editor
প্রকাশিত: ৩:৪৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২০
চলতি মৌসুমে ময়মনসিংহের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সোমবার (৭ সেপ্টেম্বর)। জেলায় বৃষ্টিপাত হয়েছে ১৯২ মিলিমিটার।
এক পূর্বাভাসে সংস্থাটি জানিয়েছে, মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আর মৌসুমি বায়ু বাংলাদেশের উত্তরাঞ্চলের উপর সক্রিয়, এছাড়া অন্যত্র কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় বিরাজ করছে।
এ অবস্থায় মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের উত্তরাঞ্চলে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।
এদিকে মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর ও সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
সোমবার দেশে সর্বোচ্চ তামপাত্রা রেকর্ড করা হয়েছে পটুয়াখালীতে, ৩৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীতে বৃষ্টিপাত হয়েছে শূন্য মিলিমিটার। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৩ ডিগ্রি সেলসিয়াস।
8 ইসলামিক ফাউন্ডেশন সিলেট বিভাগীয় কার্যালয়ের নবনিযুক্ত পরিচালক ড. সৈয়দ শাহ এমরান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন মউশিক শিক্ষক কল্যাণ
6 মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট সরকারি মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের উদ্যোগে নগরীতে বিজয়ের পতাকা মিছিল বের করা হয়েছে।
1 ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন সিলেট জেলা কর আইনজীবী সমিতির নেতৃবৃন্দ।
8 মহান বিজয় দিবস উপলক্ষে সিলেটের জালালাবাদ থানা রিক্সা ও রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়ন রেজিঃ চট্ট-২৭৩৭ এর উদ্যেগে নগরীতে এক
4 ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন সুনামগঞ্জ গীতিকার পরিষদ সিলেটের নেতৃবৃন্দ। 7
8 নগরীর ঝেরঝেরীপাড়া ২২, এভারগ্রীন নিবাসী ১৮নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সদস্য ও সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট
5 সিলেট মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক উমেদুর রহমান উমেদ এর শ্রদ্ধেয় বড়ো ভাই সাহেদুর রহমান সাহেদ (৫০) মঙ্গলবার সন্ধ্যা ৭.
6 সিলেট নগরীর কাজলশাহস্থ এন জে এল ইএনটি সেন্টার এর কর্ণধার বরেণ্য চিকিৎসক ডা. নূরুল হুদা নাঈমের উদ্যোগে মহান বিজয়