editor
প্রকাশিত: 4:42 PM, March 25, 2021
সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের তাহিরপুরের আলোচিত আরফান-মতিউর জোড়া হত্যা মামলায় দুই জনকে মৃত্যুদন্ড ও ১৩ জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত।বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক নূরুল আলম মোহাম্মদ নিপু এই আদেশ দেন।সুনামগঞ্জ জজ আদালতের পিপি অ্যাডভোকেট শামসুন্নাহার বেগম শাহানা রায়ের সত্যতা নিশ্চিত করেছেন।তিনি জানান, আরফান আলী ও মতিউর রহমান হত্যাকান্ডে আসামি আব্দুল হান্নান ওরফে যাত্রা মিয়া ও শামছুদ্দিন ওরফে শামছু মিয়ার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন আদালত। সেইসাথে তাদের দুজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মামলার অপর ১৩ আসামীকে যাবজ্জীন কারদন্ডসহ বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদন্ডে দন্ডিত করা হয়েছে।উল্লেখ্য, ২০০০ সালের ১৯ মার্চ তাহিরপুর উপজেলার পৈন্ডববাজার এলাকায় পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের বন্দুকের গুলিতে খুন হন উপজেলা কামদেবপুর গ্রামের আরফান আলী ও মতিউর রহমান। এই হত্যাকান্ডের ঘটনায় কামদেবপুর গ্রামের মনু মিয়াকে প্রধান আসামি করে ২৮ জনের তাহিরপুর থানায় মামলা করেন নিহতের ভাই একই গ্রামের মো. আতাউর রহমান। সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ ও দীর্ঘ বিচার কার্য শেষে দুই আসামিক মৃত্যুদন্ড ও অপর ১৩ আসামির যাবজ্জীবন কারাদন্ড দেওয়া হয়েছে। মামলার অপরাপর আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদেরকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
অনলাইন ডেস্ক(রিপা-২৪)
6 জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন ও যোদ্ধাদের অধিকার আদায়ের লক্ষ্যে “আমরা জুলাই যোদ্ধা” কেন্দ্রীয় নির্বাহী কমিটি সিলেট জেলা শাখার ৬৯
7 সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নে সমাজ ও আইনের তোয়াক্কা না করে এক বৃদ্ধ ও তার পরিবারের ওপর বর্বরোচিত
2 একসময় যুক্তরাজ্যের বাংলাদেশি কমিউনিটিতে আলোচিত ‘বেঙ্গলি ফেয়ারপ্যাক’ মানি ট্রান্সফার সংকটের ঘটনায় ক্ষতিগ্রস্ত শত শত প্রবাসীকে আশ্বস্ত করা হয়েছিল, আটকে
1 সিলেট নগরীর মদীনা মার্কেট ও আশপাশ এলাকায় দীর্ঘদিন ধরে প্রশাসনকে ‘ম্যানেজ’ করে বেপরোয়া অনলাইন জুয়া, তীর খেলা ও মাদক
2 সিলেট জেলা ক্রীড়া সংস্থা’র সার্বিক সহযোগিতায় সিলেট বক্সিং একাডেমীর উদ্যোগে ‘সিলেট বক্সিং একাডেমি’ যাত্রা শুরু হয়েছে। শুক্রবার (১০ জুলাই)
6 দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক)-এর কার্যক্রম জোরদার এবং সদস্য দেশগুলোর মধ্যে ব্যবসা-বাণিজ্য, সংস্কৃতি ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উন্নয়ন শীর্ষক
1 সেভেন সার্কেল বাংলাদেশ লিমিটেড এর সেভেন রিংস্ সিমেন্ট এর বর্ণিল শুভ হালখাতা ও পার্টনার মিট অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 8
7 সিলেটে নিজেকে ডিজিএফআই-এর ভুয়া মেজর পরিচয় দিয়ে এবং কানাডা, ইউকে, আমেরিকা, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের ওয়ার্ক পারমিট, স্টুডেন্ট ভিসা, ভিজিট