editor

প্রকাশিত: 1:47 PM, September 8, 2020

মেডিকেলে ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসে সংসদে বিএনপির হারুনের ক্ষোভ

মেডিকেলে ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসে সংসদে বিএনপির হারুনের ক্ষোভ

2

মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে জাতীয় সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির সংসদ সদস্য মো. হারুনুর রশীদ। তিনি বলেছেন, প্রশ্নপত্র ফাঁস নিয়ে গণমাধ্যমে রিপোর্ট প্রকাশিত হয়েছে। অথচ মন্ত্রী কিছুই জানেন না। এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী সংসদে প্রশ্নোত্তর পর্বে সঠিক উত্তর দেননি উল্লেখ করে তা বাতিলের দাবি জানান তিনি।

 

4

মঙ্গলবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে অনির্ধারিত আলোচনার সুযোগ নিয়ে হারুনুর রশীদ সংসদে প্রশ্নোত্তর পর্বের জন্য জমা দেয়া প্রশ্ন পরিবর্তনের অভিযোগ করেন।

3

তিনি বলেন, ‘আমরা কষ্ট করে সংসদে প্রশ্ন জমা দেই। তার আলোকে আপনি ক্ষমতাবলে যেগুলো গ্রহণ করেন, মাননীয় মন্ত্রীরা তার উত্তর দিয়ে থাকেন। আমরা যেভাবে প্রশ্নটা জমা দেই, হুবহু সেইভাবে আসা উচিত। আপনি গ্রহণ না করতে পারেন। কিন্তু আপনার মতো করে তো পরিবর্তন করতে পারবেন না। এই বিষয়টি দৃষ্টিতে আনতে চাই।’

জবাবে স্পিকার বলে, কার্যপ্রণালী বিধির বিষয়টি উল্লেখ করে প্রশ্ন পরিবর্তনের যে বিষয়টি তুলেছেন সেটা আমি দেখব। প্রশ্ন ঠিক থাকে, না পরিবর্তন হয় সেই বিষয়টি আমি দেখব। এরপর সংসদ সদস্য হারুনুর রশীদ প্রশ্নপত্র ফাঁস নিয়ে বক্তব্য শুরু করলে তাকে থামিয়ে দেন স্পিকার।

এ সময় হারুনুর রশীদ বলেন, তার প্রশ্নের জবাবে মন্ত্রী বলেছেন, গোয়েন্দা নজরদারির মাধ্যমে স্বচ্ছ প্রক্রিয়ায় নিশ্ছিদ্র নিরাপত্তায় ভর্তি পরীক্ষা গ্রহণ করা হয়ে থাকে। ভর্তি প্রক্রিয়ায় অসৎ উপায়ে ভর্তির কোনও অভিযোগ কোনও পক্ষ থেকে পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মন্ত্রীর ওই জবাব সঠিক নয়।

1

গণমাধ্যমে প্রকাশিত খবরের উদ্ধৃতি দিয়ে বলেন, ২০১৪ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত প্রতি বছরই ধারাবাহিকভাবে প্রশ্ন ফাঁস হয়েছে। এর বিরুদ্ধে মামলা হয়েছে। সিআইসি তদন্ত করে সত্যতা পেয়েছে। অনেককে গ্রেফতার করা হয়েছে। অনেকে প্রশ্ন ফাঁস করে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। মন্ত্রী যে উত্তরটি দিয়েছেন এটি সঠিক নয়। এই উত্তর বাতিল করতে হবে।

1

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলার আহ্বায়ক কমিটি গঠন

আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলার আহ্বায়ক কমিটি গঠন

6 জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন ও যোদ্ধাদের অধিকার আদায়ের লক্ষ্যে “আমরা জুলাই যোদ্ধা” কেন্দ্রীয় নির্বাহী কমিটি সিলেট জেলা শাখার ৬৯

শান্তিগঞ্জে শান্তিকামী মানুষের ওপর বর্বরোচিত সন্ত্রাসী হামলা

শান্তিগঞ্জে শান্তিকামী মানুষের ওপর বর্বরোচিত সন্ত্রাসী হামলা

2 ‎সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নে সমাজ ও আইনের তোয়াক্কা না করে এক বৃদ্ধ ও তার পরিবারের ওপর বর্বরোচিত

এবার জমি জালিয়াতির অভিযোগ মনোয়ার আলীকে ঘিরে প্রশ্নের পর প্রশ্ন

এবার জমি জালিয়াতির অভিযোগ মনোয়ার আলীকে ঘিরে প্রশ্নের পর প্রশ্ন

7 একসময় যুক্তরাজ্যের বাংলাদেশি কমিউনিটিতে আলোচিত ‘বেঙ্গলি ফেয়ারপ্যাক’ মানি ট্রান্সফার সংকটের ঘটনায় ক্ষতিগ্রস্ত শত শত প্রবাসীকে আশ্বস্ত করা হয়েছিল, আটকে

সিলেটে যুবলীগ নেতা জুনেদের জুয়া ও মাদকের সাম্রাজ্য, ধ্বংসের মুখে যুবসমাজ

সিলেটে যুবলীগ নেতা জুনেদের জুয়া ও মাদকের সাম্রাজ্য, ধ্বংসের মুখে যুবসমাজ

5 সিলেট নগরীর মদীনা মার্কেট ও আশপাশ এলাকায় দীর্ঘদিন ধরে প্রশাসনকে ‘ম্যানেজ’ করে বেপরোয়া অনলাইন জুয়া, তীর খেলা ও মাদক

সিলেট বক্সিং একাডেমীর যাত্রা শুরু

সিলেট বক্সিং একাডেমীর যাত্রা শুরু

3 সিলেট জেলা ক্রীড়া সংস্থা’র সার্বিক সহযোগিতায় সিলেট বক্সিং একাডেমীর উদ্যোগে ‘সিলেট বক্সিং একাডেমি’ যাত্রা শুরু হয়েছে। 5 শুক্রবার (১০

‎’সার্কের কার্যক্রম জোরদার ও আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বারোপ’

‎’সার্কের কার্যক্রম জোরদার ও আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বারোপ’

1 ‎‎‎‎দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক)-এর কার্যক্রম জোরদার এবং সদস্য দেশগুলোর মধ্যে ব্যবসা-বাণিজ্য, সংস্কৃতি ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উন্নয়ন শীর্ষক

আল-কাওসার ট্রেডিং এর বর্ণিল শুভ হালখাতা ও পার্টনার মিট অনুষ্ঠিত

আল-কাওসার ট্রেডিং এর বর্ণিল শুভ হালখাতা ও পার্টনার মিট অনুষ্ঠিত

6 সেভেন সার্কেল বাংলাদেশ লিমিটেড এর সেভেন রিংস্ সিমেন্ট এর বর্ণিল শুভ হালখাতা ও পার্টনার মিট অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 8

সিলেটে বিদেশে পাঠানোর নামে কোটি টাকা আত্মসাৎ, ভূয়া ডিজিএফআই নাহিদুজ্জামান রানা কারাগারে

সিলেটে বিদেশে পাঠানোর নামে কোটি টাকা আত্মসাৎ, ভূয়া ডিজিএফআই নাহিদুজ্জামান রানা কারাগারে

6 সিলেটে নিজেকে ডিজিএফআই-এর ভুয়া মেজর পরিচয় দিয়ে এবং কানাডা, ইউকে, আমেরিকা, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের ওয়ার্ক পারমিট, স্টুডেন্ট ভিসা, ভিজিট

1
3