ভাতিজার কুপ্রস্তাব

ছাতকে পীর চাচার মৃত্যুর পর বিধবা চাচিকে ভাতিজার কুপ্রস্তাব

6 * পতিতালয়ে বিক্রির হুমকি, বিদ্যুৎ-পানিহীন মানবেতর জীবন স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জের ছাতক উপজেলার ছৈলা আফজালাবাদ ইউনিয়নের কৃষ্ণনগর হাউলী গ্রামে এক

টিলাগড়ে ‘ইয়াবা জুনেদ’ বাহিনীর দাপট: খোলস পাল্টে এখনো রমরমা মাদক ও ছিনতাই বাণিজ্য

টিলাগড়ে ‘ইয়াবা জুনেদ’ বাহিনীর দাপট: খোলস পাল্টে এখনো রমরমা মাদক ও ছিনতাই বাণিজ্য

2 স্টাফ রিপোর্টার: সিলেট নগরের টিলাগড় এলাকায় সাধারণ মানুষের কাছে মূর্তিমান আতঙ্কের নাম জুনেদ আহমদ ওরফে ‘ইয়াবা জুনেদ’। রাজনৈতিক ছত্রছায়ায়

তারাপুর চা বাগানে মাদক সিন্ডিকেটের রাজত্ব: নেপথ্যে জগন্নাথ ও রঞ্জন

তারাপুর চা বাগানে মাদক সিন্ডিকেটের রাজত্ব: নেপথ্যে জগন্নাথ ও রঞ্জন

2 স্টাফ রিপোর্টার: সিলেটের পাঠানটুলাস্থ তারাপুর চা বাগান এলাকায় মাদকের স্বর্গরাজ্য গড়ে তোলার অভিযোগ উঠেছে জগন্নাথ রায় ও রঞ্জন মুদি

মারা গেছেন কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার

মারা গেছেন কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার

7 লিভারজনিত জটিলতায় মারা গেছেন কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার। শনিবার (১৬ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তার

বিছানাকান্দিতে নিখোঁজ শাবি শিক্ষার্থীর লা শ উ দ্ধা র

বিছানাকান্দিতে নিখোঁজ শাবি শিক্ষার্থীর লা শ উ দ্ধা র

2 সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটন কেন্দ্র বিছানাকান্দিতে ঘুরতে গিয়ে গোসলে নেমে নিখোঁজ হওয়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক

ঈদকে সামনে রেখে সিলেটের হলি বাজার পরিদর্শনে বানিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

ঈদকে সামনে রেখে সিলেটের হলি বাজার পরিদর্শনে বানিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

5 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার কথা বিবেচনা করে বাজার দর

বিয়ানীবাজারের উন্নয়নে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: এমপি এমরান আহমদ চৌধুরী

বিয়ানীবাজারের উন্নয়নে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: এমপি এমরান আহমদ চৌধুরী

3 সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, বিয়ানীবাজারের উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে আমাদের সবাইকে দলমত নির্বিশেষে

যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশির পরিচয় চুরি ও ৫০ হাজার ডলার আত্মসাৎ: অভিযুক্ত সিলেটের সোহাগ

যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশির পরিচয় চুরি ও ৫০ হাজার ডলার আত্মসাৎ: অভিযুক্ত সিলেটের সোহাগ

5 স্টাফ রিপোর্টার: যুক্তরাষ্ট্রে এক প্রবাসী বাংলাদেশির পরিচয় চুরি (Identity Theft), স্বাক্ষর জালিয়াতি এবং প্রায় ৫০ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি

1
6