editor

প্রকাশিত: ৯:১০ পূর্বাহ্ণ, অক্টোবর ২০, ২০২০

মেসিদের সঙ্গে আবারো দ্বন্দ্বে জড়াচ্ছে বার্সেলোনা

মেসিদের সঙ্গে আবারো দ্বন্দ্বে জড়াচ্ছে বার্সেলোনা

4

স্পোর্টস ডেস্ক: করোনা মহামারিতে বড় অঙ্কের আর্থিক ক্ষতি হয়েছে বার্সেলোনার। ফাঁকা গ্যালারিতে ম্যাচ আয়োজনে টিকিট বিক্রি থেকে আয় শূন্য। কমেছে অন্যান্য খাতের আয়ও। সঙ্কট কাটিয়ে উঠতে মেসিদের দ্বারস্থ হয় বার্সেলোনা। বেতন স্থগিতের জন্য মেসি-পিকেদের আহবান জানায় বার্সা বোর্ড। তাতে রাজি নন মেসিসহ বার্সেলোনার বেশিরভাগ ফুটবলার। অফিসিয়ালি ক্লাবকে নিজেদের সিদ্ধান্ত জানিয়েও দিয়েছেন। স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা সোমবার জানিয়েছে, নিজেদের সিদ্ধান্তে অনড় অবস্থানে বার্সেলোনো।

3

বেতন ইস্যুতে বার্সেলোনা বনাম খেলোয়াড় আরেক দফা যুদ্ধ হতে চলেছে বলে আশঙ্কা করেছে মার্কা।

2

করোনায় ২০০ মিলিয়ন ইউরো ক্ষতি হয়েছে বার্সেলোনার। গত মার্চে ৭০ শতাংশ বেতন কম নিয়েছেন মেসি সহ বার্সেলোনার শীর্ষ ফুটবলাররা। দিয়েছেন অনুদানও। এতে বার্সেলোনার সাশ্রয় হয় ১০০ মিলিয়ন ইউরো। সে সময়ও ফুটবলারদের সঙ্গে দ্বন্দ্বে জড়ায় বার্সা বোর্ড। বার্সা বোর্ড-ফুটবলার দ্বন্দ্ব নতুন নয়। গত কয়েকবছর ধরে একাধিকবার ফুটবলারদের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছে বার্সা বোর্ড।

1

বার্সেলোনা বোর্ড চলতি মাসের শুরুতে খেলোয়াড়দের বেতন পরে নেয়ার আহবান জানায়। তবে বোর্ডের উপর আস্থা নেই ক্লাবের শীর্ষ ফুটবলারদের। ক্লাবের আহবানে সাড়া না দিয়ে ব্যুরোফ্যাক্স পাঠান মেসিরা। অবশ্য মেসিদের দলে ছিলেন না ফ্রেঙ্কি ডি ইয়ং, মার্ক টের স্টেগেন ও ক্লেমোঁ লংলে। এই তিনজন ক্লাবের সিদ্ধান্ত অনুযায়ী তাদের বেতন স্থগিত বা পরে নেয়ার প্রস্তাবে সম্মতি দেন। মেসিদের পাঠানো ব্যুরো ফ্যাক্সের উত্তরে সোমবার পাঠানো চিঠিতে আলোচনার টেবিলে বসার আহবান জানিয়েছে বার্সা বোর্ড। যদি শেষ পর্যন্ত সমঝোতা না হয় সেক্ষেত্রে নিজেদের সিদ্ধান্তই বহাল রাখার পথে হাঁটার কথাও চিঠিতে উল্লেখ করে বার্সা বোর্ড।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

গার্ল গাইডস এসোসিয়েশনের উদ্যোগে নারী দিবস পালন ও ইফতার মাহফিল

গার্ল গাইডস এসোসিয়েশনের উদ্যোগে নারী দিবস পালন ও ইফতার মাহফিল

6 বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন সিলেট অঞ্চলের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন এবং পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া

আর্তমানবতার সেবায় শহীদ জিয়ার আদর্শ লালন করতে হবে: মিফতাহ্ সিদ্দিকী

আর্তমানবতার সেবায় শহীদ জিয়ার আদর্শ লালন করতে হবে: মিফতাহ্ সিদ্দিকী

1 বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময়ই জনগণের বিপদে ঢাল

দ্বীনি শিক্ষা প্রসারে মাদ্রাসার ভূমিকা অপরিসীম: মুফতি এ কে এম মনোওর আলী

দ্বীনি শিক্ষা প্রসারে মাদ্রাসার ভূমিকা অপরিসীম: মুফতি এ কে এম মনোওর আলী

3 বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ’র মহাসচিব মাওলানা মুফতি এ কে এম মনোওর আলী বলেছেন, সমাজ ও জাতির ক্রান্তিলগ্নে নৈতিক ও

নাসীহা ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ফ্রি কুরআন ও দ্বীন শিক্ষার সমাপনী

নাসীহা ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ফ্রি কুরআন ও দ্বীন শিক্ষার সমাপনী

4 নাসীহা ফাউন্ডেশন বিডি’র উদ্যোগে রমজানজুড়ে সিলেটের একাধিক মসজিদে ফ্রি কুরআন ও দ্বীন শিক্ষার সমাপনী, ফলাফল ও হাদিয়া বিতরণ অনুষ্টিত

সিলেট জেলা পরিষদের প্রশাসক হলেন আবুল কাহের চৌধুরী শামীম

সিলেট জেলা পরিষদের প্রশাসক হলেন আবুল কাহের চৌধুরী শামীম

6 সিলেট জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম। 2 রবিবার

নেজামে ইসলাম পার্টির ইফতার মাহফিল সম্পন্ন

নেজামে ইসলাম পার্টির ইফতার মাহফিল সম্পন্ন

8 পবিত্র রমজান তাকওয়া ও সংযমের মাস। সাম্য, সম্প্রীতি, ইনসাফ ও কল্যাণের আহ্বান নিয়ে রমজান মুমিনের দোরগোড়ায় হাজির হয়েছে। এই

সিলেট মোটরসাইকেল পার্টস মার্চেন্ট এসোসিয়েশনের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

সিলেট মোটরসাইকেল পার্টস মার্চেন্ট এসোসিয়েশনের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

6 সিলেট মোটরসাইকেল পার্টস মার্চেন্ট এসোসিয়েশনের উদ্যোগে সাধারণ কর্মচারীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। 2 রবিবার (১৫ মার্চ) বিকাল ৩টায়

বিশ্ব ভোক্তা-অধিকার দিবসে ক্যাব সিলেটের প্রতিবাদ সভা ও র‌্যালি অনুষ্ঠিত

বিশ্ব ভোক্তা-অধিকার দিবসে ক্যাব সিলেটের প্রতিবাদ সভা ও র‌্যালি অনুষ্ঠিত

6 বিশ্ব ভোক্তা-অধিকার দিবস-২০২৬ উপলক্ষে এবং কতিপয় অসাধু ব্যবসায়ীর কারসাজিতে লাগামহীন দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে প্রতিবাদ সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

1
6