editor
প্রকাশিত: 12:46 PM, February 26, 2022
দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজারে ভূৃমিদস্যুতা নিয়ে প্রতিপক্ষের হামলায় ২জন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সকালে মোগলাবাজার থানাধীন মাহমুদাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সংবাদসূত্র জানায়- মাহমুদাবাদ গ্রামের ওয়াছির আলীর স্বত্বদখলীয় একখন্ড ক্ষেতের জমি জবরদখল করতে যান একই গ্রামের মাওলানা শাহিদুর রহমান মাহমুদাবাদীর পক্ষের নানু মিয়া, রাশেদ মিয়া, বাচ্চু মিয়া,জিয়াউর রহমান, সাদিকুর রহমানসহ ১০/১৫ জন। এ সময় জমির মালিক ওয়াছির আালীর স্বজনরা তাতে বাঁধা দিলে দখলবাজরা ইট পাটকেল ও দেশীয় অস্ত্র দিয়ে তাদের উপর হামলা চালায়। হামলায় মাহমুদাবাদ গ্রামের মৃত জছির আলীর পুত্র শফিকুল ইসলাম ও আতিকুল ইসলাম আহত হন। আহতদের গুরুতর অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুদ্দোহা পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান- পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত এজাহার পাওয়া গেলে আইনত ব্যবস্থা নেওয়া হবে।
5 চীন সরকারের অর্থায়নে এবং বাংলাদেশ সরকারের সহযোগিতায় চীনে অনুষ্ঠিতব্য ৫০ দিনের উচ্চতর উশু প্রশিক্ষণ কোর্সে অংশ নিতে যাচ্ছেন বাংলাদেশ
6 সিলেট জেলা ক্রীড়া সংস্থার নতুন এডহক কমিটি অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। এতে সিলেটের বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও ক্রীড়াবিদ
8 ঢাকার মিরপুরস্থ শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সফলভাবে অনুষ্ঠিত হলো ‘৮ম চায়না অ্যাম্বাসেডর কাপ উশু চ্যাম্পিয়নশিপ-২০২৬। 1 প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে
8 সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন দিনারÑরাজনীতির রাজপথে এক পরীক্ষিত, আপসহীন ও জনপ্রিয় নাম। দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলন-সংগ্রাম, হুলিয়া,
8 সিলেট নগর রাজনীতিতে রাজপথের দূরদর্শী নেতৃত্ব, করোনাকালীন দুর্যোগে মানবিক ভূমিকা এবং সাধারণ মানুষের সুখে-দুঃখের সহমর্মী হিসেবে নিজেকে আলাদা উচ্চতায়
8 সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান বলেছেন, দুর্নীতি প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং তরুণ সমাজের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
4 স্টাফ রিপোর্টার: সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনকে কেন্দ্র করে সিলেট বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর নেতাকর্মীদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল ও
2 স্টাফ রিপোর্টার: সিলেটে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। সরকারি দলের একাধিক এমপি, মন্ত্রী ও প্রভাবশালী নেতাদের মদদে কিংবা