admin
প্রকাশিত: ৫:৩০ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২০
অনলাইন ডেস্ক:
ভারতীয় ধারাবাহিক ‘কে আপন কে পর’-এর অন্যতম চরিত্র জবা সেনগুপ্ত। এর একটি পর্বে জবার স্বামী বিশান ও জা তন্দ্রা তাকে একটি নির্জন জায়গায় নিয়ে বলি দিয়ে দেয়। কিন্তু সবাইকে অবাক করে জবা মৃত্যুর পরে গলায় ব্যান্ডেজ বেঁধে ফিরে আসে। মুখে মেকআপ, ঠোটে লিপস্টিক কপালে ছোট্ট টিপ দিয়ে একবারে সুন্দরী হয়ে ফিরে আসে জবা।দর্শকরা এই দৃশ্য দেখে জবাকে ‘অমর’ তকমা দিয়েছেন অনেকে। তার চরিত্র ব্যাপকভাবে ট্রল হচ্ছে নেটদুনিয়ায়। তাইতো ট্রল করে তাকে অ্যামিবারের সাথে তুলনা করছেন অনেকে। সে নাকি ‘সেই এককোষী প্রাণীর মতো যাকে মেরে ফেলা প্রায় অসম্ভব।তবে এ ঘটনা নতুন নয়। এর আগেও জবার বোমা ডিফিউজ করা, রাতারাতি পড়াশোনা করে উকিল হওয়া এবং তারপর বিচারক হয়ে যাওয়া নিয়ে ব্যাপক ট্রল হয়েছে নেট দুনিয়ায়।ধারাবাহিকটির গত ২৪ নভেম্বরের পর্বে তাকে মৃত্যুর পর ফিরে আসতে দেখা যায়। এরপর ‘খুনি’ জামাইকে জব্দ করার জন্য ছদ্মবেশ ধরে জবা। শুধু তাই নয় একসঙ্গে বসে রীতিমত কথাবার্তাও বলে তার সঙ্গে।যদিও জবার আদৌ মৃত্যু হয়েছিল কি না সেই বিষয়ে ধোঁয়াশা ছিল শুরু থেকেই। এরপর সে ফিরে আসায় বিষয়টি দর্শকদের কাছেও এখন স্পষ্ট।
S/H-(Rabbi-4)
2 ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন ‘ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব’-এর কার্যনির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক কমিটির
2 হবিগঞ্জের নবীগঞ্জে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ৯ বছরের এক শিশুকে মুখে গামছা বেঁধে বাঁশঝাড়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। রোববার
8 সারাদেশে রামিসা, ফাহিমা সহ ক্রমাগত নারী ও শিশু ধর্ষণ, নৃশংস হত্যা, সিলেটে কিশোর গ্যাংয়ের হামলায় র্যাব সদস্য ইমন আচার্য
6 মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের ঐতিহ্যবাহী বড়ছড়া নদীর বালুমহালের ইজারা স্থায়ীভাবে বাতিলের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর স্মারকলিপি
8 ‘জানুন, পরীক্ষা করুন, জয় করুন, আপনার থাইরয়েড, আপনার রক্ষক’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব থাইরয়েড দিবস উপলক্ষে সচেতনতামূলক আলোচনা
2 পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশ ও বিদেশের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সরকারের বাণিজ্য, শিল্প, পাট
6 পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেট মহানগরবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম ভাই-বোনদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির
8 দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ মে) ক্লাব কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।