editor
প্রকাশিত: ১০:৫৩ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২০
ডেস্ক রিপোর্ট:-
সম্প্রতি পথচারীকে মারধর করে আটক হয় আলোচিত টিকটক ভিডিও নির্মাতা ‘অপু ভাই’। এবার মোবাইল দোকানে চুরির অভিযোগে আটক করা হয়েছে অপু ভাইয়ের অপর সহযোগী রাসেল শেখ নামের আরেক ‘টিকটক মডেল’কে।
গতকাল সোমবার রাত ৩টায় রাজধানীর বাটেরা থানার নতুন বাজার এলাকা থেকে তাকে আটক করে কুমিল্লার চান্দিনা থানা পুলিশ। আজ মঙ্গলবার বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন রাসেল।
আটক রাসেল শেখ (২৩) গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার মধ্যবনগ্রাম মুন্সিবাড়ির আব্দুল সামাদ শেখের ছেলে। তিনি বাংলাদেশের টিকটক লিডার বোর্ডের সেরা-১০ এর মধ্যে একজন বলে দাবী করেন।
চান্দিনা থানার উপপরিদর্শক নোমান হোসেন জানান, চলতি বছরের ১৫ জুলাই রাতে চান্দিনা বাজারের একটি মোবাইল দোকানের টিনের চালা ও রড কেটে দোকান থেকে ১১ লাখ টাকা মূল্যের মালামাল চুরি হয়। ওই ঘটনায় সিসি টিভি ফুটেজ দেখে এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে রাসেল শেখ নামে ওই চোরকে ঢাকা থেকে আটক করি।
তিনি আরো বলেন, জিজ্ঞাসাবাদে রাসেল জানান- টিকটিকে তিনি ‘অপু ভাই’-এর সাথে ভিডিও তৈরি ও অভিনয় করেন। কুমিল্লার দেবীদ্বারে বিবাহ করার সুবাদে চান্দিন বাজারে প্রায়ই আসা-যাওয়া করতেন। গত ১৪ এপ্রিল ওই মোবাইল দোকানে মোবাইল ফোন কিনতে গিয়ে সবকিছু ঠিক করে আসেন। রাতে প্রস্তুতি নিয়ে এসে দোকানের উপরের টিনের চালা ও রড কেটে দোকানের ৪৭টি নতুন মোবাইল ও নগদ প্রায় ৫ লাখ টাকা চুরি করে নিয়ে যান।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসউদ্দীন ইলিয়াছ বলেন, সখের বসে টিকটক ভিডিও নিয়ে কাজ করলেও তার প্রধান পেশা চুরি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায় একাই কাজটি করেছে। যেভাবে ঘটনাটি ঘটিয়েছে তাকে স্পষ্ট বুঝা যাচ্ছে এ পেশায় তার অভিজ্ঞতা রয়েছে।
6 বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে সিলেট জেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার
4 স্কলার্সহোম মেজরটিলা কলেজে এসএসসি-২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান বৃহস্পতিবার (১৬ এপ্রিল) কলেজ অডিটোরিয়ামে উৎসবমুখর ও আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
1 বিশ্ব কণ্ঠ দিবস উপলক্ষে এনজেএল ইএনটি সেন্টার ও এনজেএল ফাউন্ডেশনের উদ্যোগে এক সচেতনতামূলক আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত
2 পরিবেশ রক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এম. এ. মালিক ফাউন্ডেশনের উদ্যোগে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬
4 বাংলা নববর্ষকে ঘিরে বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি এবং নতুন শুরুর উদ্দীপনাকে সাথে নিয়ে পহেলা বৈশাখের সূচনায় সারা বাংলাদেশের ন্যায় সিলেটও
2 স্টাফ রিপোর্টার: সিলেটের প্রধান বাণিজ্যিক কেন্দ্র কালিঘাট ও লালদিঘীর পাড় এলাকায় আবারও বেপরোয়া হয়ে উঠেছে ভারতীয় পণ্যের চোরাচালান চক্র।
5 বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার, মরহুম যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মির্জা জামাল পাশার স্থলাভিষিক্ত হলেন বীর
2 বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতির সিলেট বিভাগীয় জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) কেন্দ্রীয়